Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

ধারা ৪৫সংবিধি প্রণয়ন

বলবৎ

ধারা ৪৫

45. সংবিধি প্রণয়ন (১) এই ধারায় বর্ণিত পদ্ধতিতে সিন্ডিকেট সংবিধি প্রণয়ন, সংশোধন বা বাতিল করিতে পারিবে৷ (২) তফসিলে বর্ণিত বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি চ্যান্সেলরের অনুমোদন ব্যতীত সংশোধন বা বাতিল করা যাইবে না৷ (৩) সিন্ডিকেট কর্তৃক প্রস্তাবিত সকল সংবিধি অনুমোদনের জন্য সিনেট সমীপে পেশ করিতে হইবে এবং সংবিধির প্রস্তাব প্রেরণের ছয় মাসের মধ্যে উহার অনুমোদন পাওয়া না গেলে অথবা এই সময়ের মধ্যে উহা ফেরত পাঠান না হইলে উহা সিনেট কর্তৃক অনুমোদিত বলিয়া গণ্য হইবে৷ (৪) সিন্ডিকেট কর্তৃক প্রস্তাবিত সংবিধি সিনেট কর্তৃক অনুমোদিত বা অনুমোদিত বলিয়া গণ্য না হওয়া পর্যন্ত উহার কোন কার্যকারিতা থাকিবে না৷ (৫) এই আইনে ভিন্নরূপ কোন বিধান না থাকিলে, সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের কোন কর্তৃপক্ষের মর্যাদা, ক্ষমতা ও গঠন প্রভাবিত করে এইরূপ কোন সংবিধি প্রণয়নের প্রস্তাব, উক্ত প্রস্তাবের উপর উক্ত কর্তৃপক্ষকে মন্তব্য প্রকাশের সুযোগ না দেওয়া পর্যন্ত, েপশ করিতে পারিবে না এবং এইরূপ কোন মতামত লিখিতভাবে হইতে হইবে এবং সিন্ডিকেট কর্তৃক উহা বিবেচিত হওয়ার পর প্রস্তাবিত সংবিধির খসড়াসহ সিনেটে পেশ করিতে হইবে৷

End of ধারা ৪৫.

সূচিপত্র দেখুন: জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২