Skip to content

কোম্পানী আইন, ১৯৯৪

প্রথম তফসিল(ধারা ২, ১৭, ১৮, ৮৬, ৩৬৭ দ্রষ্টব্য)

বলবৎ

প্রথম তফসিল

প্রথম তফসিল (ধারা ২, ১৭, ১৮, ৮৬, ৩৬৭ দ্রষ্টব্য) শেয়ার দ্বারা সীমিতদায় কোম্পানীর ব্যবস্থাপনা সংক্রান্ত প্রবিধানসমূহ প্রারম্ভিক (খ) প্রথম পঞ্চাশ হাজার টাকার উর্দ্ধে দশলক্ষ টাকা পর্যন্ত প্রতি দশ হাজার টাকা বা উহার অংশ দিতে হইবে। (ঙ) প্রত্যেক দলিলের জন্য সর্বনিম্ন পাঁচ টাকা ফিস প্রদান সাপেক্ষে, যে কোন দলিলের নকল মূল দলিলের সহিত মিলাইয়া দেখার জন্য প্রতি একশত শব্দ বা উহার অংশ বিশেষের জন্য পঞ্চাশ পয়সা করিয়া ফিস দিতে হইবে। (২) কোম্পানীর নাম কিংবা নিবন্ধিকৃত কোম্পানীর নাম পরিবর্তনের প্রস্তাব নিবন্ধন করার জন্য

প্রথম তফসিল, ক্রমিক ১

১। প্রসংগের প্রয়োজনে ভিন্নরূপ না হইলে, এই প্রবিধানসমূহে- (ক) কোম্পানী আইন, ১৯৯৪ এ কোন অভিব্যক্তি যে অর্থে ব্যবহৃত হইয়াছে উক্ত অভিব্যক্তি সেই অর্থ বহন করিবে; (খ) একবচনে অর্থ প্রকাশকারী শব্দসমূহ উহাদের বহুবচনকে অন্তর্ভুক্ত করিবে এবং অনুরূপভাবে বহুবচনে অর্থ প্রকাশকারী শব্দসমূহ উহাদের একবচনকেও অন্তর্ভুক্ত করিবে; (গ) পুরুষবাচক শব্দসমূহ উহাদের স্ত্রীবাচক শব্দসমূহকে অন্তর্ভুক্ত করিবে; (ঘ) ব্যক্তি বলিতে নিগমিত সংস্থাও অন্তর্ভুক্ত হইবে। কার্যাদি

প্রথম তফসিল, ক্রমিক ২

২। পরিচালকগণ, কোম্পানীর কার্যারম্ভের ক্ষেত্রে, কোম্পানী আইন, ১৯৯৪ এর ১৫০ ধারা কর্তৃক আরোপিত বাধা-নিষেধ ততদুর মানিয়া চলিবেন যতদুর তাহা কোম্পানীর উপর বাধ্যতামূলক হয়। শেয়ার

প্রথম তফসিল, ক্রমিক ৩

৩। কোম্পানীর সংঘস্মারকে কোন বিধান থাকিলে তাহা সাপেক্ষে, এবং কোম্পানীর বিদ্যমান শেয়ার হোল্ডারগণকে ইতিপূর্বে বিশেষ প্রতিকার প্রদত্ত হইয়া থাকিলে তাহা ক্ষুণ্ণ না করিয়া, কোন কোম্পানী বিশেষ সিদ্ধান্ত দ্বারা সময় সময় যেরূপ নির্ধারণ করিবে সেরূপে- (ক) অগ্রাধিকার (preference) শেয়ার, বিলম্বিত (deferred) শেয়ার বা অন্যান্য বিশেষ অধিকার সম্পন্ন শেয়ার ইস্যু করিতে পারিবে; (খ) লভ্যাংশ, ভোটদান, শেয়ার-মুলধন ফেরত বা অন্য কোন বিষয়ে বাধা-নিষেধ আরোপ করিতে পারিবে; (গ) অগ্রাধিকার শেয়ার এই শর্তে ইস্যু করিতে পারিবে যে, ইহা পুনরুদ্ধার করা হইবে অথবা কোম্পানীর ইচ্ছানুযায়ী (at the option) তাহা পুনরুদ্ধারযোগ্য হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৪

৪। (১) কোন কোম্পানীর শেয়ার-মূলধনকে যখন বিভিন্ন শ্রেণীর শেয়ারে বিভক্ত করা হয় তখন অনুরূপভাবে বিভক্ত কোন শ্রেণীর শেয়ারের সহিত সম্পৃক্ত অধিকারসমূহ, উক্ত শ্রেণীর শেয়ার ইস্যুর শর্তে অন্যরূপ কিছু না থাকিলে, এবং কোম্পানী আইন, ১৯৯৪ এর ধারা ৭১-এর বিধান সাপেক্ষে, উক্ত শ্রেণীর ইস্যুকৃত শেয়ারের তিন-চতুর্থাংশ শেয়ার হোল্ডারগণের লিখিত সম্মতিক্রমে অথবা তাহাদের একটি পৃথক সাধারণ সভার বিশেষ সিদ্ধান্তের দ্বারা অনুমোদনক্রমে পরিবর্তন করা যাইবে। (২) উপ-প্রবিধান (১) এ উল্লিখিত পৃথক সাধারণ সভার ক্ষেত্রে, এই প্রবিধানসমূহের সাধারণ সভা সম্পর্কিত বিধানাবলী, প্রয়োজনীয় পরিবর্তনসহ, প্রযোজ্য হইবে; এবং সভার প্রয়োজনীয় কোরামের জন্য এইরূপ দুই ব্যক্তির উপস্থিতি প্রয়োজন হইবে যাহারা উক্ত শ্রেণীর ইস্যুকৃত শেয়ারের অন্ততঃ একতৃতীয়াংশের ধারক বা প্রক্সির মাধ্যমে প্রতিনিধিত্বকারী ব্যক্তি।

প্রথম তফসিল, ক্রমিক ৫

৫। কোম্পানী আইন, ১৯৯৪ এর ধারা ১৪৮ এবং ১৫১ এর বিধানাবলী যতদূর শেয়ার বরাদ্দের ক্ষেত্রে প্রযোজ্য হয়, কোম্পানীর কোন শেয়ার বরাদ্দের ক্ষেত্রে, পরিচালকগণ উক্ত বিধানাবলী ততদুর মানিয়া চলিবেন, এবং কোন শেয়ারে চাঁদা দানের জন্য জনসাধারণের নিকট প্রস্তাব করার ক্ষেত্রে, উক্ত শেয়ারের নামিক মূল্যের ( Nominal value) কমপক্ষে শতকরা পাঁচ ভাগ অর্থ শেয়ারের আবেদনের সহিত জমা করিতে হইবে মর্মে একটি শর্ত যোগ করা না হইলে উক্ত প্রস্তাব করা যাইবে না।

প্রথম তফসিল, ক্রমিক ৬

৬। কোম্পানীর সদস্য বহিতে যাহাদের নাম সদস্য হিসাবে তালিকাভুক্ত হইয়াছে এইরূপ প্রত্যেক ব্যক্তি বিনামূল্যে কোম্পানীর সাধারণ সীল-মোহরাংকিত এমন একটি সার্টিফিকেট পাইবার অধিকারী হইবেন যাহাতে উক্ত ব্যক্তির শেয়ারের সংখ্যা এবং তজ্জন্য প্রদত্ত অর্থের পরিমাণ উল্লেখ থাকিবে : তবে শর্ত থাকে যে, যৌথ শেয়ারহোল্ডারগণের ক্ষেত্রে একাধিক সার্টিফিকেট ইস্যু করিতে কোম্পানী বাধ্য থাকিবে না এবং উক্তরূপ শেয়ারহোল্ডারগণের এক বা একাধিক শেয়ারের জন্য তাহাদের যে কোন একজনের বরাবরে ইস্যুকৃত একটি মাত্র সার্টিফিকেট সকলের জন্য যথেষ্ট হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৭

৭। যে ক্ষেত্রে কোন শেয়ার সার্টিফিকেট বিকৃত (Defaced) , হারাইয়া বা বিনষ্ট হইয়া যায় সেক্ষেত্রে-অনধিক পাঁচ টাকা ফিস, যদি ধার্য থাকে, প্রদান করা হইলে, এবং পরিচালকগণ উহার প্রমাণ ও ক্ষতিপূরণ সম্পর্কে যেরূপ শর্ত আরোপ করেন তাহা পূরণ করা হইলে উক্ত সার্টিফিকেট নতুনরূপে ইস্যু করা যাইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৮

৮। কোম্পানী আইন ১৯৯৪ এর ধারা ৫৮ এর বিধানে যতটুকু অনুরোদিত হইয়াছে ততটুকু ব্যতীত, কোন কোম্পানী উহার শেয়ার ক্রয় বাবদ অথবা উহার শেয়ার জামানত রাখিয়া ঋণ প্রদানে উক্ত কোম্পানীর তহবিল বা উহার কোন

অংশ ব্যবহার করিতে পারিবে না।

প্রথম তফসিল, ক্রমিক ৯

৯। (১) নিম্নবর্ণিত শেয়ারগুলির মূল্য বাবদ প্রদেয় সকল অর্থ এবং উহাদের উপর প্রদেয় লভ্যাংশের উপর কোম্পানীর পূর্বস্বত্ব থাকিবে, যথা:- (ক) সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হইয়াছে এইরূপ শেয়ার ব্যতীত অন্যান্য সকল শেয়ার মূল্য তাহা তাৎক্ষণিকভাবে (presently) প্রদেয় হউক বা না হউক, নির্দিষ্ট সময়ান্তে তলব করা হয় বা পরিশোধযোগ্য হয়; এবং (খ) সম্পূর্ণ মূল্য পরিশোধ করা হইয়াছে এইরূপ শেয়ার ব্যতীত অন্যান্য যে সকল শেয়ার কোন ব্যক্তির একক নামে নিবন্ধিত থাকে এবং যাহার মূল্য উক্ত ব্যক্তি কর্তৃক বা তাহার সম্পত্তি হইতে কোম্পানীকে তাৎক্ষণিকভাবে প্রদেয়। (২) উপ-প্রবিধান (১) এ উল্লিখিত যে কোন শেয়ারকে সম্পূর্ণ বা আংশিকভাবে কোম্পানীর পরিচালকগণ এই প্রবিধানের আওতা বহির্ভূত বলিয়া ঘোষণা করিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১০

১০। কোম্পানীর পূর্বস্বত্ব রহিয়াছে এইরূপ যে কোন শেয়ার উক্ত কোম্পানী, উহার পরিচালকগণের মতে যে পদ্ধতি উপযুক্ত হয় সেই পদ্ধতিতে, বিক্রয় করিতে পারিবে : তবে শর্ত থাকে যে উক্ত শেয়ারের মূল্য বাবদ কিছু নগদ অর্থ তাৎক্ষণিকভাবে কোম্পানীকে প্রদেয় না হইলে এবং; উক্ত নগদ অর্থ দাবী করিয়া, আপাততঃ নিবন্ধিত শেয়ারহোল্ডারকে কিংবা তাহার মৃত্যু বা দেওলিয়াত্বের কারণে যিনি উক্ত শেয়ারের অধিকারী হন তাহাকে উক্ত আইনের দাবী সম্বলিত লিখিত নোটিশ প্রদানের পর চৌদ্দ দিন অতিবাহিত না হইলে, উক্ত শেয়ার উক্তরূপে বিক্রয় করা চলিবে না।

প্রথম তফসিল, ক্রমিক ১১

১১। (১) কোম্পানীর পূর্বস্বত্ব থাকার কারণে প্রবিধান ১০ এর অধীনে বিক্রয়লব্ধ অর্থ হইতে যে নগদ অর্থ তাৎক্ষণিকভাবে প্রদেয় হয় তাহা প্রথমে মিটাইতে হইবে এবং বাকী অর্থ বিক্রয়ের তারিখের পূর্বে উক্ত শেয়ারের উপর কোম্পানীর পূর্বস্বত্ব থাকিলে তাহা মিটানো সাপেক্ষে, যে ব্যক্তি বিক্রয়ের তারিখে উক্ত শেয়ারের অধিকারী ছিলেন তাহাকে প্রদান করিতে হইবে। (২) উক্তরূপ বিক্রয়কালে যিনি শেয়ার ক্রয় করেন তাহার নাম শেয়ার হোল্ডার হিসাবে নিবন্ধিত হইবে; এবং শেয়ার বিক্রয় বাবদ পর্যাপ্ত অর্থ কিরূপে ব্যয় করা হয় তদবিষয়ে তাহার কোন কিছু বলার বা করার অধিকার থাকিবে না বা শেয়ার বিক্রয় কার্যক্রমে কোন অনিয়ম বা অবৈধতার কারণে উক্ত শেয়ারহোল্ডারের স্বত্ব কোনরূপে ক্ষুণ্ণ হইবে না। শেয়ার বাবদ অর্থ তলব

প্রথম তফসিল, ক্রমিক ১২

১২। পরিচালকগণ সময়ে সময়ে সদস্যগণের শেয়ারের অপরিশোধিত মূল্য তলব করিতে পারিবেন, তবে উক্ত শেয়ারের নামিক মূল্যের এক চতুর্থাংশের অধিক মূল্য তলব করা যাইবে না অথবা সর্বশেষ তলবের অন্যূন এক মাসের মধ্যে তাহা পরিশোধযোগ্য হইবে না; এবং প্রত্যেক সদস্য তাহার শেয়ারের উপর তলবকৃত মূল্য ১৪ দিনের একটি নোটিশ প্রাপ্তি সাপেক্ষে, নির্ধারিত সময়ে কোম্পানীকে পরিশোধ করিতে বাধ্য থাকিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১৩

১৩। যৌথ শেয়ারহোল্ডারগণ যৌথভাবে এবং এককভাবে (Jointly and severally) উক্ত শেয়ারের তলবী মূল্য পরিশোধ করিতে বাধ্য থাকিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১৪

১৪। কোন শেয়ারের মূল্য তজ্জন্য নির্ধারিত তারিখে কিংবা তৎপূর্বে পরিশোধ করা না হইলে, উক্ত তারিখের পরবর্তী যে সময় উহা পরিশোধ করা হইবে উক্ত সময় পর্যন্ত অপরিশোধিত অর্থ বাবদ শতকরা পাঁচভাগ হারে সুদ প্রদান করিতে হইবে; তবে পরিচালকগণ ইচ্ছা করিলে উক্ত সুদ সম্পূর্ণ বা আংশিক মকুফ করিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১৫

