Skip to content

শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭

ধারা ৩২অর্থ-কমিটি

বলবৎ

ধারা ৩২

32. অর্থ-কমিটি (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে অর্থ কমিটি গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; [(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, চ্যান্সেলর কতর্ৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর;] (গ) কোষাধ্যক্ষ; (ঘ) একাডেমিক কাউন্সিলের মনোনীত একজন ডীন; (ঙ) সিন্ডিকেটের মনোনীত একজন ব্যক্তি; (চ) সিনেটের মনোনীত একজন ব্যক্তি; (ছ) সরকারের মনোনীত একজন সরকারী কর্মকর্তা যিনি কমপৰে যুগ্ম-সচিবের পদমর্যাদাসম্পন্ন হইবেন; (জ) চ্যান্সেলরের মনোনীত একজন অর্থ-বিশারদ। (২) হিসাব পরিচালক অর্থ-কমিটির সচিব হইবেন। (৩) অর্থ-কমিটির কোন মনোনীত সদস্য দুই বৎসরের জন্য সদস্য পদে অধিষ্ঠিত থাকিবেন এবং মনোনীত উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি ঐ পদে বহাল থাকিবেন। (৪) অর্থ-কমিটি- (ক) বিশ্ববিদ্যালয়ের আয় ও ব্যয়ের তত্ত্বাবধান করিবে; (খ) বিশ্ববিদ্যালয়ের অর্থ, তহবিল, সম্পদ ও হিসাব-নিকাশ সংক্রান্ত যাবতীয় বিষয়ে সিন্ডিকেটকে পরামর্শ দিবে; (গ) সংবিধি দ্বারা নির্ধারিত অথবা ভাইস-চ্যান্সেলর, সিনেট বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করিবে।

  1. 5. দফা (খ) শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১২ নং আইন) এর ৬ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ৩২.

সূচিপত্র দেখুন: শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