Skip to content

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২

ধারা ১১[পরিচালক (প্রশাসন ও অর্থ)]

বলবৎ

ধারা ১১

11. [পরিচালক (প্রশাসন ও অর্থ)] (১) কমিশনের একজন [পরিচালক (প্রশাসন ও অর্থ)] থাকিবেন৷ (২) [পরিচালক (প্রশাসন ও অর্থ)] সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাদি সরকার কর্তৃক স্থিরকৃত হইবে৷ (৩) [পরিচালক (প্রশাসন ও অর্থ)]- (ক) কমিশনের বাজেট প্রস্তুত করিয়া অনুমোদনের জন্য উহা কমিশনের নিকট উপস্থাপন করিবেন; (খ) কমিশনের হিসাব সংরক্ষণ, হিসাবের বার্ষিক বিবরণী প্রণয়ন এবং হিসাব নিরীক্ষার ব্যবস্থা করিবেন; (গ) কমিশনের অর্থ ও সম্পত্তি সংরক্ষণ, হেফাজত, নিয়ন্ত্রণ ও পরিচালনা করিবেন এবং দলিল ও কাগজপত্র সংরক্ষণ ও হেফাজত করিবেন; (ঘ) কমিশনের প্রশাসনিক কাজ তদারক করিবেন এবং যাহাতে তাহা সুষ্ঠুভাবে সম্পাদিত হয় সেই দিকে লক্ষ্য রাখিবেন; (ঙ) কমিশন বা চেয়ারম্যান কর্তৃক অর্পিত বা নির্দিষ্টকৃত অন্যান্য দায়িত্ব পালন করিবেন৷

  1. 11. “পরিচালক (প্রশাসন ও অর্থ)” শব্দগুলি ও বন্ধনী “সচিব” শব্দের পরিবর্তে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২৪ (২০২৪ সনের ৮ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 12. “পরিচালক (প্রশাসন ও অর্থ)” শব্দগুলি ও বন্ধনী “সচিব” শব্দের পরিবর্তে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২৪ (২০২৪ সনের ৮ নং আইন) এর ৪ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১১.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২