১৫। কোন শেয়ারের মূল্য পরিশোধ বা উহার কিস্তি প্রদান বাবদ তলবকৃত অর্থ শেয়ার ইস্যুর শর্তাবলীতে নির্ধারিত সময়ে পরিশোধ করা না হইলে, উহা আদায়ের ক্ষেত্রে, এই প্রবিধানমালার সুদ আদায় সংক্রান্ত নিয়মাবলী প্রযোজ্য হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ১৬

১৬। বিভিন্ন শেয়ারহোল্ডারগণের নিকট শেয়ার ইস্যুর সময়, পরিচালকগণ তলবী মূল্যের পরিমাণ এবং উহা পরিশোধের সময় নির্ধারণের ক্ষেত্রে, ভিন্ন ভিন্ন ব্যবস্থা রাখিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১৭

১৭। কোন শেয়ার হোল্ডার তাহার শেয়ারের অতলবকৃত ও অপরিশোধিত মূল্যের সম্পূর্ণ বা অংশ বিশেষ অগ্রিম পরিশোধ করিতে চাহিলে, পরিচালকগণের ইচ্ছানুযায়ী (at their option) গ্রহণ করা যাইবে, এবং কোম্পানীর সাধারণ সভায় অনুমোদন ব্যতিরেকে, উক্ত অগ্রিম কোম্পানীকে নগদ প্রদেয় না হওয়া পর্যন্ত শেয়ারহোল্ডার এবং পরিচালকগণের মধ্যে সমঝোতা (arrangement) মোতাবেক উহার উপর অনূর্ধ শতকরা ছয়ভাগ হারে সুদ প্রদান করা যাইবে। শেয়ার হস্তান্তর এবং স্বত্বান্তর, ইত্যাদি

প্রথম তফসিল, ক্রমিক ১৮

১৮। শেয়ার হস্তান্তর-দলিল উহার হস্তান্তরকারী ও হস্তান্তরগ্রহীতা উভয় পক্ষ কর্তৃক সম্পাদিত হইবে এবং সদস্য-বহিতে হস্তান্তর গ্রহীতার নাম লিপিবদ্ধ না হওয়া পর্যন্ত শেয়ার বিক্রেতাই শেয়ারহোল্ডার বলিয়া গণ্য হইবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১৯

১৯। নিম্নে বিধৃত ছকে কিংবা প্রচলিত সদৃশ ছকে কিংবা পরিচালকগণ কর্তৃক অনুমোদিত অন্য কোন সদৃশ ছকে (ফরম) কোম্পানীর শেয়ারসমূহ হস্তান্তর করা যাইবে, যথা- শেয়ার হস্তান্তরের ছক (ক) হস্তান্তরকারীর পূর্ণ নাম, ঠিকানা . . . . . . . . . . . . . . . . . . . (খ) হস্তান্তর গ্রহীতার পূর্ণ নাম, ঠিকানা . . . . . . . . . . . . . . . . . . (গ) হস্তান্তরের পদ্ধতি (বিক্রয়/দান ইত্যাদি) . . . . . . . . . . . . . . . (ঘ) যে শেয়ারগুলি হস্তান্তরিত হইতেছে উহাদের সংখ্যা . . . .. . . . . (ঙ) উহাদের নম্বর . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . (চ) পণ এর পরিমাণ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . আমি/আমরা (হস্তান্তরকারী) . . . . . . . . . . . . . . . . . . . . . . . . (নাম ও ঠিকানা) . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . কোম্পানী লিমিটেডের . . . . . . . . . . .টি শেয়ার, . . . . . . . . . . . . . . . . . . যাহার/যাহাদের নম্বর . . . . . . . . . . . . হইতে . . . . . . . . . . . আপনি/আপনাদের (হস্তান্তর গ্রহীতা) . . . . . . . . . . . . . (নাম/ঠিকানা) এর নিকট হইতে . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . টাকা (বা অন্য কিছু) পণস্বরূপ বুঝিয়া পাইয়া উক্ত শেয়ার/শেয়ারগুলি এতদ্বারা আপনার/আপনাদের নিকট বিক্রয় বা অন্য কোন পদ্ধতির মাধ্যমে হস্তান্তর করিলাম এবং তজ্জন্য উক্ত পণ বুঝিয়া পাইলাম। হস্তান্তরের অব্যবহিত পূর্বে উক্ত শেয়ারের ক্ষেত্রে যে সকল শর্ত হস্তান্তরকারীর উপর প্রযোজ্য ছিল সেগুলি হস্তান্তরগ্রহীর উপর প্রযোজ্য হইবে এবং হস্তান্তরগ্রহীতা বা তাহার প্রতিনিধি/নির্বাহক/প্রশাসক/স্বত্ব নিয়োগী সেই শর্তে ঐগুলির ধারক হইবেন। উপরোক্ত শর্তে আমরা উভয় পক্ষ এতদ্বারা এই হস্তান্তর দলিলে অদ্য . . . . . . . . . . . . . . . . . . . .সালের . . . . . . . . . . . . মাসের . . . . . . . . . . . . . . . . . . . . . তারিখে স্বাক্ষরদান করিলাম। (হস্তান্তরকারী) (হস্তান্তর গ্রহীতা) হস্তান্তরের সাক্ষী হস্তান্তরের সাক্ষী . . . . . . . . . . (নাম, ঠিকানাসহ) . . . . . . . . . . (নাম, ঠিকানাসহ) ঠিকানাসহ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . .

প্রথম তফসিল, ক্রমিক ২০

২০। (১) সম্পূর্ণ পরিশোধিত শেয়ার ব্যতীত অন্য কোন শেয়ার কোন ব্যক্তির নামে নিবন্ধন করিতে বা কোম্পানীর পূর্বস্বত্ব রহিয়াছে এইরূপ শেয়ারের হস্তান্তর নিবন্ধন করিতে পরিচালকগণ অস্বীকার করিতে পারিবেন। (২) পরিচালকগণ প্রতি বৎসর কোম্পানীর গতানুগতিক (Ordinary) সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার অব্যাবহিত একুশ দিন পূর্বকালীন সময়ের জন্য হস্তান্তর নিবন্ধন স্থগিত রাখিতে পারিবেন। (৩) শেয়ার হস্তান্তরের আবেদনের সহিত- (ক) কোম্পানী কর্তৃক নির্ধারিত অনধিক দশ টাকা হস্তান্তর ফিস কোম্পানীর নিকট পরিশোধ করা না হইলে, (খ) সংশ্লিষ্ট শেয়ার সার্টিফিকেট সংযুক্ত করিয়া দেওয়া না হইলে, এবং (গ) পরিচালকগণ শেয়ার বিক্রেতার শেয়ারে তাহার অধিকারের সমর্থনে যেরূপ প্রমাণাদি প্রয়োজনীয় বলিয়া যুক্তিসংগতভাবে মনে করেন সেইরূপ প্রমানাদি দাখিল করিতে ব্যর্থ হইলে, কোম্পানীর পরিচালকগণ উক্ত শেয়ার হস্তান্তরকে স্বীকৃতিদান করিতে নাও পারেন বা উক্ত হস্তান্তরের নিবন্ধন প্রত্যাখ্যান করিতে পারেন। (৪) পরিচালকগণ এই প্রবিধানের বিধান অনুযায়ী কোন শেয়ার হস্তান্তর নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করিলে বা উহাকে স্বীকৃতিদান না করিলে তৎসম্পর্কে আবেদনপত্র দাখিলের দিন হইতে পরবর্তী দুই মাসের মধ্যে শেয়ার হস্তান্তরকারী ও হস্তান্তরগ্রহীতাকে নোটিশ দ্বারা অবহিত করিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ২১

২১। কোন শেয়ারের একক ধারকের মৃত্যু ঘটিলে উক্ত শেয়ারহোল্ডারের নির্বাহক বা প্রশাসক, এবং দুই বা ততোধিক ধারক থাকিলে এবং তাহাদের কাহারও মৃত্যু ঘটিলে, অন্যান্য ধারক বা মৃত ব্যক্তির নির্বাহক বা প্রশাসক উক্ত শেয়ারের একমাত্র স্বত্ববান ব্যক্তি বলিয়া কোম্পানী কর্তৃক স্বীকৃত হইবেন।

প্রথম তফসিল, ক্রমিক ২২

২২। (১) কোন শেয়ারহোল্ডারের মৃত্যু, বা দেউলিয়াত্ব না ঘটিলে, তিনি তাহার শেয়ার যেরূপ হস্তান্তর করিতে পারিতেন, তাহার মৃত্যু বা দেউলিয়াত্বের ফলে, কোন ব্যক্তি উক্ত শেয়ারের স্বত্ববান হইলে এবং পরিচালকগণের মতে সময়ে সময়ে, প্রয়োজনীয় প্রমাণ দাখিল করা হইলে, সেই ব্যক্তি মূল শেয়ারহোল্ডারদের ন্যায় সেই একইরূপে উক্ত শেয়ারের জন্য একজন সদস্য হিসাবে নিবন্ধিকৃত হওয়ার কিংবা উক্ত শেয়ার হস্তান্তর করার অধিকারী হইবেন। (২) উপ-প্রবিধান (১) এ যাহা কিছুই থাকুক না কেন, উক্ত হস্তান্তরকে স্বীকৃতিদান না করা বা উহার নিবন্ধন প্রত্যাখ্যান বা স্থগিত রাখার ক্ষেত্রে পরিচালকগণ প্রবিধান ২০ অনুসারে সেই একই অধিকার প্রয়োগ করিতে পারিবেন যে অধিকার উক্ত মূল শেয়ারহোল্ডারের মৃত্যু বা দেউলিয়াত্বের পূর্বে উক্ত শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে প্রয়োগ করা যাইত।

প্রথম তফসিল, ক্রমিক ২৩

২৩। কোন শেয়ারহোল্ডারের মৃত্যু বা দেউলিয়াত্বের কারণে কোন ব্যক্তি শেয়ারহোল্ডার হইলে তাহার নাম সদস্য হিসাবে নিবন্ধিকৃত না হওয়া পর্যন্ত, কোম্পানীর সভা সংক্রান্ত ব্যাপারে, উক্ত শেয়ারের ধারক সদস্য হিসাবে কোন অধিকার প্রয়োগ ব্যতিত, তিনি উক্ত শেয়ারের লভ্যাংশ এবং অন্যান্য সুবিধা লাভের অধিকারী হইবেন। শেয়ার বাজেয়াপ্তকরণ

প্রথম তফসিল, ক্রমিক ২৪

২৪। কোন সদস্য তলবী শেয়ারের মূল্য বা উহার কিস্তি এতদুদ্দেশ্যে ধার্যকৃত দিনে পরিশোধ করিতে ব্যর্থ হইলে, উক্ত দিনের পর যে কোন সময়ে, পরিচালকগণ উক্ত অপরিশোধিত মূল্য বা উহার কিস্তির অংশবিশেষ সুদসহ পরিশোধ করিবার জন্য তাহাকে নোটিশের মাধ্যমে নির্দেশ দিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ২৫

২৫। নোটিশের দ্বারা ধার্যকৃত তারিখে অথবা তদপূর্বে তলবকৃত মূল্য পরিশোধ করা না হইলে শেয়ারটি যে বাজেয়াপ্তিযোগ্য হইবে তাহাও উক্ত নোটিশে উল্লেখ করিতে হইবে এবং বাজেয়াপ্তির উদ্দেশ্যে অপর একটি তারিখ ধার্য করিয়া দিতে হইবে, তবে মূল্য বা কিস্তি পরিশোধের জন্য ধার্যকৃত তারিখের পর হইতে চৌদ্দ দিনের মধ্যে বাজেয়াপ্তির জন্য কোন তারিখ ধার্য করা যাইবে না।

প্রথম তফসিল, ক্রমিক ২৬

২৬। নোটিশে প্রদত্ত নির্দেশ পালিত না হইলে যে শেয়ার সম্পর্কে উক্ত নোটিশ প্রদত্ত হইয়াছিল সংক্রান্ত অপরিশোধিত অর্থ ধার্যকৃত সময়ের মধ্যে পরিশোধ করা না হইলে নোটিশে উল্লেখিত অর্থ পরিশোধের পূর্বে পরিচালকগণ একটি সিদ্ধান্ত গ্রহণ করিয়া উক্ত শেয়ার বাজেয়াপ্ত করিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ২৭

২৭। পরিচালকগণের মতে উপযুক্ত শর্তে এবং পদ্ধতিতে যে কোন বাজেয়াপ্তকৃত শেয়ার বিক্রয় বা অন্য সব বিলিবন্দেজ (dispose of) করা যাইবে, তবে এইরূপে বিক্রয় বা বিলিবন্দেজের পূর্বে পরিচালকগণ যে শর্ত বা পদ্ধতিতে উপযুক্ত মনে করেন সেইরূপ শর্ত ও পদ্ধতিতে উক্ত বাজেয়াপ্তকরণ বাতিল করিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ২৮

২৮। যে কোন ব্যক্তির কোন শেয়ার বাজেয়াপ্ত করা হইলে উক্ত বাজেয়াপ্তকৃত শেয়ারের ক্ষেত্রে, তাহার সদস্যপদের অবসান হইবে, তবে শেয়ার বাজেয়াপ্তির তারিখে যে পরিমাণ অর্থ কোম্পানীকে উক্ত শেয়ারহোল্ডার কর্তৃক নগদে প্রদেয় ছিল তিনি তাহা পরিশোধ করিতে বাধ্য থাকিবেন এবং বিক্রয় বা বিলিবন্দেজকালে শেয়ারের নামিক মূল্যের (nominal value) পূর্ণ অর্থ কোম্পানীকে প্রদান করা হইলে উক্ত ব্যক্তির দায়-দায়িত্বের অবসান ঘটিবে।

