Skip to content

বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০

ধারা ৭কার্যনির্বাহী পরিষদ

বলবৎ

ধারা ৭

7. কার্যনির্বাহী পরিষদ (১) কাউন্সিলের একটি কার্যনির্বাহী পরিষদ থাকিবে, যাহা একজন চেয়ারম্যান ও অন্যুন দুই জন সদস্য-সমন্বয়ে গঠিত হইবে৷ (২) কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহাদের চাকুরীর মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷ (৩) কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান কার্যনির্বাহী পরিচালক বলিয়া অভিহিত হইবেন এবং কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কার্য করিবেন৷ (৪) কার্যনির্বাহী পরিষদ কাউন্সিলকে উহার কার্যাবলী সুচারুরূপে সম্পাদনের জন্য পরামর্শ ও সহায়তা প্রদান করিবে, কাউন্সিলের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবে এবং কাউন্সিল কর্তৃক অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবে৷ (৫) কার্যনির্বাহী পরিচালকের পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে তিনি তাঁহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে, ক্ষেত্রমত শূন্য পদে নিযুক্ত নূতন কার্যনির্বাহী পরিচালক কার্যভার গ্রহণ না করা পর্যন্ত কিংবা কার্যনির্বাহী পরিচালক পুনরায় স্বীয় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক মনোনীত কার্যনির্বাহী পরিষদের কোন সদস্য কার্যনির্বাহী পরিচালক রূপে কার্য করিবেন৷

End of ধারা ৭.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ কমপিউটার কাউন্সিল আইন, ১৯৯০