বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন আইন, ১৯৯২
ধারা ৯কতিপয় ক্ষেত্রে কমিশনের দেওয়ানী আদালতের ক্ষমতা
বলবৎ
ধারা ৯
9. কতিপয় ক্ষেত্রে কমিশনের দেওয়ানী আদালতের ক্ষমতা কমিশন কর্তৃক এই আইনের অধীন অনুসন্ধান বা তদন্ত কার্যধারায় উহা নিম্নবর্ণিত বিষয়সমূহে সেই সকল ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে যে সকল ক্ষমতা কোন দেওয়ানী আদালত Code of Civil Procedure, 1908 (Act V of 1908) এর অধীন উক্ত বিষয়সমূহে প্রয়োগ করিতে পারে, যথা:- (ক) আদালতে উপস্থিত হইবার জন্য কোন ব্যক্তির উপর সমন জারী এবং তাহাকে আদালতে উপস্থিত হইতে বাধ্য করা এবং শপথ গ্রহণ করাইয়া তাহাকে জিজ্ঞাসাবাদ করা; (খ) কোন তথ্য সরবরাহ এবং কোন তদন্ত বা অনুসন্ধানে প্রয়োজনীয় কোন দলিল দাখিল৷