প্রথম তফসিল, ক্রমিক ২৯

২৯। (১) যদি কোন শেয়ারের বাজেয়াপ্তি সম্পর্কে যথাযথভাবে সত্যাখ্যানকৃত (verified) এইরূপ একটি লিখিত ঘোষণাপত্র থাকে যাহাতে এই মর্মে উল্লেখ থাকে যে, ঘোষণাকারী ব্যক্তি কোম্পানীর একজন পরিচালক এবং ঘোষণায় বর্ণিত তারিখে কোম্পানীর শেয়ারটি বিধিসম্মতভাবে বাজেয়াপ্ত করা হইয়াছে, তবে এইরূপ ঘোষণাপত্র উক্ত শেয়ারের দাবীদার সকল ব্যক্তির বিরুদ্ধে শেয়ারটির বাজেয়াপ্তি সংক্রান্ত চূড়ান্ত সাক্ষ্য হিসাবে গণ্য হইবে। (২) কোন বাজেয়াপ্তকৃত শেয়ারের বিক্রয় বা বিলিবন্দেজকালে উক্ত ঘোষণাপত্র থাকিলে এবং শেয়ারের বিক্রয়মূল্য প্রাপ্তির রশিদ কোন ব্যক্তিকে দেওয়া হইলে তিনি উক্ত শেয়ারের স্বত্বাধিকারী হইবেন এবং তাহার নাম শেয়ারহোল্ডার হিসাবে শেয়ার নিবন্ধন বহিতে লিপিবদ্ধ হইবে। (৩) উপ-প্রবিধান (২) এর অধীনে যে ব্যক্তি শেয়ারহোল্ডার হইবেন, শেয়ার বিক্রয়ের অর্থ ব্যবহার সম্পর্কে তাহার কোন দায়-দায়িত্ব থাকিবে না, তবে বাজেয়াপ্তকৃত শেয়ার বিক্রয় বা বিলিবন্দেজ কার্যক্রমে কোন অনিয়ম বা ত্রুটি থাকার কারণে উক্ত ব্যক্তির অধিকার কোনভাবে ক্ষুণ্ণ হইবে না।

প্রথম তফসিল, ক্রমিক ৩০

৩০। কোন শেয়ার ইস্যুর শর্তানুযায়ী নির্ধারিত তারিখে উক্ত শেয়ারের মূল্য বা উহার Premium বাবদ পরিশোধযোগ্য অর্থ পরিশোধ করা না হইলে, উহার ক্ষেত্রে এই প্রবিধানমালার বিধানাবলী সেই একইভাবে প্রযোজ্য হইবে যেরূপে উক্ত বিধানাবলী যথাযথভাবে তলবকৃত ও নোটিশ-প্রদত্ত শেয়ার বাজেয়াপ্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়। শেয়ারকে ষ্টক-এ রপান্তর

প্রথম তফসিল, ক্রমিক ৩১

৩১। পরিচালকগণ সাধারণ সভার পূর্বানুমতি লইয়া কোন পরিশোধিত শেয়ারকে ষ্টক-এ এবং যে কোন ষ্টককে যে কোন অংকের পরিশোধিত শেয়ারে রূপান্তর করিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৩২

৩২। কোন শেয়ার ষ্টকে রূপান্তর হওয়ার পূর্বে যে পদ্ধতিতে ও শর্তাধীনে এবং যে সকল প্রবিধান সাপেক্ষে উক্ত রূপান্তর করা হইয়াছিল সেই পদ্ধতিতে, শর্তাধীনে এবং প্রবিধান অনুসারে বা যথাসম্ভব ঐ পদ্ধতি, শর্ত ও প্রবিধান অনুসারে ষ্টক হোল্ডারগণ তাহাদের ষ্টক বা উহার কোন অংশ হস্তান্তর করিতে পারিবেন; তবে কোম্পানীর পরিচালকগণ হস্তান্তরযোগ্য ষ্টকের ন্যূনতম পরিমাণ, উক্ত ষ্টক যে শেয়ার হইতে উদ্ভূত হইয়াছে উহার নামিক মূল্যের পরিমাণ পর্যন্ত, নির্ধারণ করিতে পারিবেন এবং উক্ত নির্ধারিত ষ্টকের হস্তান্তর নিয়ন্ত্রণ বা নিষিদ্ধও করিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৩৩

৩৩। ষ্টকহোল্ডারগণ তাহাদের ষ্টকের পরিমাণ অনুসারে লভ্যাংশ, কোম্পানীর সভায় ভোটাধিকার প্রয়োগ এবং অন্যান্য বিষয়ে এইরূপ সুযোগ পাইবেন যেন, যে শেয়ার হইতে উক্ত ষ্টক-অংশ (aliquote part of stock) উদ্ভূত হইয়াছে, তিনি সেই শেয়ারের মালিক, কিন্তু কোম্পানীর লভ্যাংশ ও মুনাফার অংশগ্রহণের ক্ষেত্রে ব্যতীত এইরূপ কোন বিশেষ সুবিধা তাহাকে দেওয়া যাইবে না যাহা উক্ত রূপান্তরের পূর্বে উক্ত শেয়ারের ক্ষেত্রে প্রদেয় ছিল না।

প্রথম তফসিল, ক্রমিক ৩৪

৩৪। কোম্পানীর যে সকল প্রবিধান, শেয়ার ওয়ারেন্ট সংক্রান্ত প্রবিধান ব্যতীত, পরিশোধিত শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য সেইগুলি ষ্টক-এর ক্ষেত্রে প্রযোজ্য হইবে, এবং সকল প্রবিধানে ‘‘শেয়ার’’ ও ‘‘শেয়ারহোল্ডার’’ শব্দগুলিতে যথাক্রমে ‘ষ্টক’ ও ‘ষ্টকহোল্ডার’ শব্দগুলি অন্তর্ভূক্ত গণ্য করিতে হইবে। শেয়ার ওয়ারেন্ট

প্রথম তফসিল, ক্রমিক ৩৫

৩৫। (১) কোম্পানী শেয়ার ওয়ারেন্ট ইস্যু করিতে পারিবে এবং তদনুযায়ী পরিচালকগণ তাহাদের ইচ্ছাধীন ক্ষমতাবলে (discretion) সম্পূর্ণ পরিশোধিত শেয়ারের ক্ষেত্রে, শেয়ারহোল্ডার হিসাবে নিবন্ধিকৃত কোন ব্যক্তির লিখিত আবেদনক্রমে এবং স্বাক্ষরদাতার পরিচিতি সম্পর্কে পরিচালকগণের মতে সময়ে সময়ে প্রয়োজনীয় স্বাক্ষ্য প্রমাণ দ্বারা প্রত্যায়িত হইলে এবং শেয়ারের ব্যাপারে সার্টিফিকেট থাকিলে তাহা এবং ওয়ারেন্টের উপর ধার্যকৃত ষ্ট্যাম্প ডিউটিযুক্ত থাকিলে তাহা এবং পরিচালকগণ তাহাদের মতে প্রয়োজনীয় বলিয়া বিবেচিত ফিস গ্রহণ করিয়া এবং কোম্পানীর সীলমোহরযুক্ত করিয়া ও যথাযথ ষ্ট্যাম্প লাগাইয়া উক্ত ওয়ারেন্ট ইস্যু করিতে পারেন। (২) উক্ত ওয়ারেন্ট ইস্যু করা হইলে উহাতে উল্লেখ করিতে হইবে যে, অত্র ওয়ারেন্টধারীকে উহাতে উল্লেখিত শেয়ার বাবদ কোন লভ্যাংশ বা অন্যবিধ অর্ধ কুপনের মাধ্যমে বা অন্যভাবে পরিশোধের ব্যবস্থা করা যাইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৩৬

৩৬। শেয়ার ওয়ারেন্টধারী ওয়ারেন্টে উল্লিখিত শেয়ারের অধিকারী হইবেন এবং শেয়ার অর্পণের (delivery) দ্বারা সংশ্লিষ্ট শেয়ার হস্তান্তর করা যাইবে এবং তৎক্ষেত্রে কোম্পানীর শেয়ার হস্তান্তর বা স্বতান্তর (transmission) সংক্রান্ত প্রবিধানসমূহ প্রযোজ্য হইবে না।

প্রথম তফসিল, ক্রমিক ৩৭

৩৭। শেয়ার ওয়ারেন্টধারী তাহার ওয়ারেন্ট বাতিলের উদ্দেশ্যে কোম্পানীর নিকট সমর্পণক্রমে (surrender) এবং পরিচালকগণ কর্তৃক নির্ধারিত অর্থ পরিশোধক্রমে উক্ত ওয়ারেন্টে অন্তর্ভুক্ত শেয়ারের ব্যাপারে তাহার নাম সদস্য বহিতে সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করাইবার অধিকারী হইবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৩৮

৩৮। শেয়ার ওয়ারেন্টধারী যে কোন সময়ে তাহার ওয়ারেন্ট কোম্পানীর অফিসে জমা দিতে পারিবেন, এবং যতদিন উহা এইরূপে জমা থাকিবে ততদিন, উক্ত জমাদানকারী জমাদানের পূর্বদিন অতিবাহিত হওয়ার পর, কোম্পানীর কোন সভা আহবানের রিকুইজিশনে স্বাক্ষর করা এবং সভায় যোগদান, ভোটদান ও সদস্য হিসাবে অন্যান্য সুবিধা ভোগের ক্ষেত্রে এইরূপ অধিকারী হইবেন যেন জমা দেওয়া ওয়ারেন্টে অন্তর্ভুক্ত শেয়ারের শেয়ারহোল্ডার হিসাবে তাহার নাম সদস্য বহিতে লিপিবদ্ধ হইয়াছে, তবে কোম্পানী একাধিক ব্যক্তিকে শেয়ার ওয়ারেন্ট জমাদানকারী হিসাবে স্বীকৃতি প্রদান করিবে না এবং দুই দিনের লিখিত নোটিশ পাইলে জমাদানকারীকে তাহার শেয়ার ওয়ারেন্ট ফেরৎ দিবে।

প্রথম তফসিল, ক্রমিক ৩৯

৩৯। এই তফসিলের অন্যান্য বিধান সাপেক্ষে কোন শেয়ার ওয়ারেন্টধারী কোম্পানীর কোন সভা আহবানের রিকুইজিশনে স্বাক্ষর করিবেন না অথবা কোম্পানীর কোন সভায় যোগদান বা ভোটদান বা সদস্য হিসাবে কোন সুবিধা গ্রহণ করিবেন না অথবা কোম্পানীর কোন নোটিশ পাইবার অধিকারী হইবেন না, তবে কোন শেয়ার ওয়ারেন্টধারী অন্যান্য ক্ষেত্রে সেই একই বিশেষ সুবিধাদি ও সুযোগ লাভের অধিকারী হইবেন যেন ওয়ারেন্টে অন্তর্ভুক্ত শেয়ারের শেয়ারহোল্ডার হিসাবে সদস্য বহিতে সদস্য হিসাবে তাহার নাম লিপিবদ্ধ আছে এবং তিনি কোম্পানীর একজন সদস্য।

প্রথম তফসিল, ক্রমিক ৪০

৪০। পরিচালকগণ সময়ে সময়ে উপযুক্ত মনে করিলে বিকৃত, হারানো বা নষ্ট বা ধ্বংসপ্রাপ্ত শেয়ার ওয়ারেন্ট বা কুপন নবায়নকল্পে নতুন শেয়ার ওয়ারেন্ট বা কুপন ইস্যু করার ব্যাপারে প্রযোজ্য শর্তাবলী নির্ধারণের জন্য বিধান করিতে পারিবেন। মূলধনের পরিবর্তন

প্রথম তফসিল, ক্রমিক ৪১

৪১। কোম্পানীর সাধারণ সভার অনুমোদন ও সিদ্ধান্ত অনুসারে পরিচালকগণ শেয়ার মূলধন বৃদ্ধি এবং বর্ধিত শেয়ার মূলধনকে নির্দিষ্ট মূল্যমানের শেয়ারে বিভাজন করিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৪২

৪২। কোম্পানীর শেয়ার মূলধন বৃদ্ধির সিদ্ধান্তের নির্দেশ সাপেক্ষে, নতুন শেয়ার ইস্যুর পূর্বে যে সকল ব্যক্তি শেয়ার বিক্রয়ের প্রস্তাবদানের তারিখে নোটিশ পাইবার অধিকারী ছিলেন তাহাদিগকে তাহাদের বিদ্যমান শেয়ারের মূল্যের আনুপাতিক হারে শেয়ার বিক্রয়ের প্রস্তাব দিতে হইবে। এইরূপ প্রস্তাব নোটিশের দ্বারা দিতে হইবে, এবং উক্ত নোটিশে শেয়ারের সংখ্যা এবং উহা গ্রহণের সময়সীমাসহ উল্লেখ করিতে হইবে যে, উক্ত সময়ের মধ্যে শেয়ার গৃহীত না হইলে প্রস্তাব প্রত্যাখ্যান করা হইয়াছে বলিয়া অবহিত হওয়ার পর কিংবা গ্রাহক প্রস্তাব প্রত্যাখ্যান করিয়াছেন বলিয়া অবহিত করার পর পরিচালকগণ তাহাদের বিবেচনামত কোম্পানীর জন্য সর্বাধিক লাভজনক পন্থায়, উক্ত শেয়ারের বিলি ব্যবস্থা করিবেন। পরিচালকগণের মতে যদি কোন নূতন শেয়ার উক্ত অনুপাতের কারণে এই প্রবিধানের অধীনে সুবিধাজনকভাবে বিক্রয়ের প্রস্তাব করা না যায়, তাহা হইলে পরিচালকগণ এইরূপ শেয়ারও কোম্পানীর জন্য সর্বাধিক লাভজনক পন্থায় বিলি ব্যবস্থা করিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৪৩

৪৩। তলবী অর্থের পরিশোধ, পূর্বস্বত্ব, হস্তান্তর, স্বতান্তর, বাজেয়াপ্তকরণ এবং অন্যবিধ ক্ষেত্রে, আদি শেয়ার মূলধনের শেয়ার সম্পর্কে যে বিধানসমূহ প্রযোজ্য হয়, নতুন শেয়ারগুলির ক্ষেত্রেও সেই একই বিধান প্রযোজ্য হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৪৪

৪৪। কোম্পানী উহার সাধারণ সিদ্ধান্তের মাধ্যমে - (ক) কোম্পানীর মূলধন একীভূতকরণ করিতে এবং উহাকে বর্তমান শেয়ারমূল্য অপেক্ষা উচ্চতর মূল্যের শেয়ারে বিভক্ত করিতে পারিবে। (খ) বিদ্যমান শেয়ারসমূহ বা উহার যে কোন সংখ্যক শেয়ারকে পুনঃবিভাজিত করিয়া, কোম্পানী আইন, ১৯৯৪ এর ৫৩ ধারার (১) উপ-ধারার (ঘ) দফার বিধান সাপেক্ষে, সংঘস্মারক দ্বারা নির্ধারিত মূলধনের সম্পূর্ণকে বা উহার অংশ বিশেষকে ক্ষুদ্রতর মূল্যের শেয়ারে বিভক্ত করিতে পারিবে; (গ) কোন শেয়ার, যাহা সিদ্ধান্ত গ্রহণের তারিখে কোন ব্যক্তি গ্রহণ করেন নাই বা গ্রহণ করিতে স্বীকৃত হন নাই তাহা, বাতিল করিয়া দিতে পারিবে।

