Skip to content

জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪

ধারা ২সংজ্ঞা

বলবৎ

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কমিশন” অর্থ বাংলাদেশ সরকারি কর্ম-কমিশন; (খ) “কর্মকর্তা বা কর্মচারী” অর্থ সংসদ সচিবালয়ে নিযুক্ত কর্মকর্তা বা কর্মচারী; (গ) “চীফ হুইপ” অর্থ সংসদের চীফ হুইপ; (ঘ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ঙ) “বিরোধী দলের উপ-নেতা” অর্থ বিরোধী দলের নেতা কর্তৃক সংসদে বিরোধী দলের উপ-নেতারূপে মনোনীত কোন সংসদ সদস্য; (চ) “বিরোধী দলের নেতা” অর্থ স্পীকারের বিবেচনামতে যে সংসদ-সদস্য সাময়িকভাবে সংসদে সরকারের বিরোধীতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসংঘের নেতা; (ছ) “সচিব” অর্থ সংসদ সচিবালয়ের সচিব বা সাময়িকভাবে তাহার দায়িত্ব পালনরত কোন ব্যক্তি; (জ) “স্পীকার” অর্থ সংসদের স্পীকার এবং সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুসারে সাময়িকভাবে স্পীকারের পদে অধিষ্ঠিত ব্যক্তি; (ঝ) “সংসদ” অর্থ জাতীয় সংসদ; (ঞ) “সংসদ উপ-নেতা” অর্থ প্রধানমন্ত্রী কর্তৃক সংসদ উপ-নেতারূপে মনোনীত কোন সংসদ-সদস্য; (ট) “সংসদ-নেতা” অর্থ প্রধানমন্ত্রী; (ঠ) “সংসদ সচিবালয়” অর্থ জাতীয় সংসদ সচিবালয়; (ড) “সংসদ সচিবালয় কমিশন” অর্থ এই আইনের ধারা ৭ এর অধীন গঠিত সংসদ সচিবালয় কমিশন; (ঢ) “সংসদ-সদস্য” অর্থ সংসদের কোন সদস্য; এবং (ণ) “হুইপ” অর্থ সংসদের হুইপ।

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