Skip to content

কোম্পানী আইন, ১৯৯৪

তৃতীয় তফসিল(ধারা ১৩৫ দ্রষ্টব্য)

বলবৎ

তৃতীয় তফসিল

তফসিল-৩ (ধারা ১৩৫ দ্রষ্টব্য) প্রসপেক্টাসে উল্লেখিত বিষয়াবলী এবং উহাতে সন্নিবেশিতব্য প্রতিবেদনসমূহ প্রথম খন্ড প্রসপেক্টাসে উল্লেখনীয় বিষয়াবলী সম্পর্কে তথ্যাবলী প্রদান করিতে হইবে; (২) কোন ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং এজেন্ট অথবা ম্যানেজারের নিয়োগের ব্যাপারে তাহাকে বা তাঁহাদিগকে প্রদেয় পারিশ্রমিক এবং উক্ত পদ হারানোর কারণে তাঁহাকে বা তাঁহাদিগকে প্রদেয় কোন ক্ষতিপূরণের ব্যাপারে সংঘবিধিতে অথবা সম্পাদিত কোন চুক্তিতে কোন বিধান করা হইয়া থাকিলে তাহা।

তৃতীয় তফসিল, ক্রমিক ১

১। প্রবিধান ২৭-এর বিধান সাপেক্ষে, নিম্নবর্ণিত বিষয়াবলী- (ক) সংঘস্মারকে স্বাক্ষরকারী ব্যক্তিগণের নাম, ঠিকানা, পরিচয় ও পেশা এবং চাঁদাদানকৃত শেয়ারের সংখ্যা; (খ) শেয়ারের সংখ্যা ও শ্রেণী, (যদি থাকে) এবং কোম্পানীর সম্পত্তি ও মুনাফার শেয়ার হোল্ডারগণের স্বার্থের ধরন ও পরিধি; (গ) যে সকল পুনরুদ্ধারযোগ্য (redeemable) অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হইবে উহার সংখ্যা এবং পুনরুদ্ধারের তারিখ অথবা যেক্ষেত্রে কোন তারিখ নির্ধারিত হয় নাই সেক্ষেত্রে শেয়ার পুনরুদ্ধার করার জন্য প্রয়োজনীয় নোটিশের সময় পুনরুদ্ধারের প্রস্তাবিত পদ্ধতি।

তৃতীয় তফসিল, ক্রমিক ২

২। (১) সংঘবিধি দ্বারা পরিচালকের যোগ্যতা হিসাবে কোন শেয়ার সংখ্যা নির্ধারিত হইয়া থাকিলে সেই শেয়ার-সংখ্যা। (২) পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা অন্য কোন ক্ষমতায় কোম্পানীকে সেবা (services) প্রদানের জন্য সংঘবিধিতে কোন পারিশ্রমিকের বিধান করা হইলে তাহা।

তৃতীয় তফসিল, ক্রমিক ৩

৩। (১) নিম্নলিখিত ব্যক্তিগণের নাম, ঠিকানা, পরিচয় ও পেশা, যথা- (ক) পরিচালকগণ বা প্রস্তাবিত পরিচালকগণ; (খ) ব্যবস্থাপনা পরিচালক বা প্রস্তাবিত পরিচালক, (যদি কেহ থাকেন); (গ) ম্যানেজিং এজেন্ট বা প্রস্তাবিত ম্যানেজিং এজেন্ট, (যদি কেহ থাকেন); (ঘ) ম্যানেজার বা প্রস্তাবিত ম্যানেজার, (যদি কেহ থাকেন): তবে শর্ত থাকে যে- (অ) যে ক্ষেত্রে অনুরূপ কোন ব্যক্তি পূর্ব হইতেই অন্য কোন কোম্পানীতে পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজার থাকেন, অথবা (আ) যেক্ষেত্রে কোন ফার্ম অথবা নিগমিত সংস্থাসহ অনুরূপ কোন ব্যক্তি পূর্বে হইতেই অন্য কোন কোম্পানীতে ম্যানেজিং এজেন্ট থাকেন, সেক্ষেত্রে এই দফার অধীন উল্লেখ্য বিষয়সমূহের মধ্যে ঐ সকল কোম্পানীর নামও অন্তর্ভুক্ত হইবে, যাহাতে উক্ত ব্যক্তি কোন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক অথবা ম্যানেজিং এজেন্ট বা ম্যানেজার আছেন; এবং যেক্ষেত্রে এইরূপ কোন ব্যক্তি একটি ফার্ম বা নিগমিত সংস্থা (body corporate) সেইক্ষেত্রে উক্ত ফার্মের প্রত্যেক