প্রথম তফসিল, ক্রমিক ৪৫

৪৫। কোম্পানী বিশেষ সিদ্ধান্ত দ্বারা আইনানুগ যে কোন পদ্ধতিতে এবং কোন ঘটনা সংঘটিত হওয়া সাপেক্ষে এবং আইনতঃ প্রয়োজনীয় সম্মতি সাপেক্ষে উহার শেয়ার মূলধন হ্রাস করিতে পারিবে। সাধারণ সভা

প্রথম তফসিল, ক্রমিক ৪৬

৪৬। কোম্পানীর সংবিধিবদ্ধ সাধারণ সভা (statutory general meeting) কোম্পানী আইন, ১৯১৪ এর ৮৩ ধারায় নির্দেশিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৪৭

৪৭। কোম্পানী নিগমিত হওয়ার তারিখ হইতে ১৮ (আঠার) মাসের মধ্যে এবং অতঃপর প্রতি বৎসর কমপক্ষে একটি সাধারণ সভা হইবে, যাহা কোনক্রমেই পূর্ববর্তী সর্বশেষ সাধারণ সভা হইতে পনর মাসের অধিক সময়ের পরে হইবে না; এবং উক্ত সভা কোম্পানী কর্তৃক সাধারণ সভায় নির্ধারিত স্থানে হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৪৮

৪৮। উপরোল্লিখিত সাধারণ সভাগুলি নিয়মিত (Ordinary) সাধারণ সভা হিসাবে অভিহিত হইবে; অন্যান্য সকল সাধারণ সভা অসাধারণ (extraordinary) সভা হিসাবে অভিহিত হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৪৯

৪৯। পরিচালকগণ উপযুক্ত মনে করিলে, কোন বিশেষ সাধারণ সভা আহবান করিতে পারিবেন এবং রিকুইজিশন পাইলেও তাহাদিগকে বিশেষ সাধারণ সভা আহবান করিতে হইবে অথবা তাহা করা হইলে কোম্পানী আইন, ১৯৯৪ এর ৮৪ ধারার বিধানাবলী অনুযায়ী উক্ত রিকুইজিশনকারীগণ কর্তৃক উক্ত সভা আহবান করা যাইবে। যদি কোন সময়ে কোরাম গঠনের উদ্দেশ্যে পর্যাপ্ত সংখ্যক পরিচালক বাংলাদেশে উপস্থিত না থাকেন, তাহা হইলে যে কোন পরিচালক অথবা কোম্পানীর যে কোন দুইজন সদস্য, পরিচালকগণের সভা যেভাবে আহবান করা যায় যতদূর সম্ভব সেই একইভাবে, বিশেষ সাধারণ সভা আহবান করিতে পারিবেন। সাধারণ সভার কার্যবিবরণী

প্রথম তফসিল, ক্রমিক ৫০

৫০। কোম্পানী আইন ১৯৯৪ এর ৮৭ ধারার (২) উপ-ধারার বিশেষ সিদ্ধান্ত সম্পর্কিত বিধান সাপেক্ষে, সাধারণ সভা অনুষ্ঠানের জন্য অন্ততঃ চৌদ্দ দিনের একটি নোটিশ জারী করিতে হইবে; এই চৌদ্দ দিন গণনার ক্ষেত্রে, যেদিন নোটিশ জারীকৃত বা জারীকৃত বলিয়া গণ্য হয় সেই দিন বাদ যাইবে, তবে সভা অনুষ্ঠানের দিনটি উক্ত চৌদ্দ দিনের মধ্যে অন্তর্ভুক্ত করা যাইবে; উক্ত নোটিশে সভার তারিখ ও সময় নির্ধারিত করিয়া এবং কোন বিশেষ কার্য সম্পাদনের ক্ষেত্রে উক্ত কার্যের সাধারণ প্রকৃতি বর্ণনা করিয়া অতঃপর বর্ণিত পদ্ধতিতে অথবা অন্য যে পদ্ধতি (যদি থাকে) কোম্পানীর সাধারণ সভা কর্তৃক নির্ধারিত হইয়াছে সেই পদ্ধতিতে, কোম্পানী আইন, ১৯৯৪ এর অধীন অথবা কোম্পানীর সংঘবিধি অনুযায়ী, যে সকল ব্যক্তি কোম্পানীর নিকট হইতে নোটিশ পাওয়ার অধিকারী সেই সকল ব্যক্তির নিকট উক্ত নোটিশ প্রদান করিতে হইবে; তবে দৈবক্রমে কোন সদস্যের নিকট নোটিশ প্রদান করিতে ভুল হইলে কিংবা কোন সদস্য উক্ত নোটিশ না পাইলে, কোন সাধারণ সভায় কার্যধারা অবৈধ হইবে না।

প্রথম তফসিল, ক্রমিক ৫১

৫১। বিশেষ সাধারণ সভায় যে সকল কার্য সম্পাদিত হয় তাহা বিশেষ কার্য বলিয়া অভিহিত হইবে, তবে লভ্যাংশের অনুমোদন, হিসাবপত্র, ব্যালান্স শীট এবং পরিচালকগণ ও নিরীক্ষকগণের সাধারণ প্রতিবেদন বিবেচনা, পালাক্রমে অবসরগ্রহণকারী পরিচালক ও অন্যান্য কর্মকর্তাগণের স্থানে পরিচালক ও কর্মকর্তা নির্বাচন এবং হিসাব নিরীক্ষকগণের পারিশ্রমিক নির্ধারণ বিশেষ কার্য হিসাবে অভিহিত হইবে না।

প্রথম তফসিল, ক্রমিক ৫২

৫২। কোন সাধারণ সভায় কোন কার্য সম্পাদন করা যাইবে না, যদি উক্ত সভায় কার্য আরম্ভ হওয়ার সময় কোরাম না থাকে, তবে এই তফসিলে যে বিধান করা হইয়াছে সেইক্ষেত্রে ব্যতিরেকে প্রাইভেট কোম্পানীর ক্ষেত্রে দুইজন সদস্য এবং অন্য যে কোন কোম্পানীর ক্ষেত্রে পাঁচজন সদস্য ব্যক্তিগতভাবে উপস্থিত থাকিলে কোরাম হইয়া যাইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৫৩

৫৩। যদি সভার জন্য নির্ধারিত সময়ের অর্ধ ঘন্টার মধ্যে কোরাম না হয়, তাহা হইলে সদস্যগণের রিকুইজিশনের ভিত্তিতে আহুত সভার ক্ষেত্রে সভাটি ভংগ হইয়া যাইবে। অন্য যে কোন ক্ষেত্রে এই সভা পরবর্তী সপ্তাহের এই দিনে একই সময়ে এবং একই স্থানে অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্যে মূলতবী হইয়া যাইবে এবং মূলতবীকৃত সভার জন্য নির্ধারিত সময়ের অর্ধ ঘন্টার মধ্যে কোরাম না হয়, তাহা হইলে উপস্থিত সদস্যগণের দ্বারা কোরাম গঠিত হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৫৪

৫৪। পরিচালনা পরিষদ তাহাদের মধ্য হইতে একজন সদস্যকে পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করিবেন, যিনি কোম্পানীর প্রত্যেক সাধারণ সভায় সভাপতিত্ব করিবেন: তবে শর্ত থাকে যে, একই ব্যক্তি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা-পরিচালক হইবেন না।

প্রথম তফসিল, ক্রমিক ৫৫

৫৫। যদি সভা অনুষ্ঠানের জন্য নির্ধারিত সময়ের পর ত্রিশ মিনিটের মধ্যে চেয়ারম্যান উক্ত সভায় উপস্থিত না হন, তাহা হইলে উপস্থিত সদস্যগণ তাহাদের মধ্য হইতে কোন একজনকে উক্ত সভার চেয়ারম্যান নির্বাচিত করিয়া লইবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৫৬

৫৬। কোন সভায় কোরাম হইলে উক্ত সভার সম্মতিক্রমে চেয়ারম্যান সময়ে সময়ে এবং এক স্থান হইতে অন্য স্থানে উক্ত সভা অনুষ্ঠান করিতে পারিবেন এবং তিনি যদি সভা কর্তৃক অনুরূপ নির্দেশিত না হন, তাহা হইলে অবশ্যই সভা মূলতবী করিবেন; কিন্তু যে পর্যায় হইতে সভার মূলতবী সূচনা হইয়াছিল সেই পর্যায়ের পরবর্তী কার্য ব্যতীত অন্য কোন কার্য কোন মূলতবী সভায় সম্পাদন করা যাইবে না। যখন কোন সভা দশ বা ততোধিক দিনের জন্য মূলতবী করা হয়, তখন মূল সভার যেরূপ নোটিশ প্রদান করা হইয়াছিল মূলতবীকৃত সভার জন্যও সেইরূপ নোটিশ প্রদান করিতে হইবে। উপরোক্ত ক্ষেত্রে ব্যতীত, সভা মূলতবীকৃত অথবা মূলতবীকৃত সভায় সম্পাদিতব্য কার্য সম্পর্কে কোন নোটিশ প্রদানের প্রয়োজন হইবে না।

প্রথম তফসিল, ক্রমিক ৫৭

৫৭। যে কোন সাধারণ সভায় ভোটে প্রদত্ত কোন প্রস্তাবের উপর সদস্যগণের হস্ত উত্তোলন দ্বারা সিদ্ধান্ত গৃহীত হইবে; যদি হস্ত উত্তোলনের ফলাফল ঘোষিত হওয়ার পূর্বে বা ঘোষিত হওয়ার সংগে সংগে কোম্পানী আইন, ১৯৯৪ এর ৮৫ ধারার (১) উপ-ধারার (গ) দফার বিধান অনুযায়ী উক্ত প্রস্তাবের উপর আনুষ্ঠানিক ভোট গ্রহণ (Poll) দাবী করা না হয়, তবে হস্ত উত্তোলনের মাধ্যমে প্রস্তাবটি গৃহীত হইয়াছে অথবা প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে বা একটি বিশেষ সংখ্যাধিক্য দ্বারা গৃহীত বা প্রত্যাখ্যাত হইয়াছে মর্মে চেয়ারম্যান ঘোষণা করিলে এবং কোম্পানীর কার্যবিবরণী বহিতে তাহা লিপিবদ্ধ থাকিলে, প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে কত ভোট লিপিবদ্ধ করা হইয়াছে ইহার সাক্ষ্য প্রমাণ ব্যতিরেকেই, উহা এতদ্বিষয়ক প্রকৃত অবস্থার চূড়ান্ত সাক্ষ্য হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৫৮

৫৮। যদি আনুষ্ঠানিক ভোট গ্রহণ দাবী করা হয়, তাহা হইলে চেয়ারম্যান যেভাবে নির্দেশ দিবেন সেইভাবে ভোট গ্রহণ করা হইবে এবং ভোটের ফলাফল যে সভায় ভোট গ্রহণ দাবী করা হইয়াছিল সেই সভার সিদ্ধান্ত বলিয়া গণ্য হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৫৯

৫৯। হস্ত উত্তোলনের মাধ্যমেই হউক, বা আনুষ্ঠানিক ভোট গ্রহণের মাধ্যমেই হউক, কোন বিষয়ের পক্ষে এবং বিপক্ষে প্রদত্ত ভোটের সংখ্যা সমান হইলে, যে সভায় উক্তরূপ ভোট প্রদত্ত হয় সেই সভায় সভাপতি একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদান করিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৬০

৬০। সভাপতির নির্বাচন বা সভা মূলতবীর ব্যাপারে আনুষ্ঠানিক ভোট গ্রহণ দাবী করা হইলে তাহা অবিলম্বে অনুষ্ঠিত হইবে। অন্য যে কোন প্রশ্নে ঐরূপ ভোট গ্রহণ দাবী করা হইলে তাহা সভার চেয়ারম্যান কর্তৃক নির্দেশিত সময়ে গ্রহণ করিতে হইবে। সদস্যগণের ভোট

প্রথম তফসিল, ক্রমিক ৬১

৬১। ব্যক্তিগতভাবে উপস্থিত প্রত্যেক সদস্য হস্ত উত্তোলন করিয়া একটি ভোট দিতে পারিবেন। আনুষ্ঠানিক ভোট গ্রহণের ক্ষেত্রে, প্রত্যেক সদস্য তাহার প্রতি শেয়ারের জন্য অথবা প্রতি একশত টাকার ষ্টকের জন্য একটি ভোট দিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৬২

৬২। যৌথ হোল্ডারগণের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে হউক বা প্রক্সির মাধ্যমে হউক, অন্যান্য যৌথ হোল্ডারগণের ভোট বাদ দিয়া জ্যেষ্ঠ (সিনিয়র) হোল্ডারের ভোট গ্রহণ করা হইবে এবং এতদুদ্দেশ্যে সদস্যগণের নাম সদস্য-বহিতে যে ক্রমানুসারে লিপিবদ্ধ আছে সেই ক্রমানুসারে তাহাদের জ্যেষ্ঠতা নিরূপিত হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৬৩

৬৩। মানসিকভাবে অসুস্থ (unsoundmind) কোন সদস্য অথবা উন্মাদ (Junatic) বলিয়া ঘোষণা করার এখ্তিয়ারসম্পন্ন কোন আদালত কর্তৃক উন্মাদ মর্মে ঘোষিত কোন সদস্য তাহার জন্য নিযুক্ত কমিটি বা আইনানুগ অভিভাবকের মাধ্যমে হস্ত উত্তোলন করিয়া বা অন্যবিধভাবে ভোট প্রদান করিতে পারেন; এবং এইরূপ যে কোন কমিটি বা অভিভাবক ভোট গ্রহণের ক্ষেত্রে প্রক্সির মাধ্যমেও ভোট দিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৬৪

