Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

ধারা ৪১বিশ্ববিদ্যালয় পাঠক্রমে ভর্তি

বলবৎ

ধারা ৪১

41. বিশ্ববিদ্যালয় পাঠক্রমে ভর্তি (১) এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় এবং কলেজসমূহে স্নাতকপূর্ব, স্নাতকোত্তর ও অন্যান্য পাঠক্রমে ছাত্র ভর্তি একাডেমিক কাউন্সিল কর্তৃক এতদুদ্দেশ্যে নিযুক্ত ভর্তি কমিটি কর্তৃক প্রণীত বিধি দ্বারা পরিচালিত হইবে৷ (২) কোন ছাত্র বাংলাদেশের কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড অথবা বাংলাদেশে আপাততঃ বলবত্ কোন আইন দ্বারা সংগঠিত কোন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিংবা সংবিধি দ্বারা সমমানের বলিয়া স্বীকৃত অন্য কোন পরীক্ষায় উত্তীর্ণ না হইয়া থাকিলে এবং বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত অন্যান্য যোগ্যতা তাহার না থাকিলে সে বিশ্ববিদ্যালয় বা কলেজের ডিগ্রী কোর্সের কোন পাঠক্রমে ভর্তির যোগ্য বিবেচিত হইবে না৷ (৩) যে সকল শর্তাধীনে কলেজের ডিগ্রী, ডিপ্লোমা, সার্টিফিকেট ও স্নাতকোত্তর পাঠক্রমে ছাত্র ভর্তি করা হইবে তাহা সংবিধি ও বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত হইবে৷ (৪) ডিগ্রীর উদ্দেশ্যে কোন পাঠক্রমে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় উহার রেগুলেশন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অন্য কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ডিগ্রীকে স্বীয় কোন ডিগ্রীর সমমানের বলিয়া স্বীকৃতি দান করিতে পারিবে অথবা স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় বা বোর্ডের মাধ্যমিক পরীক্ষার সমমানের বলিয়া স্বীকৃতি দান করিতে পারিবে৷

End of ধারা ৪১.

সূচিপত্র দেখুন: জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২