Skip to content

জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২

ধারা ৪৬বিশ্ববিদ্যালয় রেগুলেশন

বলবৎ

ধারা ৪৬

46. বিশ্ববিদ্যালয় রেগুলেশন এই আইন ও সংবিধির বিধান সাপেক্ষে, বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয় সম্পর্কে বিধান করা যাইবে, যথা:- (ক) কলেজে ছাত্র ভর্তি এবং তাহাদের তালিকাভুক্তি; (খ) কলেজের ডিগ্রী, ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের পাঠক্রম ও পাঠ্যসূচী; (গ) শিক্ষাদান কার্যক্রম সংগঠন, লেকচার ও টিউটরিয়াল ক্লাস অনুষ্ঠান এবং পরীক্ষাগার ও ওয়ার্কশপ পরিচালনার নিয়মাবলী; (ঘ) ছাত্রদের বসবাসের শর্তাবলী এবং তাহাদের আচরণ ও শৃংখলা; (ঙ) কলেজের ডিগ্রী সার্টিফিকেট ও ডিপ্লোমা পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রী সার্টিফিকেট ও ডিপ্লোমা পাওয়ার যোগ্যতার শর্তাবলী; (চ) বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন কোর্সে অধ্যয়ন, পরীক্ষায় অংশগ্রহণ এবং ডিগ্রী লাভের জন্য দেয় ফিস; (ছ) বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমূহের গঠন ও উহাদের ক্ষমতা ও দায়িত্ব; (জ) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক বোর্ড ও কমিটির গঠন, ক্ষমতা ও দায়িত্ব; (ঝ) বিশ্ববিদ্যালয় ও কলেজের পরীক্ষা পরিচালনা; (ঞ) কলেজ শিক্ষকদের জন্য প্রশিক্ষণ ও রিেফ্রশার কোর্স ইত্যাদি সংগঠন এবং স্টাফ ডেভেলপমেন্ট সম্পর্কিত যাবতীয় বিষয়াদি; এবং (ট) এই আইন বা সংবিধির অধীনে বিশ্ববিদ্যালয় রেগুলেশন দ্বারা নির্ধারিত হইবে বা হইতে পারে এইরূপ অন্যান্য বিষয়৷

End of ধারা ৪৬.

সূচিপত্র দেখুন: জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২