৬৪। যদি কোন শেয়ার বাবদ সকল তলবী বা অন্য অর্থ, যাহা তাৎক্ষণিকভাবে প্রদেয় তাহা, পরিশোধ করা না হয়, তাহা হইলে কোন সদস্য উক্ত শেয়ারের ভিত্তিতে সাধারণ সভায় ভোটদানের অধিকারী হইবেন না।

প্রথম তফসিল, ক্রমিক ৬৫

৬৫। আনুষ্ঠানিক ভোটের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বা প্রক্সির মাধ্যমে ভোট দেওয়া যাইতে পারে, তবে কোম্পানী আইন, ১৯৯৪ এর ৮৬ ধারার বিধান অনুযায়ী পরিচালকগণ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বলবৎ থাকিলে, কোন সদস্য-কোম্পানী (member-company) প্রক্সির মাধ্যমে ভোট প্রদান করিবেন না।

প্রথম তফসিল, ক্রমিক ৬৬

৬৬। যে দলিল দ্বারা প্রক্সি নিয়োগ করা হয় তাহা নিয়োগকারীর নিজ স্বাক্ষরে অথবা যথাযথভাবে লিখিত ক্ষমতা প্রদত্ত তাহার এটর্নীর স্বাক্ষরে নিয়োগ করিতে হইবে অথবা নিয়োগকার যদি একটি নিগমিত সংস্থা হয় তাহা হইলে উহার সাধারণ সীলমোহরের মাধ্যমে অথবা সেই মর্মে ক্ষমতাপ্রাপ্ত উহার কোন কর্মকর্তা বা এটর্নীর স্বাক্ষরে নিয়োগ করিতে হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৬৭

৬৭। যে দলিল দ্বারা প্রক্সি নিয়োগ করা হয় তাহা এবং আম-মোক্তারনামা (পাওয়ার অব এটর্নী) অথবা কর্তৃত্ব প্রদানকারী অন্যকোন দলিল যদি থাকে, যাহার বলে ইহা স্বাক্ষরিত হয় অথবা নোটারী পাবলিক কর্তৃক উক্ত আম-মোক্তারনামা বা কর্তৃত্ব প্রদানকারী দলিলের সত্যায়িত অনুলিপি কোম্পানীর নিবন্ধনকৃত কার্যালয়ে জমা দিতে হইবে, তবে উক্ত নিয়োগ, দলিলে প্রক্সি হিসাবে উল্লেখিত ব্যক্তি সংশ্লিষ্ট সভার অন্যূন আটচল্লিশ ঘন্টা পূর্বে উহা জমা না দিলে উক্ত দলিল বৈধ বলিয়া গণ্য হইবে না।

প্রথম তফসিল, ক্রমিক ৬৮

৬৮। প্রক্সি-নিয়োগ দলিলটি নিম্নলিখিত ছকে অথবা পরিচালকগণ কর্তৃক অনুমোদিত অন্য যে কোন সদৃশ ছকে প্রণীত হইবে :- আমি কোম্পানী লিমিটেড, ঠিকানা (জেলা ইত্যাদি) জনাব ঠিকানা কে তারিখে অনুষ্ঠিতব্য কোম্পানী লিমিটেড এর নিয়মিত/বিশেষ সাধারণ সভায় অথবা প্রয়োজনে মূলতবী সভায় আমার জন্য এবং আমার পক্ষ হইতে ভোট প্রদান করার জন্য এতদ্বারা প্রক্সি নিযুক্ত করিলাম। (সদস্য নং বা (উল্লেখ করুন) অন্যান্য পরিচিতি নং শেয়ার নং তারিখ স্বাক্ষর

প্রথম তফসিল, ক্রমিক ৬৯

৬৯। পরিচালকগণের সংখ্যা এবং কোম্পানীর প্রথম পরিচালকগণের নাম নিরূপিত হইবে সংঘস্মারকে স্বাক্ষরকারীগণের সংখ্যাধিক্যের দ্বারা এবং এইরূপ নিরূপণ লিখিত থাকিবে।

প্রথম তফসিল, ক্রমিক ৭০

৭০। আপততঃ বলবৎ আইনের কোন বিধান (যদি থাকে) সাপেক্ষে, পরিচালকগণের পারিশ্রমিক সময় সময় কোম্পানীর সাধারণ সভায় নিরূপিত হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৭১

৭১। কোন কোম্পানীর পরিচালকের যোগ্যতা হিসাবে উক্ত কোম্পানীতে তাহার একটি শেয়ার থাকিতে হইবে এবং কোম্পানী আইন, ১৯১৪ এর ৯৭ ধারার বিধান মান্য করা তাহার কর্তব্য হইবে। পরিচালকের ক্ষমতা ও কর্তব্য

প্রথম তফসিল, ক্রমিক ৭২

৭২। কোম্পানীর ব্যবসা বা কার্যাবলী কোম্পানীর পরিচালকগণ কর্তৃক পরিচালিত হইবে এবং তাহারা কোম্পানীর গঠন ও নিবন্ধনের যাবতীয় ব্যয় নির্বাহ করিতে পারিবেন; এবং কোম্পানী আইন ১৯৯৪ অথবা এই প্রবিধানমালা অনুাযায়ী কোম্পানী কর্তৃক উহার সাধারণ সভার মাধ্যমে যে সকল ক্ষমতা প্রয়োগের বিধান করা হইয়াছে সে সকল ক্ষেত্র ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে পরিচালকগণ ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে; তবে এই ক্ষমতা এই প্রবিধানমালার অন্যান্য বিধান এবং কোম্পানীর সাধারণ সভায় নির্ধারিত বিধান অনুসারে প্রয়োগ করিতে হইবে, কিন্তু সাধারণ সভা এমন বিধান করিতে পারিবে না যাহা উক্ত আইন বা এই প্রবিধানমালার সহিত সংগতিপূর্ণ নয়।

প্রথম তফসিল, ক্রমিক ৭৩

৭৩। পরিচালকগণ সময় সময় তাহাদের মধ্যে এক বা একাধিক ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালক অথবা ম্যানেজার পদে নিয়োগ করিতে পারিবেন, এবং নিয়োগের শর্ত ও পারিশ্রমিক, যাহা বেতন অথবা লভ্যাংশে অংশগ্রহণ অথবা ঐসবের সম্মিলিত পদ্ধতিতে হইতে পারে, তাহা সম্পর্কে তাহারা যেরূপ উপযুক্ত মনে করিবেন সেইরূপে, নির্ধারিত হইবে। এইরূপে নিয়োগপ্রাপ্ত কোন পরিচালক তাহার পদে বহাল থাকাকালে পর্যায়ক্রমিক অবসর গ্রহণ সাপেক্ষ হইবেন না বা পর্যায়ক্রমিক অবসর গ্রহণের সময় গণনার উদ্দেশ্যে উক্ত পদে বহাল থাকার মেয়াদ গণনা করা হইবে না; তবে যদি তিনি কোন কারণে পরিচালক পদে বহাল না থাকেন অথবা কোম্পানীর সাধারণ সভার সিদ্ধান্ত গৃহীত হয় যে, ব্যবস্থাপনা পরিচালক অথবা ম্যানেজারের পদের পরিসমাপ্ত হোক তাহা হইলে তাহার নিয়োগ ঐ সিদ্ধান্ত অনুযায়ী পরিসমাপ্তি সাপেক্ষ হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৭৪

৭৪। শেয়ার মূলধন ইস্যুর মাধ্যমে ব্যতীত অন্যভাবে কোম্পানীর জন্য আপাততঃ ঋণকৃত বা আহরিত অর্থের অপরিশোধিত অংশের পরিমাণ কোন সময়ই, কোম্পানীর সাধারণ সভার অনুমোদন ব্যতীত, ইস্যুকৃত শেয়ার মূলধনের অধিক হইবে না।

প্রথম তফসিল, ক্রমিক ৭৫

৭৫। পরিচালকগণ কোম্পানী আইন, ১৯৯৪ এর বিধানাবলী যথাযথভাবে মানিয়া চলিবেন, এবং বিশেষতঃ কোম্পানীর সম্পত্তিকে প্রভাবিত করে এইরূপ বন্ধক বা চার্জ সংক্রান্ত তথ্যাদি নিবন্ধন, পরিচালকগণের তালিকা বহি রক্ষণাবেক্ষণ, রেজিষ্ট্রারের নিকট সদস্যদের বার্ষিক তালিকা প্রেরণ এবং তৎসংক্রান্ত বিবরণাদির সারাংশ, শেয়ার মূলধন একীভূতকরণ অথবা উহা বৃদ্ধি সংক্রান্ত নোটিশ, শেয়ারকে ষ্টকে রূপান্তর এবং বিশেষ সিদ্ধান্তের অনুলিপি এবং পরিচালক বহির অনুলিপি এবং ঐগুলিতে যে কোন পরিবর্তন সংক্রান্ত কোন নোটিশ এই সবের ক্ষেত্রে প্রযোজ্য বিধানাবলী মানিয়া চলিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৭৬

৭৬। (১) পরিচালকগণ নিম্নলিখিত বিষয়ের উপর প্রণীত কার্যবিবরণী এতদুদ্দেশ্যে সংরক্ষিত বহিতে লিপিবদ্ধ করিয়া রাখিবেন- (ক) পরিচালকগণ কর্তৃক সকল কর্মকর্তা নিয়োগ; (খ) পরিচালকগণের প্রত্যেক সভায় উপস্থিত পরিচালকগণের নাম এবং যে কোন কমিটির সদস্যগণের নাম; এবং (গ) কোম্পানীর কমিটিসমূহ, এবং পরিচালকগণের কমিটিসমূহের সকল সভার সিদ্ধান্ত ও কার্যবিবরণী। (২) পরিচালক সভায় অথবা তাহাদের কোন কমিটির সভায় উপস্থিত প্রত্যেক সদস্য সংশ্লিষ্ট বহিতে নাম স্বাক্ষর করিবেন। সীলমোহর

প্রথম তফসিল, ক্রমিক ৭৭

৭৭। পরিচালক পরিষদের সিদ্ধান্তক্রমে ক্ষমতা প্রদত্ত না হইলে, কোম্পানীর সাধারণ সীলমোহর কোন দলিলে অংকিত করা যাইবে না; এবং কমপক্ষে দুইজন পরিচালক, যাহাদের একজন হইবেন ব্যবস্থাপনা পরিচালক বা কোম্পানীর প্রধান নির্বাহী (যে নামেই অভিহিত হউন), এবং সচিব বা অনুরূপ অন্য ব্যক্তি, যাহাকে পরিচালকগণ তদুদ্দেশ্যে নিয়োগ করিয়াছেন, এর সম্মুখে ব্যতীত, কোম্পানীর উক্ত সীল কোন আইনগত দলিলে অংকিত করা যাইবে না, এবং উল্লিখিত দুইজন পরিচালক এবং সেক্রেটারী অথবা পূর্বোক্ত অন্য কোন ব্যক্তি যে আইনগত দলিলে কোম্পানীর এইরূপ সীল অংকিত করা হয় উহার প্রত্যেকটিতে তাহাদের উপস্থিতিতে স্বাক্ষর করিবেন। পরিচালকের অযোগ্যতা

প্রথম তফসিল, ক্রমিক ৭৮

৭৮। কোন পরিচালকের পদ শূন্য হইবে, যদি উক্ত পরিচালক- (ক) কোম্পানী আইন, ১৯৯৪ এর ৯৭ ধারায় (১) উপ-ধারার বিনির্দিষ্ট সময়ের মধ্যে তাহার নিয়োগের জন্য প্রয়োজনীয় যোগ্যতামূলক শেয়ার অর্জন করিতে ব্যর্থ হন বা পরবর্তীতে তিনি উক্ত শেয়ারগুলির ধারক না থাকেন; অথবা (খ) উপযুক্ত এখ্তিয়ারসম্পন্ন কোন আদালত কর্তৃক মানসিকভাবে অসুস্থ বলিয়া ঘোষিত হন; অথবা (গ) দেউলিয়া ঘোষিত (adjudged) হন; অথবা (ঘ) তাহার শেয়ারের মূল্য তলব করার পর ছয় মাসের মধ্যে তলবের অর্থ পরিশোধ করিতে ব্যর্থ হন; অথবা (ঙ) ব্যবস্থাপনা পরিচালক অথবা ম্যানেজার, অথবা আইন বা কারিগরী উপদেষ্টা অথবা ব্যাংকার হিসাবে ব্যতীত, কোম্পানীর সাধারণ সভার অনুমোদন না লইয়া কোম্পানীর অধীনে কোন লাভজনক পদ (office of profit) গ্রহণ করেন বা উক্ত পদে বহাল থাকেন; অথবা (চ) পর পর তিনটি পরিচালক সভায় পরিচালক পরিষদের পূর্বানুমোদন ব্যতীত অনুপস্থিত থাকেন; অথবা (ছ) কোম্পানীর নিটক হইতে ঋণ গ্রহণ করেন; অথবা (জ) কোম্পানীর সহিত এমন চুক্তিতে আবদ্ধ হন যাহা কোন মুনাফার সহিত সংশ্লিষ্ট হয় বা উক্ত মুনাফায় তিনি অংশগ্রহণ করেন; অথবা (ঝ) ছয় মাসের অধিক কোন মেয়াদের কারাদন্ডে দন্ডিত হন : তবে শর্ত থাকে যে, কোম্পানীর কোন পরিচালক এর পদ শুধু এই কারণে শূন্য হইবে না যে, তিনি অন্য কোন কোম্পানীর সদস্য থাকা অবস্থায় উহা প্রথমোক্ত কোম্পানীর সহিত কোন চুক্তিতে আবদ্ধ হইয়াছে, অথবা উক্ত কোম্পানীর জন্য উহার পরিচালক হিসাবে তিনি কোন কাজ করিয়াছেন, তবে কোন পরিচালক অনুরূপ কোন চুক্তি বা কাজের ক্ষেত্রে ভোট প্রদান করিতে পারিবেন না এবং যদি তিনি এইরূপ ভোট প্রদান করেন, তাহা হইলে তাহার এই ভোট গণনা করা হইবে না হিসাবে ধরা যাইবে না। পরিচালকগণের আবর্তন

