Skip to content

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

ধারা ১৬পরিষদের সাধারন নির্বাচনের সময়

বলবৎ

ধারা ১৬

16. পরিষদের সাধারন নির্বাচনের সময় (১) পরিষদের মেয়াদ শেষ হইবার তারিখের পূর্ববর্তী ষাট দিনের মধ্যে পরিষদের সাধারন নির্বাচন অনুষ্ঠিত হইবে [: তবে শর্ত থাকে যে, সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের মতে, যদি কোন বিশেষ কারণে এই উপ-ধারায় নির্ধারিত মেয়াদের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠান সম্ভব না হয়, তাহা হইলে উক্ত মেয়াদের শেষ দিনের পরবর্তী [১৮২০] দিনের মধ্যে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হইবে৷] (২) পরিষদ বাতিল হইয়া গেলে, বাতিল থাকার মেয়াদ শেষ হইবার তারিখের পূর্বে পরিষদ পুনর্গঠনের জন্য সাধারন নির্বাচন অনুষ্ঠিত হইবে৷

  1. 21. “১৮২০” সংখ্যাটি “১৬৪০” সংখ্যাটির পরিবর্তে খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার পরিষদ (সংশোধন) আইন, ১৯৯৭ (১৯৯৭ সনের ২নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ১৬.

সূচিপত্র দেখুন: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