Skip to content

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯

ধারা ৩খাগড়াছড়ি পার্বত্য জেলা [***] পরিষদ স্থাপন

বলবৎ

ধারা ৩

3. খাগড়াছড়ি পার্বত্য জেলা [***] পরিষদ স্থাপন (১) এই আইন বলবত্ হইবার পর যতশ্রীঘ্র সম্ভব, খাগড়াছড়ি পার্বত্য জেলায় এই আইনের বিধান অনুযায়ী খাগড়াছড়ি পার্বত্য জেলা [* * *] পরিষদ নামে একটি পরিষদ স্থাপিত হইবে৷ (২) পরিষদ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধে মামলা দায়ের করা যাইবে৷

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