প্রথম তফসিল, ক্রমিক ৭৯

৭৯। কোম্পানীর প্রথম সাধারণ সভায় সকল পরিচালক তাহাদের পদ হইতে অবসর গ্রহণ করিবেন এবং পরবর্তীতে প্রতি বৎসর সাধারণ সভায় এক-তৃতীয়াংশ পরিচালক অথবা যদি বিদ্যমান পরিচালকগণের সংখ্যা তিন কিংবা তিনের গুণিতক না হয়, তাহা হইলে এক-তৃতীয়াংশের সর্বনিকটবর্তী সংখ্যক পরিচালক তাহাদের পদ হইতে অবসর গ্রহণ করিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৮০

৮০। পরিচালকগণের মধ্যে যাহারা তাহাদের পদে সর্বশেষ নির্বাচনের সময় হইতে সর্বাপেক্ষা বেশী সময় অধিষ্ঠিত ছিলেন তাহারা প্রতি বৎসর অবসর গ্রহণ করিবেন; তবে যে ক্ষেত্রে উক্ত ব্যক্তিগণ একই দিনে পরিচালক হইয়াছিলেন সেক্ষেত্রে, তাহাদের মধ্যে কাহারা অবসর গ্রহণ করিবেন তৎসম্পর্কে তাহারা যদি নিজেদের মধ্যে মতৈক্যে না পৌঁছেন তাহা হইলে বিষয়টি লটারীর মাধ্যমে নিরূপিত হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৮১

৮১। অবসরগ্রহণকারী পরিচালক পুনরায় নির্বাচিত হইবার যোগ্য হইবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৮২

৮২। যে সাধারণ সভায় কোন পরিচালক উপরি উক্তরূপে অবসরগ্রহণ করেন সেই সাধারণ সভায় কোম্পানী উক্ত শূন্য পদে কোন ব্যক্তিকে পরিচালক নির্বাচিত করিয়া উহা পূরণ করিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৮৩

৮৩। যে সভায় পরিচালকের নির্বাচন হওয়ার কথা ছিল সেই সভায় যদি অবসরগ্রহণকারী পরিচালকগণের পদ পূরণ করা না হয়, তাহা হইলে উক্ত সভা পরবর্তী সপ্তাহের একই দিন একই সময় এবং একই স্থানে অনুষ্ঠিত হওয়ার জন্য মূলতবী হইয়া যাইবে এবং যদি মূলতবী সভায় উক্ত পরিচালকগণের শূন্য পদ পূরণ করা না হয়, তাহা হইলে অবসরগ্রহণকারী পরিচালকগণ অথবা তাহাদের মধ্যে যাহাদের পদ পূরণ করা হয় নাই তাহারা তাহাদের পদে উক্ত মূলতবী সভায় পুনঃনির্বাচিত হইয়াছেন বলিয়া গণ্য হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ৮৪

৮৪। কোম্পানী আইন, ১৯৯৪ এর ৯০ এবং ৯১ ধারার বিধানসমূহ সাপেক্ষে, কোম্পানী সময়ে সময়ে ইহার সাধারণ সভায় পরিচালকগণের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করিতে পারিবে এবং কিরূপ সময়ের আবর্তনে বর্ধিত বা হ্রাসকৃত সংখ্যক পরিচালক পদ শূন্য হইবে তাহাও নির্ধারণ করিতে পারিবে।

প্রথম তফসিল, ক্রমিক ৮৫

৮৫। পরিচালক পরিষদের কোন পদে সাময়িক শূন্যতা দেখা দিলে তাহা পরিচালকগণ কর্তৃক মনোনয়নের মাধ্যমে পূরণ করা যাইবে; কিন্তু অনুরূপভাবে মনোনীত কোন ব্যক্তি যে এইরূপে অবসরগ্রহণ করিবেন, যেন তিনি যে পরিচালকের স্থলে মনোনীত হইয়াছেন সেই পরিচালক যে তারিখে সর্বশেষ পরিচালক নির্বাচিত হইয়াছিলেন সেই একই তারিখে তিনিও পরিচালক হইয়াছিলেন। এইরূপ পরিচালক বিকল্প-পরিচালক নামে অভিহিত হইবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৮৬

৮৬। পরিচালকগণ যে কোন সময়ে এবং নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোন ব্যক্তিকে অতিরিক্ত পরিচালক হিসাবে নিয়োগদান করিতে পারিবেন এবং অনুরূপভাবে নিযুক্ত ব্যক্তি পরবর্তী নিয়মিত সাধারণ সভায় তাহার পদ হইতে অবসর গ্রহণ করিবেন; তবে উক্ত সভায় তিনি একজন অতিরিক্ত পরিচালক হিসাবে কোম্পানী কর্তৃক নির্বাচিত হওয়ার যোগ্য হইবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৮৭

৮৭। কোম্পানী অসাধারণ সিদ্ধান্ত দ্বারা যে কোন পরিচালককে তাহার পদের মেয়াদ অতিক্রান্ত হওয়ার পূর্বে অপসারণ করিতে পারিবে এবং সাধারণ সিদ্ধান্তের দ্বারা অন্য কোন ব্যক্তিকে তাহার স্থলে নিয়োগ করিতে পারিবে; অনুরূপভাবে পরিচালক হিসাবে নিযুক্ত কোন ব্যক্তি এইরূপে অবসরগ্রহণ করিবেন যেন তিনি যে পরিচালকের স্থলে নিয়োগপ্রাপ্ত হইয়াছেন সেই পরিচালক যে তারিখে সর্বশেষ পরিচালক নির্বাচিত হইয়াছিলেন সেই একই তারিখে তিনিও পরিচালক হইয়াছিলেন। পরিচালকগণের কার্যবিবরণী

প্রথম তফসিল, ক্রমিক ৮৮

৮৮। পরিচালকগণ যেরূপে উপযুক্ত মনে করেন সেইরূপে একত্রে কার্যনির্বাহ করার জন্য সভায় মিলিত হইতে, সভা মূলতবী করিতে এবং অন্যভাবে তাহাদের সভা নিয়ন্ত্রণ করিতে পারেন। কোন সভায় কোন প্রশ্ন উত্থাপিত হইলে বিষয়টি সংখ্যাধিক্যের ভোটে নিরূপিত হইবে; এবং বিষয়টির পক্ষে বা বিপক্ষে ভোটের সংখ্যা সমান হইলে চেয়ারম্যানের একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে। কোন পরিচালক যে কোন সময় পরিচালকগণের সভা আহবান করিতে পারিবেন এবং কোন পরিচালক এতদুদ্দেশ্যে কোন ফরমায়েস দিলে সচিব অবশ্যই সভা আহবান করিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৮৯

৮৯। পরিচালকগণের কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় কোরাম সংখ্যা পরিচালকগণ কর্তৃক নির্ধারিত হইবে এবং যদি এইরূপ নির্ধারিত না থাকে তাহা হইলে যে ক্ষেত্রে পরিচালকের সংখ্যা তিনের অধিক হয় সেক্ষেত্রে কোরাম সংখ্যা হইবে তিন।

প্রথম তফসিল, ক্রমিক ৯০

৯০। পরিচালক পরিষদে কোন পদ শূন্য থাকা সত্ত্বেও, পদে বহাল আছেন এমন অন্যান্য পরিচালকগণ কার্য সম্পাদন করিতে পারিবেন; কিন্তু যদি এবং যে পর্যন্ত তাহাদের সংখ্যা কোম্পানীর দ্বারা প্রণীত বিধান দ্বারা বা উক্ত বিধান অনুসারে পরিচালকগণের কোরাম হিসাবে নির্ধারিত সংখ্যা অপেক্ষা কম থাকে সে ক্ষেত্রে এবং সে পর্যন্ত পদে বহাল পরিচালকগণ উক্ত সংখা পর্যন্ত পরিচালকগণের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্যে অথবা কোম্পানীর সাধারণ সভা আহবান করিবার উদ্দেশ্যে কাজ চালাইতে পারিবেন, এতদ্ব্যতীত অন্য কোন উদ্দেশ্যের জন্য নয়।

প্রথম তফসিল, ক্রমিক ৯১

৯১। চেয়ারম্যানের কার্যকাল কতদিন হইবে তাহা পরিচালকগণ স্থির করিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৯২

৯২। পরিচালকগণ তাহাদের যে কোন ক্ষমতা তাহাদের বিবেচনা মতে তাহাদের মধ্য হইতে এক বা একাধিক সদস্য সমন্বয়ে গঠিত কোন কমিটির উপর অর্পণ করিতে পারিবেন; এইরূপে গঠিত যে কোন কমিটি উক্ত অর্পিত ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে পরিচালকগণ কর্তৃক তাহাদের উপর আরোপিত যে কোন শর্ত ও বিধান মানিয়া চলিবে।

প্রথম তফসিল, ক্রমিক ৯৩

৯৩। কমিটি উহার সভার জন্য একজন চেয়ারম্যান নির্বাচিত করিতে পারিবে; যদি এইরূপ কোন চেয়ারম্যান নির্বাচিত না হন অথবা যদি কোন সভায় সভা অনুষ্ঠানের নির্ধারিত সময়ের পর ত্রিশ মিনিটের মধ্যে চেয়ারম্যান উপস্থিত না হন, তাহা হইলে উপস্থিত সদস্যগণ তাহাদের মধ্য হইতে একজনকে চেয়ারম্যান নির্বাচিত করিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ৯৪

৯৪। কমিটি যেরূপ উপযুক্ত মনে করে সেইরূপে সভায় মিলিত হইতে এবং সভা মূলতবী করিতে পারিবে এবং কোন সভায় কোন প্রশ্ন উত্থাপিত হইলে তাহা উপস্থিত সদস্যগণের সংখ্যাধিক্যের ভোটে নিরূপিত হইবে এবং বিষয়টির পক্ষে বা বিপক্ষে ভোটের সংখ্যা সমান হইলে চেয়ারম্যানের একটি দ্বিতীয় বা নির্ণায়ক ভোট থাকিবে।

প্রথম তফসিল, ক্রমিক ৯৫

৯৫। পরিচালকগণের সভা বা পরিচালক কমিটির সভা কর্তৃক অথবা পরিচালক হিসাবে যে কোন ব্যক্তি কর্তৃক সম্পাদিত সকল কার্য, পরবর্তী সময়ে অনুরূপ কোন পরিচালক অথবা অনুরূপভাবে কার্য সম্পাদনকারী কোন ব্যক্তির নিয়োগে ত্রুটি রহিয়াছে অথবা তাহারা বা তাহাদের মধ্যে যে কোন ব্যক্তি অযোগ্য ছিলেন ইহা উদ্ঘাটিত হওয়া সত্ত্বেও এইরূপ বৈধ হইবে যেন অনুরূপ প্রত্যেক ব্যক্তি যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হইয়াছিলেন এবং পরিচালক হওয়ার যোগ্য ছিলেন। লভ্যাংশ এবং রিজার্ভ

প্রথম তফসিল, ক্রমিক ৯৬

৯৬। কোম্পানী উহার সাধারণ সভায় লভ্যাংশ ঘোষণা করিতে পারে, কিন্তু কোন লভ্যাংশের পরিমাণ পরিচালকগণ কর্তৃক সুপারিশকৃত অর্থের অতিরিক্ত হইবে না। কোন লভ্যাংশ ঘোষণা করা হইলে উহা ঘোষণার তারিখ হইতে দুই মাসের মধ্যে প্রদান করিতে হইবে : তবে শর্ত থাকে যে, উক্ত দুই মাসের মেয়াদ ক্ষেত্রে প্রযোজ্য হইবে না যদি- (ক) লভ্যাংশের অর্থ গ্রহণ করার অধিকার সংক্রান্ত বিষয়ে বিরোধ থাকে; অথবা (খ) শেয়ারহোল্ডারের নিকট হইতে কোম্পানীর কোন পাওনা অর্থের বিপরীতে উক্ত লভ্যাংশ আইনানুগভাবে কোম্পানী কর্তৃক সমন্বয় সাধন করা হয়।

প্রথম তফসিল, ক্রমিক ৯৭

৯৭। পরিচালকগণ সময় সময় সদস্যদিগকে এইরূপ অন্তবর্তীকালীন লভ্যাংশ প্রদান করিতে পারিবেন, যাহা তাহাদের নিকট কোম্পানীর মুনাফার ভিত্তিতে ন্যায়সংগত বলিয়া প্রতীয়মান হয়।

প্রথম তফসিল, ক্রমিক ৯৮

৯৮। সংশ্লিষ্ট বৎসরের মুনাফা অথবা অন্য কোন অবণ্টনকৃত মুনাফা ব্যতিরেকে অন্য কোন অর্থ হইতে লভ্যাংশ প্রদান করা যাইবে না।

প্রথম তফসিল, ক্রমিক ৯৯

৯৯। লভ্যাংশের ব্যাপারে বিশেষ অধিকারসম্পন্ন শেয়ারের অধিকারী ব্যক্তিগণের অধিকার, (যদি থাকে) সাপেক্ষে, সকল প্রকার লভ্যাংশ শেয়ার এর পরিশোধিত অর্থের পরিমাণ অনুযায়ী ঘোষণা করা এবং প্রদান করা হইবে; কিন্তু যদি এবং যে পর্যন্ত কোম্পানীর কোন শেয়ারের বাবদই কোন অর্থ পরিশোধ করা না হইয়া থাকে, তবে শেয়ারের নামিক মূল্যের পরিমাণ অনুযায়ী লভ্যাংশ ঘোষণা এবং প্রদান করা যাইবে। তলব করার আগে কোন শেয়ারের জন্য প্রদত্ত অগ্রিম অর্থ যাহার সুদ দিতে হইবে, তাহা এই প্রবিধানের উদ্দেশ্য পূরণকল্পে শেয়ারের জন্য পরিশোধিত অর্থ হিসাবে গণ্য হইবে না।

প্রথম তফসিল, ক্রমিক ১০০

১০০। কোন লভ্যাংশের সুপারিশ করার পূর্বে পরিচালকগণ যেরূপ উপযুক্ত মনে করেন সেইরূপ অর্থ পরিচালকগণের ইচ্ছানুযায়ী ভবিষ্যত ঘটনাসাপেক্ষ খরচ মিটানোর জন্য, অথবা লভ্যাংশের মধ্যে সমতা বিধানের জন্য, অথবা কোম্পানীর মুনাফা সঠিকভাবে প্রয়োগ করা যায় এইরূপ কোন উদ্দেশ্য সাধনের জন্য এক বা একাধিক রিজার্ভ হিসাবে পৃথক করিয়া রাখিতে পারেন, এবং এইরূপ প্রয়োগ স্থগিত রাখিয়া তাহাদের ইচ্ছানুযায়ী কোম্পানীর ব্যবসায়ে লাগাইতে অথবা পরিচালকগণ সময়ে সময়ে যেরূপ উপযুক্ত মনে করিবেন সেইরূপ উক্ত অর্থ বিনিয়োগ করিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১০১

