ধারা ৩সংসদ সচিবালয় গঠন
বলবৎ
ধারা ৩
3. সংসদ সচিবালয় গঠন (১) সংবিধানের ৭৯ অনুচ্ছেদ অনুযায়ী সংসদের নিজস্ব সচিবালয় থাকিবে। (২) সংসদ সচিবালয় সরকারের কোন মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের প্রশাসনিক আওতাধীন থাকিবে না। (৩) সংসদ সচিবালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণের সমন্বয়ে গঠিত হইবে।