Skip to content

খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০

ধারা ৪৩মহাবিদ্যালয়ের অধিভুক্তি ও অধিভুক্তি বাতিল

বলবৎ

ধারা ৪৩

43. মহাবিদ্যালয়ের অধিভুক্তি ও অধিভুক্তি বাতিল (১) কোন মহাবিদ্যালয় এই আইনে বিধৃত শর্তাবলী পূরণ না করিলে উহাকে অধিভুক্ত করা হইবে না৷ (২) অধিভুক্তি ও অধিভুক্তি বাতিল সম্পর্কিত যাবতীয় ব্যাপারে সিন্ডিকেট একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে পরিচালিত হইবে৷ (৩) অধিভুক্ত মহাবিদ্যালয়ে বসবাস ও শিক্ষাদানের শর্তাবলী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত হইবে৷ (৪) ভাইস-চ্যান্সেলর বা সিন্ডিকেট কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা অধিভুক্ত প্রত্যেক মহাবিদ্যালয় বা ইনষ্টিটিউট পরিদর্শন করিবেন৷ (৫) কোন মহাবিদ্যালয় উহার অনুমোদিত পাঠ্যক্রমের সহিত নূতন কোন বিষয় সংযোজন করিবার জন্য আগ্রহী হইলে উহাকে এতদসম্পর্কিত নির্ধারিত পদ্ধতি অনুসরণ করিতে হইবে৷ (৬) সংবিধি বা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ দ্বারা নির্ধারিত বা স্বীকৃতির তারিখে বা উহার পরে সিন্ডিকেট কর্তৃক আরোপিত কোন শর্ত কোন মহাবিদ্যালয় পালনে ব্যর্থ হইলে সিন্ডিকেট যথাযথ তদন্তের পর, উক্ত মহাবিদ্যালয়কে প্রদত্ত স্বীকৃতি প্রত্যাহার করিতে পারিবে৷ (৭) সিন্ডিকেট উক্ত মহাবিদ্যালয়কে এইরূপ তদন্তে উপস্থিত হওয়ার এবং উহার পক্ষ হইতে বক্তব্য পেশ করিবার সুযোগ দিবে এবং এই ব্যাপারে সিন্ডিকেট উহার সিদ্ধান্ত মহাবিদ্যালয়কে অবহিত করিবে৷

End of ধারা ৪৩.

সূচিপত্র দেখুন: খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০