Skip to content

শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭

ধারা ৩৩পরিকল্পনা ও উন্নয়ন কমিটি

বলবৎ

ধারা ৩৩

33. পরিকল্পনা ও উন্নয়ন কমিটি (১) নিম্নবর্ণিত সদস্যগণের সমন্বয়ে পরিকল্পনা ও উন্নয়ন কমিটি গঠিত হইবে, যথা :- (ক) ভাইস-চ্যান্সেলর, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; [(খ) প্রো-ভাইস-চ্যান্সেলর বা, একাধিক হইলে, চ্যান্সেলর কর্তৃক মনোনীত একজন প্রো-ভাইস-চ্যান্সেলর;] (গ) কোষাধ্যক্ষ; (ঘ) ভাইস-চ্যান্সেলর কতর্ৃক পালাক্রমে মনোনীত স্কুলের দুইজন ডীন; (ঙ) সিন্ডিকেট কর্তৃক মনোনীত উহার একজন সদস্য যিনি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নহেন; (চ) বিশ্ববিদ্যালয়ের বাহির হইতে সরকার কর্তৃক মনোনীত একজন স্থপতি; (ছ) বিশ্ববিদ্যালয়ের বাহির হইতে সরকার কর্তৃক মনোনীত একজন অর্থ-বিশারদ। (২) পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সচিব থাকিবেন। (৩) পরিকল্পনা ও উন্নয়ন কমিটির কোন মনোনীত সদস্য দুই ব‍সরের জন্য সদস্যপদে অধিষ্ঠিত থাকিবেন এবং মনোনীত উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যনত্দ তিনি ঐ পদে বহাল থাকিবেন। (৪) পরিকল্পনা ও উন্নয়ন কমিটি সিন্ডিকেটের নিকট বিশ্ববিদ্যালয়ের একাডেমীয় ও ভৌত পরিকল্পনার প্রসত্দাব করিবে এবং সংবিধি দ্বারা নির্ধারিত কিংবা ভাইস-চ্যান্সেলর, সিনেট বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলী সম্পাদন করিবে।

  1. 6. দফা (খ) শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন, ১৯৯৯ (১৯৯৯ সনের ১২ নং আইন) এর ৭ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ৩৩.

সূচিপত্র দেখুন: শাহ্‌জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