Skip to content

জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪

ধারা ২১বিধি প্রণয়ন

বলবৎ

ধারা ২১

21. বিধি প্রণয়ন (১) স্পীকার এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সংসদ সচিবালয় কমিশনের সহিত পরামর্শক্রমে সরকারী গেজেট প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করিতে পারিবেন। (২) বিশেষ করিয়া এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া নিম্নবর্ণিত সকল বা যে কোন বিষয়ে উক্তরূপ বিধি প্রণয়ন করা যাইবে: (ক) সংসদ সচিবালয়ের উন্নয়ন বিন্যাস ও কর্মপ্রণালী; (খ) কর্মকর্তা ও কর্মচারীগণের মধ্যে দায়িত্ব বণ্টন; (গ) কর্মকর্তা ও কর্মচারীগণের নিয়ন্ত্রণ; (ঘ) নথিপত্র সংরক্ষণ; (ঙ) লাইব্রেরী পরিচালনা; (চ) পারিতোষিক, ভ্রমণ বিল প্রস্তুতকরণ ও উহার স্বাক্ষর এবং প্রতিস্বাক্ষর; (ছ) সংসদ সচিবালয়ের নিরাপত্তা; (জ) সংসদ সদস্যগণের জন্য আবাসন সম্পর্কে যাবতীয় বিষয়; (ঝ) সংসদ সদস্যগণের বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা সংক্রান্ত বিল প্রস্তুতকরণ এবং ঐ সকল বিল সম্পর্কিত প্রাসঙ্গিক কার্যাবলী সম্পাদন।

End of ধারা ২১.

সূচিপত্র দেখুন: জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