অংশীদারের সম্পর্কে অথবা ক্ষেত্রমতে নিগমিত সংস্থার প্রত্যেক পরিচালক

তৃতীয় তফসিল, ক্রমিক ৪

৪। কোন কোম্পানীর ব্যবস্থাপনা কোন ম্যানেজিং এজেন্ট কর্তৃক সম্পাদিত হইলে এবং উক্ত ম্যানেজিং এজেন্ট একটি নিগমিত সংস্থা হইলে উক্ত সংস্থার প্রতিশ্রুত মূলধন ( subscribed Capital)।

তৃতীয় তফসিল, ক্রমিক ৫

৫। যেক্ষেত্রে শেয়ারে চাঁদাদানের জন্য জনসাধারণের প্রতি আহবান জানানো হয় সেক্ষেত্রে নিম্নবর্ণিত তথ্যাবলী যথা- (ক) পরিচালকগণ বা সংঘস্মারকে স্বাক্ষরকারীগণের মতে, নিম্নোক্ত উপ-দফাসমূহে বর্ণিত খাতের ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ন্যূনতম যে পরিমাণ অর্থ উক্ত শেয়ার ইস্যুর মাধ্যমে সংস্থান করিতে হইবে উহার মোট পরিমাণ এবং নিম্নোক্ত খাতের জন্য প্রয়োজনীয় অর্থের পরিমাণ (স্বতন্ত্রভাবে): (অ) কোন ক্রয়কৃত বা ক্রয়যোগ্য সম্পত্তির ক্রয়মূল্য যাহা সম্পূর্ণ বা আংশিক ইস্যুকৃত শেয়ারের অর্থ হইতে পরিশোধ করিতে হইবে; (আ) কোম্পানী কর্তৃক প্রদেয় যে কোন প্রারম্ভিক ব্যয় এবং শেয়ারে চাঁদাদান করিতে সম্মত হওয়ার জন্য কিংবা চাঁদা সংগ্রহের জন্য বা সংগ্রহ করিতে সম্মত হওয়ার জন্য পণস্বরূপ কোন ব্যক্তিকে প্রদেয় কমিশন; (ই) উপ-দফা (অ) বা (আ)’তে উল্লেখিত কার্যাদির জন্য কোম্পানী কর্তৃক ঋণ করা অর্থের পরিশোধ; (ঈ) কার্যোপযোগী মূলধন (Working Capital) , (উ) ব্যয়ের ধরন ও উদ্দেশ্য বর্ণনাপূর্বক অন্য যে কোন ব্যয় এবং উহার প্রত্যেকটির প্রাক্কলিত ব্যয়; (খ) দফা (ক)’তে উল্লেখিত ন্যূনতম অর্থের কোন অংশ যদি উক্ত উপ-দফায় উল্লিখিত খাত ব্যতীত অন্য কোন খাতে ব্যয়িত হয় তাহা হইলে সেই অর্থের পরিমাণ ও খাতের নাম এবং উক্ত ন্যূনতম অর্থের বাকী অর্থের পরিমাণ। (গ) দফা (ক) ও (খ)’তে উল্লিখিত খাতসমূহের জন্য প্রয়োজনীয় ন্যূনতম অর্থ যদি শেয়ার ইস্যু ব্যতীত অন্য কোন উৎস হইতে ব্যবস্থা করিতে হয় তবে সেই উৎস এবং উহা হইতে প্রাপ্ত বা প্রাপ্য অর্থের পরিমাণ।