১০১। যদি কতিপয় ব্যক্তি কোন শেয়ারের যৌথ শেয়ারহোল্ডাররূপে নিবন্ধিকৃত হন, তাহা হইলে তাহাদের যে কোন একজন অনুরূপ কোন শেয়ারের উপর প্রদেয় লভ্যাংশ-প্রাপ্তির ব্যাপারে কার্যকর প্রাপ্তি রশিদ দিতে পারিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১০২

১০২। ঘোষণা করা হইয়াছে এইরূপ লভ্যাংশের জন্য নোটিশ অতঃপর উল্লিখিত পন্থায়, নোটিশে উল্লিখিত শেয়ারের অধিকারী ব্যক্তিগণের নিকট প্রদান করিতে হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ১০৩

১০৩। কোন লভ্যাংশের উপর কোম্পানী কর্তৃক সুদ প্রদেয় হইবে না। হিসাব পত্র

প্রথম তফসিল, ক্রমিক ১০৪

১০৪। পরিচালকগণ নিম্নলিখিত বিষয়ে যথাযথ হিসাব-বহি রক্ষণের ব্যবস্থা করিবেন, যথা:- (ক) কোম্পানী কর্তৃক প্রাপ্ত এবং ব্যয়িত সকল অর্থ এবং যে সকল বিষয়ের ক্ষেত্রে অর্থ প্রাপ্তি এবং অর্থ ব্যয় ঘটে; (খ) কোম্পানী কর্তৃক সকল পণ্যের ক্রয় এবং বিক্রয়; (গ) কোম্পানীর পরিসম্পদ ও দায়-দেনাসমূহ; (ঘ) অধিক ব্যয়-হিসাব (cost-accounts) যেক্ষেত্রে প্রযোজ্য।

প্রথম তফসিল, ক্রমিক ১০৫

১০৫। হিসাব-বহিসমূহ কোম্পানীর নিবন্ধিকৃত কার্যালয়ে অথবা পরিচালকগণের মতে উপযুক্ত অন্য কোন স্থানে রাখিতে হইবে এবং ঐগুলি অফিস চলাকালীন সময়ে পরিচালকগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকিবে।

প্রথম তফসিল, ক্রমিক ১০৬

১০৬। পরিচালক নহেন এইরূপ কোন সদস্যের পরিদর্শনের জন্য কোম্পানীর হিসাবপত্র এবং বহিসমূহ অথবা উহাদের যে কোনটি উন্মুক্ত রাখা হইবে কিনা এবং উহাদের কতটুকু অংশ কোন কোন সময়ে এবং স্থানে এবং কোন কোন শর্ত অথবা বিধান সাপেক্ষে ঐগুলি উন্মুক্ত রাখা হইবে তাহা পরিচালকগণ সময়ে সময়ে স্থির করিবেন; এবং পরিচালক ব্যতীত অন্য কোন সদস্য কোম্পানীর কোন হিসাব বা বহি বা দলিল, আইন অথবা পরিচালকগণ বা কোম্পানীর সাধারণ সভা কর্তৃক প্রদত্ত ক্ষমতা অনুসারে ব্যতীত, পরিদর্শন করার অধিকারী হইবেন না।

প্রথম তফসিল, ক্রমিক ১০৭

১০৭। কোম্পানী আইন, ১৯৯৪ এর ১৮৩ এবং ১৮৪ ধারার বিধান মোতাবেক পরিচালকগণ সাধারণ সভায় উপস্থাপনের উদ্দেশ্যে উক্ত ধারাসমূহে উল্লিখিত কোম্পানীর লাভ ও ক্ষতির হিসাব অথবা আয়-ব্যয়ের হিসাব, ব্যালেন্স শীট এবং প্রতিবেদন তৈরী করার ব্যবস্থা করিবেন।

প্রথম তফসিল, ক্রমিক ১০৮

১০৮। (১) কোম্পানী আইন, ১৯৯৪ এর ১৮৫ ধারার (২) উপ-ধারায় উল্লিখিত বিষয়াবলী ছাড়াও লাভ এবং ক্ষতির হিসাবে সর্বাধিক সুবিধাজনক শিরোনামের অধীনে, সর্বমোট আয়ের পরিমাণ, এবং ব্যাংক কোম্পানীর ক্ষেত্রে, নিরীক্ষকগণের সন্তু◌ুষ্টিমতে অনাদায়যোগ্য (bad debts) এবং সন্দেহপূর্ণ ঋণ এর জন্য ব্যবস্থিত অর্থ বাদ দিয়া উক্ত আয় যে কতিপয় উৎস হইতে প্রাপ্ত হইয়াছে উহার পৃথক পৃথক বর্ণনা দিয়া, এবং সংস্থাপন (establishment) বেতন ও অন্যান্য অনুরূপ বিষয়াবলী সংক্রান্ত খরচ স্বতন্ত্রভাবে সুবিন্যস্ত করিয়া প্রদর্শন করিতে হইবে। (২) বৎসরে আয়ের উপর সঠিকভাবে খরচ ধরা যায় এইরূপ খরচের প্রত্যেক পদ উক্ত হিসাবে প্রদর্শন করিতে হইবে, যাহাতে লাভ ও ক্ষতির একটি সঠিক অবস্থা সাধারন সভায় উপস্থাপন করা যায়; এবং যে ক্ষেত্রে কোন একটি বিশেষ বৎসরে কোন পদের অধীনে কত খরচ ন্যায়সংগতভাবে কয়েকটি বৎসরের মধ্যে ভাগ করিয়া দেওয়া যায় সেইক্ষেত্রে ঐরূপ পদের অধীনে প্রদর্শিত সম্পূর্ণ অর্থ উল্লেখ করিতে হইবে এবং কেন এইরূপ খরচের কেবলমাত্র একটি অংশ উক্ত বৎসরের বিপরীতে খরচ ধরা হইয়াছে তাহার কারণও লিপিবদ্ধ করিতে হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ১০৯

১০৯। প্রত্যেক বৎসর একটি ব্যালান্স শীট প্রণয়ন করিতে হইবে এবং উহা সাধারণ সভায় উপস্থাপন করিতে হইবে। ব্যালান্স শীট এমন একটি তারিখ পর্যন্ত সময়ের জন্য প্রণীত যেন উক্ত তারিখ সাধারণ সভার তারিখের পূর্ববর্তী নয় মাসের মধ্যে পড়ে। কোম্পানীর বিষয়াদির অবস্থা এবং যে পরিমাণ অর্থ পরিচালকগণ লভ্যাংশ হিসাবে সুপারিশ করিতে চাহেন তাহা এবং যে পরিমাণ অর্থ (যদি থাকে) সংরক্ষিত তহবিলে (রিজার্ভ ফান্ড) রাখিয়া দিতে চাহেন তৎসম্পর্কে তাহারা একটি প্রতিবেদন ব্যালেন্সশীটের সহিত সংযোজিত করিবে।

প্রথম তফসিল, ক্রমিক ১১০

১১০। উক্ত ব্যালেন্সশীট এবং প্রতিবেদনের অনুলিপি সাধারণ সভার নোটিশ পাওয়ার অধিকারী ব্যক্তিগণের নিকট সাধারণ সভায় নোটিশ যে পদ্ধতিতে প্রেরণ করিতে হয়, সেই পদ্ধতিতে, উক্ত সভার একুশ দিন পূর্বে প্রেরণ করিতে হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ১১১

১১১। পরিচালকগণ কোম্পানী আইন, ১৯৯৪ এর ১৮১ হইতে ১৯১ পর্যন্ত ধারাসমূহের বিধানাবলী মানিয়া চলিবেন। নিরীক্ষা

প্রথম তফসিল, ক্রমিক ১১২

১১২। কোম্পানী আইন, ১৯৯৪ এর ২১২ এবং ২১৩ ধারা অনুসারে নিরীক্ষকগণকে নিয়োগ করিতে হইবে এবং তদনুসারে তাহাদের কর্তব্য নিয়ন্ত্রিত হইবে। নোটিশ

প্রথম তফসিল, ক্রমিক ১১৩

১১৩। কোন সদস্যকে কোম্পানী কর্তৃক ব্যক্তিগতভাবে অথবা তাহার নিবন্ধিকৃত ঠিকানায় রেজিষ্টার্ড ডাকযোগে অথবা বাংলাদেশে তাহার কোন নিবন্ধিকৃত ঠিকানা না থাকিলে নোটিশ প্রেরণের জন্য কোম্পানীর নিকট তৎকর্তৃক সরবরাহকৃত তাহার বাংলাদেশের ঠিকানায় নোটিশ প্রেরণ করা যাইতে পারে।

প্রথম তফসিল, ক্রমিক ১১৪

১১৪। যদি কোন সদস্যের বাংলাদেশে কোন নিবন্ধিকৃত ঠিকানা না থাকে এবং তাহার নিকট নোটিশ প্রেরণের জন্য তিনি কোম্পানীকে বাংলাদেশের ভিতরে তাহার কোন ঠিকানা সরবরাহ না করিয়া থাকেন তাহা হইলে তাহার সর্বশেষ জানা ঠিকানা লিপিবদ্ধ করিয়া একটি নোটিশ এবং কোম্পানীর নিবন্ধিকৃত কার্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় প্রচারিত কোন সংবাদপত্রে বিজ্ঞাপন প্রচার করিতে হইবে; উক্ত বিজ্ঞাপন যে তারিখে প্রকাশিত হয় সেই তারিখে তাহার নিকট উক্ত নোটিশ যথাযথভাবে প্রদত্ত হইয়াছে, বলিয়া গণ্য হইবে।

প্রথম তফসিল, ক্রমিক ১১৫

১১৫। কোন শেয়ারের যৌথ ধারকের ক্ষেত্রে সদস্য তালিকায় যাহার নাম প্রথমে লিখিত থাকে তাহার নিকট নোটিশ প্রদান করিয়া যৌথ ধারকগণের নিকট নোটিশ প্রদান করা যাইবে।

প্রথম তফসিল, ক্রমিক ১১৬

১১৬। কোন সদস্যের মৃত্যু হওয়া বা দেউলিয়া ঘোষিত হওয়ার ফলে তাহার শেয়ারের স্বত্বাধিকারী ব্যক্তিগণের নিকট তাহাদের নামে অথবা মৃত ব্যক্তির উত্তরাধিকারী স্বত্বনিয়োগী ( assignee ) বা প্রতিনিধিগণের নিকট অথবা দেউলিয়ার স্বত্বনিয়োগীর নিকট অথবা অনুরূপ পরিচয়ের কোন লোকের নিকট অথবা অনুরূপ দাবীদার ব্যক্তি কর্তৃক এতদুদ্দেশ্যে সরবরাহকৃত বাংলাদেশের কোন ঠিকানায় (যদি থাকে) মাশুল পরিশোধিত ডাকযোগে নোটিশ দেওয়া যাইতে পারে; তবে এইরূপ কোন ঠিকানা সরবরাহ করা না হইলে উক্ত নোটিশ যদি উক্ত ব্যক্তির মৃত্যু না ঘটিত বা তিনি দেউলিয়া ঘোষিত না হইতেন তাহা হইলে যেরূপ পদ্ধতিতে দেওয়া যাইত সেইরূপ কোন পদ্ধতিতে নোটিশ দেওয়া যাইবে।

প্রথম তফসিল, ক্রমিক ১১৭

১১৭। প্রত্যেক সাধারণ সভার নোটিশ এতদপূর্বে অনুমোদিত কোন পদ্ধতিতে নিম্নলিখিত ব্যক্তিগণের নিকট প্রদান করিতে হইবে : (ক) কোম্পানীর শেয়ার ওয়ারেন্টের ধারকগণসহ উহার প্রত্যেক সদস্য, তবে যে সকল সদস্যের বাংলাদেশে নিবন্ধিকৃত ঠিকানা নাই এবং তাহাদের নিকট নোটিশ প্রদানের জন্য কোম্পানীর নিকট উহা সরবরাহ করা হয় নাই সেই সকল সদস্য ব্যতীত এবং (খ) মৃত্যু না ঘটিলে বা দেউলিয়া ঘোষিত না হইলে সভার নোটিশ পাওয়ার অধিকারী হইতেন এইরূপ সদস্যের মৃত্যু বা দেউলিয়াত্বের কারণে তাহার শেয়ারের অধিকারী হইয়াছেন বা নিয়ন্ত্রণ লাভ করিয়াছেন এইরূপ প্রত্যেক ব্যক্তি। (ধারা ৩৪৮ এবং ৩৬৩ দ্রষ্টব্য) রেজিষ্ট্রারকে প্রদেয় ফিসের তালিকা

প্রথম তফসিল, ক্রমিক ১

১। শেয়ার-মূলধন সম্পন্ন কোম্পানী কর্তৃক প্রদেয় ফিস :- ফিসের পরিমাণ (১) কোম্পানীর নামিক শেয়ার-মূলধন অনধিক বিশ হাজার টাকা টাকা হইলে উহা নিবন্ধনের জন্য . . . . . . . . . . . . .

প্রথম তফসিল, ক্রমিক ১২০

১২০.০০ (২) কোম্পানীর নামিক শেয়ার-মূলধন বিশ হাজার টাকার অধিক হইলে উহা নিবন্ধনের জন্য উপরিউক্ত ১২০.০০ টাকা ফিস ছাড়াও নামিক মূলধনের পরিমাণ অনযায়ী নিম্নবির্ণত হারে অতিরিক্ত ফিস দিতে হইবে:- (ক) প্রথম বিশ হাজার টাকার উর্দ্ধে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রতি দশ হাজার টাকা বা উহার

প্রথম তফসিল, ক্রমিক ৬০

৬০.০০

অংশ বিশেষের জন্য ফিস .

