Skip to content

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২

ধারা ১০সভা

বলবৎ

ধারা ১০

10. সভা (১) এই ধারার অন্যান্য বিধানাবলী সাপেক্ষে, কমিশন উহার সভার কার্য পদ্ধতি নির্ধারণ করিতে পারিবে৷ (২) কমিশনের সভা, উহার চেয়ারম্যানের সম্মতিক্রমে, উহার [পরিচালক (প্রশাসন ও অর্থ)] কর্তৃক আহূত হইবে এবং চেয়ারম্যান কর্তৃক নির্ধারিত স্থান ও সময়ে অনুষ্ঠিত হইবে৷ (৩) কমিশনের সভায় সভাপতিত্ব করিবেন উহার চেয়ারম্যান, এবং তাহার অনুপস্থিতিতে, চেয়ারম্যান কর্তৃক মনোনীত কমিশনের কোন সদস্য৷ (৪) শুধুমাত্র কোন সদস্য পদে শূন্যতা বা কমিশন গঠনে ত্রুটি থাকার কারণে কমিশনের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্নও উত্থাপন করা যাইবে না৷

  1. 8. “পরিচালক (প্রশাসন ও অর্থ)” শব্দগুলি ও বন্ধনী “সচিব” শব্দের পরিবর্তে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন (সংশোধন) আইন, ২০২৪ (২০২৪ সনের ৮ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২