তৃতীয় তফসিল, ক্রমিক ৬

৬। চাঁদাদাতার তালিকাসমূহ খুলিবার জন্য নির্ধারিত সময়।

তৃতীয় তফসিল, ক্রমিক ৭

৭। প্রত্যেক শেয়ারের জন্য আবেদনের সময় এবং বরাদ্দের জন্য যে পরিমাণ অর্থ প্রদান করিতে হইবে তাহা এবং দ্বিতীয় বা পরিবর্তী শেয়ার ইস্যুর প্রস্তাবের ক্ষেত্রে পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে প্রত্যেক বরাদ্দকরণের সময় যে অর্থ চাঁদা হিসাবে সংগ্রহের জন্য প্রস্তাব করা হইয়াছিল তাহা এবং যে শেয়ার প্রকৃতপক্ষে বরাদ্দ করা হইয়াছিল এবং বরাদ্দকৃত শেয়ারের জন্য যে অর্থ পরিশোধিত হইয়াছে তাহার পরিমাণ।

তৃতীয় তফসিল, ক্রমিক ৮

৮। কোম্পানীর শেয়ার অথবা ডিবেঞ্চার চাঁদা দানের জন্য কোন চুক্তি বা সমঝোতা (arrangement) অথবা কোন প্রস্তাবিত চুক্তি বা সমঝোতার অধীনে কোন ব্যক্তিকে অগ্রাধিকার বা ইচ্ছামূলক (optional) অধিকার প্রদান করা হইলে বা প্রদানের প্রস্তাব করা হইলে সেক্ষেত্রে অনুরূপ শেয়ার বা ডিবেঞ্চারের সংখ্যা বিবরণ এবং পরিমাণ (মূল্যের) এবং তৎসহ উক্ত অগ্রাধিকার বা ইচ্ছামূলক অধিকারের নিম্নলিখিত বিবরণ। (ক) যে সময়ের মধ্যে উক্ত অগ্রাধিকার বা ইচ্ছামূলক অধিকার প্রয়োগযোগ্য হইবে; (খ) উক্ত অগ্রাধিকার বা ইচ্ছামূলক অধিকারের অধীনে শেয়ার বা ডিবেঞ্চারের জন্য চাঁদা হিসাবে প্রদেয় মূল্য; (গ) উক্ত অগ্রাধিকার বা ইচ্ছামূলক অধিকারের পণস্বরূপ কোন অর্থ প্রদান করা হইয়া থাকিলে বা প্রদেয় হইলে তাহা; (ঘ) উক্ত শেয়ার বা ডিবেঞ্চারে যে ব্যক্তিবর্গকে অধিকার দেওয়া হইয়াছে বা দেওয়ার প্রস্তাব করা হইয়াছে তাহাদের নাম, ঠিকানা, পরিচয় এবং পেশা এবং যদি বিদ্যমান শেয়ারহোল্ডার বা ডিবেঞ্চার হোল্ডারগণকে উক্ত অগ্রাধিকার বা ইচ্ছামূলক অধিকার বা সুযোগ দেওয়া হইয়া থাকে তাহা হইলে উক্ত হোল্ডারগণের বিবরণ এবং সংশ্লিষ্ট শেয়ার বা ডিবেঞ্চারের সংখ্যা; (ঙ) উক্ত অগ্রাধিকার বা ইচ্ছামূলক অধিকার প্রদানের সংগে সংশ্লিষ্ট অন্য কোন মৌলিক বিষয় বা পরিস্থিতির বিবরণ। ব্যাখ্যা : যে ব্যক্তিকে কোন শেয়ার বা ডিবেঞ্চার বরাদ্দ করা হইয়াছে অথবা বরাদ্দ করিতে কোম্পানী সম্মত হইয়াছে, তাহার নিকট হইতে উক্ত শেয়ার অর্জনের প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে উক্তরূপ অর্জনের এই প্রবিধানের উদ্দেশ্য পূরণকল্পে, উক্ত শেয়ার বা ডিবেঞ্চারের জন্য চাঁদাদান বলিয়া গণ্য হইবে।

