খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯
ধারা ১৬কঅন্তর্বর্তীকালীণ পরিষদ
ধারা ১৬ক
16ক. অন্তর্বর্তীকালীণ পরিষদ [(১) ধারা ১৬ এর অধীন নির্ধারিত মেয়াদের মধ্যে পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত না হইলে উক্ত মেয়াদ সমাপ্তির তারিখে পরিষদ বাতিল হইয়া যাইবে এবং উপ-ধারা (২) এর অধীন গঠিত অন্তবর্তীকালীণ পরিষদের উপর পরিষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব ন্যস্ত হইবে৷ [(২) একজন চেয়ারম্যান যিনি উপজাতীয় হইবেন ও নিম্নবণির্ত চৌদ্দ জন সদস্য সমন্বয়ে সরকার অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করিবে, যথা:- (ক) চাকমা উপজাতি হইতে মনোনীত তিন জন সদস্য; (খ) মারমা উপজাতি হইতে মনোনীত তিন জন সদস্য; (গ) ত্রিপুরা উপজাতি হইতে মনোনীত তিন জন সদস্য; (চ) অ-উপজাতীয় হইতে মনোনীত তিন জন সদস্য; (ছ) উপজাতীয় মহিলা হইতে মনোনীত একজন সদস্য; এবং (জ) অ-উপজাতীয় মহিলা হইতে মনোনীত একজন সদস্য;] (৩) ধারা ১৬ এর অধীন নির্বাচিত নতুন পরিষদ কার্যভার গ্রহণ না করা পর্যন্ত অন্তবর্তীকালীণ পরিষদ পরিষদের কার্য চালাইয়া যাইবে৷ (৪) সরকার প্রয়োজনবোধে অন্তবর্তীকালীণ পরিষদ পুনর্গঠন করিতে পারিবে৷ (৫) এই ধারার অধীন গঠিত অন্তবর্তীকালীণ পরিষদের মেয়াদান্তে সাধারণ নির্বাচনের মাধ্যমে যে নতুন পরিষদ গঠিত হইবে উহার বা উহার পরবর্তী পরিষদের ক্ষেত্রে ধারা ১৬ এর শর্তাংশের কিছুই প্রযোজ্য হইবে না৷ (৬) এই আইনের অন্যান্য ধারায় যাহা কিছুই থাকুক না কেন, এই ধারার বিধানাবলী কার্যকর হইবে৷]