খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় ও প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “অ-উপজাতীয়” অর্থ যিনি উপজাতীয় নহেন; [(কক) “অ-উপজাতীয় স্থায়ী বাসিন্দা” অর্থ যিনি উপজাতীয় নহেন এবং যাহার পার্বত্য জেলায় বৈধ জায়গা-জমি আছে বা যিনি পার্বত্য জেলায় সুনির্দিষ্ট ঠিকানায় সাধারণতঃ বসবাস করেন৷] (খ) “উপজাতীয়” অর্থ খাগড়াছড়ি পার্বত্য জেলায় স্থায়ীভাবে বসবাসরত চাকমা, ত্রিপুরা ও মারমা উপজাতির সদস্য; (গ) “চেয়ারম্যান” অর্থ পরিষদের চেয়ারম্যান; (ঘ) “তফসিল” অর্থ এই আইনের তফসিল; [(ঘঘ) “নির্বাচন কমিশন” অর্থ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের অধীন গঠিত নির্বাচন কমিশন;] (ঙ) “পরিষদ” অর্থ খাগড়াছড়ি পার্বত্য জেলা [* * *] পরিষদ; (চ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ছ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (জ) “স্থানীয় কর্তৃপক্ষ” অর্থ পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ; (ঝ) “সদস্য” অর্থ পরিষদের সদস্য [; (ঞ) “সার্কেল চীফ” অর্থ মং চীফ৷]