তৃতীয় তফসিল, ক্রমিক ৯

৯। নগদে ব্যতীত অন্যভাবে সম্পূর্ণ বা আংশিক পরিশোধিতরূপে যে শেয়ার এবং ডিবেঞ্চার পূর্ববর্তী দুই বৎসরে ইস্যু করা হইয়াছে বা ইস্যু করিতে সম্মতিদান করা হইয়াছে সেই শেয়ার বা ডিবেঞ্চারের সংখ্যা বিবরণ এবং আংশিক পরিশোধিত শেয়ারের ক্ষেত্রে উক্ত পরিশোধের পরিমাণ, এবং সম্পূর্ণ পরিশোধিত বা আংশিক পরিশোধিত উভয় ক্ষেত্রেই পরিশোধিত মূল্যের পরিমাণ উক্ত শেয়ার বা ডিবেঞ্চার যে পণ্যের বিনিময়ে ইস্যু করা হইয়াছে বা ইস্যু করিতে সম্মতিদান করা হইয়াছে উহার বিবরণ।

তৃতীয় তফসিল, ক্রমিক ১০

১০। ইস্যুর তারিখসমূহ বা প্রস্তাবিত তারিখসমূহ উল্লেখপূর্বক প্রসপেক্টাস ইস্যুর পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে ইস্যুকৃত প্রতি শেয়ারের উপর প্রিমিয়ার (যদি থাকে) হিসাবে পরিশোধিত বা পরিশোধিতব্য অর্থের পরিমাণ, এবং যে ক্ষেত্রে কিছু শেয়ার কোন নির্দিষ্ট প্রিমিয়ামে ইস্যু করা হইয়াছে বা ইস্যু করা হইবে এবং একই শ্রেণীর অপর কিছু শেয়ার কম প্রিমিয়ামে অথবা সমমানে অথবা বাটায় ইস্যু করা হইয়াছে বা ইস্যু করিতে হইবে সেক্ষেত্রে তারতম্যের কারণ এবং কিভাবে কোন প্রিমিয়াম গৃহীত হইয়াছে এবং নিষ্পত্তি করিতে হইবে তাহার কারণ।

তৃতীয় তফসিল, ক্রমিক ১১

১১। যে ক্ষেত্রে কোন শেয়ার বা ডিবেঞ্চারের ইস্যু অবলিখিত (Underwritten) হয় সেক্ষেত্রে অবলিখনকারীগণের নাম এবং তাঁহাদের দায়-দায়িত্ব নিষ্পত্তির লক্ষ্যে তাহাদের যে সম্পদ রহিয়াছে উহার পরিমান পর্যাপ্ত বলিয়া পরিচালকগণের মতামত।

