Skip to content

জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪

ধারা ২০সংসদ সদস্যগণের অবগতিমূলক কর্মসূচী

বলবৎ

ধারা ২০

20. সংসদ সদস্যগণের অবগতিমূলক কর্মসূচী স্পীকার সংসদের কার্যাবলী ও সংসদ সচিবালয়ের কার্যপদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যগণকে সম্যকভাবে অবহিত করার লক্ষ্যে যথাযথভাবে অবগতিমূলক কর্মসূচী গ্রহণের জন্য, সংসদ নেতা, বিরোধী দলের নেতা ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর সহিত পরামর্শক্রমে সংসদ সচিবালয়কে নির্দেশ দিতে পারিবেন এবং তাঁহার এই নির্দেশ অনুযায়ী সংসদ সচিবালয় উক্তরূপ কর্মসূচীর ব্যবস্থা করিবে।

End of ধারা ২০.

সূচিপত্র দেখুন: জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