Skip to content

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১

ধারা ৯৬হাইকোর্ট বিভাগের আদেশ ও সিদ্ধান্ত কার্যকরকরণ

বলবৎসপ্তম খন্ড অবসায়ন কার্যধারার দ্রুত নিঃস্পত্তি

সপ্তম খন্ড অবসায়ন কার্যধারার দ্রুত নিঃস্পত্তি

ধারা ৯৬

96. হাইকোর্ট বিভাগের আদেশ ও সিদ্ধান্ত কার্যকরকরণ (১) কোন দেওয়ানী মামলায় হাইকোর্ট বিভাগ কর্তৃক প্রদত্ত ডিক্রী বা আদেশ যে পদ্ধতিতে কার্যকরী করা হয় সেই পদ্ধতিতে এই আইনের অধীন কোন দেওয়ানী কার্যধারায় উক্ত বিভাগ কর্তৃক প্রদত্ত আদেশ বা সিদ্ধান্ত্ম কার্যকর করা হইবে৷ (২) Code of Civil Procedure, 1908 (Act V of 1908) এ যাহা কিছুই থাকুক না কেন, কোন অবসায়ক কোন ডিক্রী জারীর জন্য, ধারা ৮১(৬) এর অধীন প্রদত্ত একটি প্রত্যয়নপত্র এবং উক্ত ডিক্রি মোতাবেক পাওনা বকেয়া টাকা ও উহাতে মঞ্জুরীকৃত কিন্তু কার্যকর করা হয় নাই এইরূপ প্রতিকার সম্পর্কে তত্কর্তৃক লিখিত একটি প্রত্যয়নপত্র পেশ করিয়া, [ডিক্রি] প্রদানকারী আদালত ছাড়াও অন্য কোন আদালতের নিকট আবেদন করিতে পারিবেন৷ (৩) উপ-ধারা (১) বা (২) এর বিধানাবলীকে ত্মগুণ্ন না করিয়া, হাইকোর্ট বিভাগের আদেশ বা সিদ্ধান্ত্ম অনুযায়ী প্রাপ্য কোন টাকা অনাদায়ী থাকিলে ভূমি উন্নয়ন কর যে পদ্ধতিতে আদায় করা যায় সেই পদ্ধতিতে উক্ত বিভাগের অনুমতিক্রমে, আদায় করা যাইবে৷

  1. 312. “ডিক্রি” শব্দটি “ডিগ্রি” শব্দটির পরিবর্তে ব্যাংক কোম্পানী (সংশোধন) আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৩ নং আইন) এর ২৩ ধারাবলে প্রতিস্থাপিত

End of ধারা ৯৬.

সূচিপত্র দেখুন: ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১