তৃতীয় তফসিল, ক্রমিক ১২

১২। (১) উপ-প্রবিধান (২) অনুসারে যে সম্পত্তির ক্ষেত্রে এই প্রবিধান প্রযোজ্য হয় তৎসম্পর্কে নিম্নরূপ বিবরণ- (ক) বিক্রেতাগণের নাম, ঠিকানা, পরিচয় এবং পেশা; (খ) বিক্রেতাগণকে যে পরিমাণ অর্থ নগদে, শেয়ারে বা ডিবেঞ্চারে প্রদান করিতে হইবে তাহা এবং যেক্ষেত্রে একাধিক বিক্রেতা রহিয়াছেন অথবা যেক্ষেত্রে কোম্পানী একজন উপক্রেতা (Subpurchaser) সেক্ষেত্রে প্রত্যেক বিক্রেতাকে অনুরূপ প্রদেয় অর্থ এবং সুনাম (যদি থাকে) এর জন্য প্রদত্ত বা প্রদেয় অর্থের পৃথক পৃথক উল্লেখ; (গ) কোম্পানী কর্তৃক অর্জিত বা অর্জিতব্য হইলে উক্ত সম্পত্তির উপর কোম্পানীর স্বত্ব বা স্বার্থের ধরণ; (ঘ) পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে সম্পত্তি সম্পর্কিত ঐসব লেনদেনের সংক্ষিপ্ত বিবরণ, যেগুলিতে কোম্পানীর নিকট বিক্রেতা হিসাবে বা অন্য কোনভাবে কোম্পানীর কোন উদোক্তা অথবা পরিচালক অথবা প্রস্তাবিত পরিচালক জড়িত আছেন বা উক্ত লেনদেনের সময় জড়িত ছিলেন, এবং লেনদেনে তাহা প্রত্যক্ষ বা পরোক্ষ কোন স্বার্থ থাকিলে, লেনদেনের তারিখ এবং অনুরূপ উদ্যোক্তা, পরিচালক বা প্রস্তাবিত পরিচালকের নাম উল্লেখপূর্বক উক্ত বিক্রেতা, উদ্যোক্তা, পরিচালক বা প্রস্তাবিত পরিচালক কর্তৃক বা তাহাদের নিকট উক্ত লেনদেনের জন্য প্রদেয় অর্থের পরিমাণ। (২) যেসব সম্পত্তির ক্ষেত্রে এই প্রবিধান প্রযোজ্য হইবে সেইগুলি হইতেছে এমন সম্পত্তি যেগুলি কোম্পানী ক্রয় বা অন্যভাবে অর্জন করিয়াছে অথবা উহা ক্রয় বা অর্জনের প্রস্তাব করিয়াছে এবং উক্ত সম্পত্তির মূল্য সম্পূর্ণ বা আংশিকভাবে প্রসপেক্টাস দ্বারা প্রস্তাবিত শেয়ার ইস্যু বাবদ প্রাপ্ত চাঁদার অর্থ হইতে পরিশোধ করা হইবে অথবা এমন সম্পত্তি যেগুলির ক্রয় বা অর্জন প্রসপেক্টাস ইস্যুর তারিখে সম্পন্ন হয় নাই, এবং উক্ত উক্ত সম্পত্তি সংক্রান্ত বিবরণ উপ-প্রবিধান (১) অনুসারে প্রদান করিতে হইবে, তবে নিম্নবর্ণিত সম্পত্তির ব্যাপারে এই প্রবিধান প্রযোজ্য হইবে না- (ক) কোম্পানীর সাধারণ ব্যবসা পরিচালনাকালে কোন সম্পত্তি ক্রয় বা অর্জনের জন্য উক্ত কোম্পানী কোন চুক্তিবদ্ধ হইয়া থাকিলে বা উক্ত চুক্তি শেয়ার ইস্যুর উদ্দেশ্যে না হইলে বা শেয়ার ইস্যু উক্ত চুক্তির ফলস্বরূপ না হইলে; এবং (খ) যেক্ষেত্রে উক্ত সম্পত্তি ক্রয়ের অর্থের পরিমাণ তেমন গুরুত্বপূর্ণ নয়।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৩