প্রথম তফসিল, ক্রমিক ১৫

১৫.০০ বিশেষের জন্য ফিস . . . . (গ) প্রথম দশ লক্ষ টাকার উর্দ্ধে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত প্রতি দশ হাজার টাকা বা উহার অংশ

প্রথম তফসিল, ক্রমিক ৮

৮.০০ বিশেষের জন্য ফিস . . . . (ঘ) প্রথম পঞ্চশ লক্ষ টাকার উর্দ্ধে যে কোন পরিমাণ টাকা পর্যন্ত প্রতি এক লক্ষ টাকা বা উহার অংশ

প্রথম তফসিল, ক্রমিক ১৫

১৫.০০ বিশেষের জন্য ফিস . . (৩) কোম্পানীর নিবন্ধনের পর বর্ধিত শেয়ার-মূলধন নিবন্ধনের জন্য একই হারে ফিস প্রদেয় হইবে যেন কোম্পানী নিবন্ধনের সময়ই বর্ধিত শেয়ার মূলধন মূল শেয়ার মূলধনের অংশ ছিল। (৪) নিবন্ধনের ক্ষেত্রে এই আইনে যে সকল কোম্পানীকে ফিস প্রদান হইতে অব্যাহতি দেওয়া হইয়াছে সেই সকল কোম্পানী ব্যতীত, যে কোন বিদ্যমান কোম্পানী নিবন্ধনের জন্য সেই পরিমাণ ফিস প্রদেয় হইবে, যাহা একটি নতুন কোম্পানী নিবন্ধনের জন্য প্রদেয় হয়। (৫) রিসিভার কর্তৃক রেজিষ্ট্রারের নিকট যে সংঘ-স্মারক বা যে সারাংশ কিংবা কোম্পানী অবলুপ্তির ক্ষেত্রে লিকুইডেটর কর্তৃক রেজিষ্ট্রারের নিকট প্রয়োজনীয় যে বিবৃতি দাখিল করিতে হয় তাহা ব্যতীত, এই আইনের অধীন প্রয়োজনীয় বা অনুমোদিত যে কোন

প্রথম তফসিল, ক্রমিক ২০

২০.০০ দলিল দাখিলের জন্য ফিস . . (৬) এই আইনের অধীন প্রয়োজনীয় বা অনুমোদিত কোন কিছু রেজিষ্ট্রার কর্তৃক লিপিবদ্ধ করানোর ২০.০০ জন্য ফিস . . (৭) বন্ধক, ডিবেঞ্চার ও চার্জ নিবন্ধনের জন্য ফিস- (ক) বন্ধক বা ডিবেঞ্চার কিংবা চার্জের দ্বারা নিশ্চয়তা বিধানকৃত ( secured) অর্থের

প্রথম তফসিল, ক্রমিক ৫০

৫০.০০ মোট পরিমাণ অনধিক পাঁচ লক্ষ টাকা হওয়ার ক্ষেত্রে ফিস .. .. (খ) প্রথম পাঁচ লক্ষ টাকার উর্দ্ধে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত, প্রতি পাঁচ লক্ষ টাকা বা উহার অংশ

প্রথম তফসিল, ক্রমিক ৪০

৪০.০০ বিশেষের জন্য ফিস .. (গ) প্রথম পঞ্চাশ লক্ষ টাকার উর্দ্ধে যে কোন পরিমাণ টাকা পর্যন্ত, প্রতি পাঁচ লক্ষ টাকা বা

প্রথম তফসিল, ক্রমিক ২০

২০.০০ উহার অংশ বিশেষের জন্য ফিস .. (ঘ) বন্ধক ও চার্জের নিবন্ধন বহি পরিদর্শনের ফিস ১০.০০ (ঙ) রিসিভার নিয়োগ নিবন্ধনের ফিস .. .. ২০.০০ (৮) বন্ধক বা ডিবেঞ্চার কিংবা চার্জ প্রথমবার নিবন্ধনের পর নিশ্চয়তা বিধানকৃত অর্থ বর্ধিত হইলে বর্ধিত যে কোন অর্থ নিবন্ধনের ক্ষেত্রে প্রতি পাঁচ লক্ষ টাকা বা উহার অংশ বিশেষের জন্য একই হারে ফিস প্রদেয় হইবে; যেন বর্ধিত অর্থ মূল অর্থের অংশ ছিল।

প্রথম তফসিল, ক্রমিক ২

২। শেয়ার-মূলধনবিহীন কোন কোম্পানী এবং ধারা ২৮ এর অধীন প্রদত্ত লাইসেন্সের ভিত্তিতে নিবন্ধিকৃত কোম্পানী কর্তৃক প্রদেয় ফিস :- (১) সংঘবিধি অনুসারে কোন কোম্পানীর সদস্য সংখ্যা অনধিক ২০ সদস্য হইলে, উক্ত কোম্পানী ২০০.০০ নিবন্ধনের ফিস .. .. (২) সংঘবিধি অনুসারে কোন কোম্পানীর সদস্য সংখ্যা ৫০০.০০ ২০ এর অধিক কিন্তু ১০০ এর অনধিক না হইলে, উক্ত কোম্পানী নিবন্ধনের ফিস .. (৩) সংঘবিধি অনুসারে কোন কোম্পানীর সদস্য সংখ্যা ১০০ এর অধিক কিন্তু অসীমিত বলিয়া উহাতে উল্লিখিত না থাকিলে, উক্ত কোম্পানী নিবন্ধনের জন্য

প্রথম তফসিল, ক্রমিক ৫০

৫০.০০ উপরোক্ত ৫০০.০০ টাকা ফিস এবং তৎসহ প্রথম ১০০ জন সদস্যের পর হইতে প্রতি ১০০ কিংবা ১০০ এর কম সংখ্যক সদস্যের জন্য ফিস .. .. (৪) সংঘবিধিতে কোন কোম্পানীর সদস্য সংখ্যা ১৫০০.০০ অসীমিত বলিয়া উল্লেখ থাকিলে উক্ত কোম্পানীর নিবন্ধনের জন্য ফিস (৫) কোম্পানী নিবন্ধিকরণের পর উহার সদস্য বর্ধিত হইলে, উক্ত বৃদ্ধি নিবন্ধনের জন্য উপরের ক্রমিক নং (১), (২), (৩) ও (৪) এ নির্ধারিত হারে ফিস প্রদেয় হইবে, যেন কোম্পানী নিবন্ধনের সময় বর্ধিত সংখ্যা সংঘবিধিতে উল্লিখিত ছিল : তবে শর্ত থাকে যে, কোন কোম্পানীকে উহার সদস্য সংখ্যার ব্যাপারে কোম্পানী প্রথম নিবন্ধনের সময় প্রদত্ত ফিস হিসাবে ধরিয়া সর্বসাকুল্যে ১৫০০.০০ টাকার অধিক ফিস প্রদান করিতে হইবে না। (৬) নিবন্ধনের ক্ষেত্রে এই আইনের অধীনে যে সকল কোম্পানীকে ফিস প্রদান হইতে অব্যাহতি দেওয়া হইয়াছে সেই সকল কোম্পানী ব্যতীত যে কোন বিদ্যমান কোম্পানী নিবন্ধনের জন্য সেই পরিমাণ ফিস প্রদেয় হইবে, যাহা একটি নতূন কোম্পানী নিবন্ধনের জন্য প্রদেয় হয়। (৭) রিসিভার কর্তৃক রেজিষ্ট্রারের নিকট যে সংঘ-স্মারক বা যে সারাংশ কিংবা কোম্পানী অবলুপ্তির ক্ষেত্রে লিকুইডেটর কর্তৃক রেজিস্ট্রারের নিকট প্রয়োজনীয় যে বিবৃতি দাখিল করিতে হয় তাহা ব্যতীত, এই আইনের অধীন প্রয়োজনীয় বা অনুমোদিত যে কোন দলিল দাখিলের জন্য ফিস (ক) সংঘ-স্মারকের জন্য .. .. .. ১০০.০০ (খ) অন্যান্য দলিলের জন্য .. .. .. ১০.০০ (৮) এই আইনের অধীন প্রয়োজনীয় বা অনুমোদিত ২০.০০ কোন বিষয় রেজিষ্ট্রার কর্তৃক লিপিবদ্ধকরণের জন্য ফিস :- (৯) বন্ধক, ডিবেঞ্চার ও চার্জ নিবন্ধনের জন্য :- (ক) বন্ধক বা ডিবেঞ্চার বা চার্জের দ্বারা নিশ্চয়তা বিধানকৃত অর্থের মোট পরিমাণ অনধিক

প্রথম তফসিল, ক্রমিক ৫০

৫০.০০ পাঁচ লক্ষ টাকা হওয়ার ক্ষেত্রে ফিস .. (খ) প্রথম পাঁচ লক্ষ টাকার উর্দ্ধে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত, প্রতি পাঁচ লক্ষ টাকা বা উহার

প্রথম তফসিল, ক্রমিক ৪০

৪০.০০ অংশবিশেষের জন্য ফিস .. (গ) প্রথম পঞ্চাশ লক্ষ টাকার উর্দ্ধে যে কোন পরিমাণ টাকা পর্যন্ত, প্রতি পাঁচ লক্ষ টাকা বা

প্রথম তফসিল, ক্রমিক ২০

২০.০০ উহার অংশবিশেষের জন্য ফিস .. (ঘ) বন্ধক ও চার্জের নিবন্ধন বহি পরিদর্শনের ১০.০০ ফিস .. .. (ঙ) রিসিভার নিয়োগ নিবন্ধনের ফিস .. .. ২০.০০ (১০) বন্ধক বা ডিবেঞ্চার বা চার্জ প্রথমবার নিবন্ধনের পর নিশ্চয়তা বিধান কৃত (secured) অর্থ বর্ধিত হইলে বর্ধিত যে কোন অর্থ নিবন্ধনের জন্য প্রতি পাঁচ লক্ষ টাকা বা উহার অংশবিশেষের জন্য একই হারে ফিস প্রদেয় হইবে; যেন বর্ধিত অর্থ মূল অর্থের অংশ ছিল।

প্রথম তফসিল, ক্রমিক ৩

৩। বাংলাদেশের বাহিরে গঠিত যে কোম্পানীর ব্যবসার স্থল বাংলাদেশে আছে সেই কোম্পানী কর্তৃক প্রদেয় ফিস:- (১) রিসিভার কর্তৃক রেজিষ্ট্রারের নিকট যে সংঘ-স্মারক, সংঘবিধি বা সারাংশ অথবা কোম্পানী অবলুপ্তির ক্ষেত্রে লিকুইডেটর কর্তৃক রেজিষ্ট্রারের নিকট প্রয়োজনীয় বা বিবৃতি দাখিল করিতে হয় তাহা ব্যতীত, এই আইনের অধীন প্রয়োজনীয় বা অনুমোদিত যে কোন দলিল দাখিলের ফিস নিম্নরূপ :- (ক) সংঘ-স্মারক ও সংঘবিধি দাখিলের জন্য ১০০.০০ ফিস . . . . (খ) অন্যান্য দলিল দাখিলের জন্য ফিস . . . . . . ১০.০০ (২) বন্ধক, ডিবেঞ্চার ও চার্জ নিবন্ধনের জন্য- (ক) বন্ধক, ডিবেঞ্চার বা চার্জের দ্বারা নিশ্চয়তা বিধানকৃত (Secured) অর্থের মোট পরিমাণ

প্রথম তফসিল, ক্রমিক ৫০

৫০.০০ অনধিক পাঁচ লক্ষ টাকা হওয়ার ক্ষেত্রে ফিস . . (খ) প্রথম পাঁচ লক্ষ টাকার পর হইতে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত, প্রতি পাঁচ লক্ষ টাকা বা উহার অংশ

প্রথম তফসিল, ক্রমিক ৪০

৪০.০০ বিশেষের জন্য ফিস . . . (গ) প্রথম পঞ্চাশ লক্ষ টাকা হইতে যে কোন পরিমাণ টাকা পর্যন্ত, প্রতি পাঁচ লক্ষ টাকা বা উহার অংশ

প্রথম তফসিল, ক্রমিক ১০

১০.০০ বিশেষের জন্য ফিস . . . (ঘ) বন্ধক, চার্জ ও নিবন্ধন বহি পরিদর্শনের ফিস . . ২০.০০ (ঙ) রিসিভার নিয়োগ নিবন্ধনের ফিস . . . . . . . . ২০.০০ (৩) বন্ধক, ডিবেঞ্চার বা চার্জ প্রথমবার নিবন্ধনের পর নিশ্চয়তা বিধানকৃত (Secured) অর্থ বর্ধিত হইলে, বর্ধিত যে কোন অর্থ নিবন্ধনের ক্ষেত্রে: প্রতি পাঁচ লক্ষ টাকা বা উহার অংশ বিশেষ বিক্রয়ের জন্য একই হারে ফিস প্রদেয় হইবে, যেন বর্ধিত অর্থ মূল অর্থের অংশ ছিল।

প্রথম তফসিল, ক্রমিক ৪

৪। সাধারণ:- (১) নথিপত্র পরিদর্শন সত্যায়িত অনুলিপি ইস্যুকরণ ইত্যাদির জন্য প্রদেয় ফিস :- (ক) নথিপত্র পরিদর্শনের ফিস ১০.০০ (খ) নিগমিতকরণ প্রত্যায়নপত্রের অনুলিপির জন্য ফিস ১৫.০০ (গ) কোম্পানীর কার্যাবলী আরম্ভের সনদের অনুলিপির ১৫.০০ জন্য ফিস . (ঘ) সর্বনিম্ন ফিস দশ টাকা প্রদান সাপেক্ষে, দলিলের নকল গ্রহণের জন্য প্রতি একশত শব্দ বা উহার

অংশ বিশেষের জন্য এক টাকা করিয়া ফিস

প্রথম তফসিল, ক্রমিক ৫

৫.০০ কোন প্রস্তাব পাওয়া গিয়াছে কি না সেই তথ্য রেজিস্ট্রারের নিকট হইতে জানিবার জন্য প্রতি দরখাস্তের জন্য ফিস . . (৩) এই আইনের অধীনে যাহার দাখিলকরণ বা সর্বোচ্চ পাঁচ নিবন্ধন প্রয়োজন হয় বা তদধীনে যাহার শত টাকা দাখিলকরণ বা নিবন্ধন অনুমোদিত এইরূপ সাপেক্ষে, কোন দলিল বা বিবরণী বা অন্য কোন বিষয় প্রত্যেক নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর দিনের রেজিষ্ট্রারের নিকট দাখিল বা নিবন্ধনের জন্য বিলম্বের ফিস। জন্য এক টাকা করিয়া বিলম্ব ফিস দিতে হইবে।

End of প্রথম তফসিল to প্রথম তফসিল, ক্রমিক ৫.

সূচিপত্র দেখুন: কোম্পানী আইন, ১৯৯৪