Skip to content

ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১

ধারা ৯৭হাইকোর্ট বিভাগের বিধি প্রণয়নের ক্ষমতা

বলবৎসপ্তম খন্ড অবসায়ন কার্যধারার দ্রুত নিঃস্পত্তি

সপ্তম খন্ড অবসায়ন কার্যধারার দ্রুত নিঃস্পত্তি

ধারা ৯৭

97. হাইকোর্ট বিভাগের বিধি প্রণয়নের ক্ষমতা এই আইনের অন্যান্য বিধানাবলী এবং ধারা [১২০] এর অধীন প্রণীত বিধির সহিত সামঞ্জস্য রাখিয়া হাইকোর্ট বিভাগ নিম্নবর্ণিত বিষয়াবলী নির্ধারণের জন্য বিধি প্রণয়ন করিতে পারিবে, যথা :- (ক) ষষ্ঠ ও সপ্তম খণ্ডের অধীন অনুষ্ঠিতব্য তদন্ত ও কার্যধারার পদ্ধতি; (খ) সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার্য অপরাধসমূহ; (গ) আপীল দায়ের করিবার জন্য পূরণীয় শর্ত, আপীল দায়ের করিবার এবং শুনানীর পদ্ধতি; (ঘ) এই আইনের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগ করার প্রয়োজনে অন্যান্য যে সকল বিষয়ে বিধান করা প্রয়োজন সেই সকল বিষয়৷

  1. 313. ‘‘১২০’’ সংখ্যা ‘‘১২১’’ সংখ্যাটির পরিবর্তে ব্যাংক-কোম্পানী (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২৭ নং আইন) এর ৬৭ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৯৭.

সূচিপত্র দেখুন: ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১