১৩। কোম্পানীর কোন উদ্যোক্তা বা কর্মকর্তা কোন শেয়ার বা ডিবেঞ্চারে কোন ব্যক্তি কর্তৃক করা বা চাঁদাদান করিতে সম্মত হওয়া অথবা চাঁদা সংগ্রহ করার জন্য অথবা চাঁদা সংগ্রহ করিতে সম্মত হওয়ার জন্য উপ-অবলিখনকারী (sub-underwriter) হিসাবে উক্ত ব্যক্তিকে কমিশনসহ পূর্ববর্তী দুই বৎসরে যে পরিমাণ অর্থ প্রদান করা হইয়াছে বা প্রদেয় হইয়াছে তাহাসহ নিম্নবর্ণিত তথ্যাবলী প্রদান করিতে হইবে; যথা- (ক) প্রত্যেক ব্যক্তির নাম, ঠিকানা, পরিচয় এবং পেশা; (খ) উপরিউক্তভাবে প্রত্যেক অবলিখন বা উপ-অবলিখন সংক্রান্ত অর্থের বিবরণ; (গ) উক্ত অবলিখন বা উপ-অবলিখনের জন্য প্রত্যেককে প্রদেয় কমিশনের হার; (ঘ) উক্ত ব্যক্তির সহিত অবলিখন বা উপ-অবলিখন সংক্রান্ত চুক্তির অন্য গুরুত্বপূর্ণ শর্তাবলী; এবং (ঙ) যেক্ষেত্রে উক্ত ব্যক্তি কোন কোম্পানী বা ফার্ম হয় সেক্ষেত্রে উক্ত কোম্পানীতে বা ফার্মে প্রসপেক্টাস ইস্যুকারী কোম্পানীর উদ্যোক্তা অথবা কর্মকর্তার প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থের ধরন।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৪

১৪। প্রারম্ভিক ব্যয়ের পরিমান বা প্রাক্কলিত পরিমাণ এবং যে সকল ব্যক্তি কর্তৃক ঐ সমস্ত ব্যয় নির্বাহ করা হইয়াছে বা নির্বাহ করিতে হইবে এবং ইসু সংক্রান্ত ব্যয়ের পরিমাণ বা প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ এবং যে সকল ব্যক্তি কর্তৃক ঐ সমস্ত ব্যয় নির্বাহ করা হইয়াছে বা নির্বাহ করিতে হইবে তাহাদের নাম।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৫

১৫। কোন উদ্যোক্তাকে পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে যে অর্থ বা সুবিধা প্রদান করা হইয়াছে কিংবা করিতে হইবে তাহা এবং উক্ত ফিসের ফলস্বরূপ যে অর্থ বা সুবিধা প্রদান করা হইয়াছে বা হইবে।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৬

১৬। (১) ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং এজেন্ট অথবা ম্যানেজারের পারিশ্রমিক নির্ধারণ, বা স্থির করিয়া যে চুক্তি করা হয় সেইরূপ প্রত্যেক চুক্তি, তাহা যখনই করা হইয়া থাকুক, অর্থাৎ প্রসপেক্টাস ইস্যুর পূর্বের দুই বৎসরের মধ্যেই হোক বা দুই বৎসরের বেশী সময়ের পূর্বে হোক, উক্ত চুক্তির তারিখ, পক্ষসমূহ এবং সাধারণ ধরন। (২) কোম্পানী কর্তৃক পরিচালিত বা পরিচালিতব্য বলিয়া অভিপ্রেত ব্যবসার সাধারন গতিতে যে চুক্তি করা হইয়াছে তাহা এবং, যে চুক্তি প্রসপেক্টাস ইস্যুর তারিখের দুই বৎসর পূর্বে সম্পাদিত হইয়াছে তাহা ব্যতীত, অন্যান্য প্রত্যেক গুরুত্বপূর্ণ চুক্তির তারিখ, পক্ষসমূহ এবং সাধারণ ধরন। (৩) অনুরূপ কোন চুক্তি অথবা উহার অনুলিপি পরিদর্শনের যুক্তিসংগত সময় এবং স্থান।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৭

১৭। কোম্পানীর নিরীক্ষক থাকিলে তাহাদের নাম ও ঠিকানা।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৮

