Skip to content

বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০

ধারা ৫কাউন্সিলের গঠন

বলবৎ

ধারা ৫

5. কাউন্সিলের গঠন (১) নিম্নলিখিত সদস্য-সমন্বয়ে কাউন্সিল গঠিত হইবে, যথা :- (ক) চেয়ারম্যান; (খ) ভাইস-চেয়ারম্যান; (গ) কার্যনির্বাহী পরিচালক; (ঘ) অন্যুন আট এবং অনধিক দশ জন অন্যান্য সদস্য৷ (২) চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হইবেন এবং তাঁহারা তাঁহাদের স্থলাভিষিক্ত হওয়ার জন্য নূতন ব্যক্তি মনোনীত না হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকিবেন৷ (৩) কার্যনির্বাহী পরিচালক ব্যতীত কাউন্সিলের অন্যান্য সদস্য সরকার কর্তৃক সরকারী কর্মকর্তা এবং কমপিউটার প্রযুক্তি ও তারবার্তা যোগাযোগ, প্রতিরক্ষা, নিরাপত্তা, অর্থনীতি, শিক্ষা, প্রকৌশল, বাণিজ্য, আইন, শিল্প এবং ব্যাংকিং ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত হইবেন এবং তাঁহারা তাঁহাদের মনোনয়নের তারিখ হইতে দুই বত্সর মেয়াদে স্বীয় পদে বহাল থাকিবেন : তবে শর্ত থাকে যে, সরকার উক্ত মেয়াদ শেষ হইবার পূর্বেই কোন কারণ না দর্শাইয়া উক্তরূপ যে কোন সদস্যকে যে কোন সময় তাঁহার পদ হইতে অপসারণ করিতে পারিবে৷ (৪) কার্যনির্বাহী পরিচালক পদাধিকার বলে কাউন্সিলের সচিবও হইবেন৷ (৫) সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে যে কোন সদস্য স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন৷

End of ধারা ৫.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০