১৮। (১) কোম্পানী গঠনের উদ্যোগ গ্রহণে অথবা প্রসপেক্টাস ইস্যুর তারিখ হইতে পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে কোম্পানী কর্তৃক কোন সম্পত্তি অর্জিত হইয়া থাকিলে বা অর্জনের প্রস্তাব করা হইয়া থাকিলে, উক্ত সম্পত্তিতে প্রত্যেক পরিচালক এবং উদ্যোক্তার স্বার্থের ধরন এবং পরিধির পূর্ণ বিবরণ। (২) যেক্ষেত্রে কোম্পানীর কোন পরিচালক বা উদ্যোক্তা কোন ফার্ম বা অন্য কোন কোম্পানীর সদস্য হওয়ার কারণে তাহার উক্ত স্বার্থ থাকে, সেক্ষেত্রে উক্ত ফার্ম বা অন্য কোম্পানীর স্বার্থের ধরন এবং পরিধি এবং কোম্পানীর পরিচালক হইতে বা পরিচালকের যোগ্যতা অর্জন করিতে বা পরিচালক হওয়ার জন্য তাহাকে উদ্বুদ্ধ করিতে অথবা কোন সেবা প্রদানের জন্য অথবা কোম্পানী গঠনের উদ্যোগ গ্রহণ বা গঠন সংক্রান্ত ব্যাপারে তাহাকে বা উক্ত ফার্ম অথবা অন্য কোম্পানীকে, নগদে বা শেয়ারে বা অন্যভাবে, পরিশোধিত অথবা পরিশোধিতব্য বলিয়া স্বীকৃত সকল অর্থের একটি বিবরণ।

তৃতীয় তফসিল, ক্রমিক ১৯

১৯। কোম্পানীর শেয়ার মূলধন বিভিন্ন শ্রেণীর শেয়ারে বিভক্ত করা হইলে, কোম্পানীর সভায় ভোট দানের এবং মূলধন ও লভ্যাংশের উপর উক্ত বিভিন্ন শ্রেণীর শেয়ারহোল্ডারগণের অধিকার এর বিবরণ।

তৃতীয় তফসিল, ক্রমিক ২০

২০। যেক্ষেত্রে কোম্পানীর সভায় যোগদান করা বা বক্তব্য পেশ করা বা ভোট দান অথবা শেয়ার হস্তান্তর করার ব্যাপারে সদস্যগণের উপর অথবা কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকগণের ক্ষমতা ব্যবহার করার উপর সংঘবিধি দ্বারা কোন বাধা-নিষেধ আরোপ করা হয় সেক্ষেত্রে উক্ত বাধা নিষেধের ধরন এবং পরিধি।

তৃতীয় তফসিল, ক্রমিক ২১

২১। (১) কোম্পানীর ব্যবসা চালু থাকিলে যতদিন ধরিয়া উক্ত ব্যবসা চালু রহিয়াছে উহার বিবরণ। (২) তিন বৎসরের কম সময় ধরিয়া পরিচালিত হইতেছে এইরূপ কোন ব্যবসা কোম্পানী কর্তৃক অর্জনের প্রস্তাব করা হইলে ঠিক যতদিন ধরিয়া উক্ত ব্যবসা পরিচালিত হইয়া আসিতেছে উহার পরিমাণ।

তৃতীয় তফসিল, ক্রমিক ২২

২২। (১) কোম্পানীর বা উহার কোন অধীনস্থ কোম্পানীর কোন সংরক্ষিত তহবিল বা মুনাফা মূলধনে রূপান্তরিত করা হইলে উক্ত রূপান্তরের বিবরণ। (২) প্রসপেক্টাস ইস্যুর তারিখের পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে কোম্পানীর বা উহার কোন অধীনস্থ কোম্পানীর পরিসম্পদের পুনমূল্যায়নের ফলে কোন উদ্বৃত্ত অর্থের উদ্ভব হইলে উহার বিবরণ এবং যে পদ্ধতিতে উক্ত উদ্বৃত্ত অর্থ ব্যবহৃত হইয়াছে উহার বিবরণ।

তৃতীয় তফসিল, ক্রমিক ২৩

২৩। যে সময়ে এবং স্থানে কোম্পানীর নিরীক্ষকগণের প্রতিবেদন, ব্যালান্স শীট এবং লাভ-ক্ষতির হিসাব-এইসবের অনুলিপি পরিদর্শন করা যাইবে সেই সময় ও স্থানের বিবরণ। ব্যাখ্যা : এই প্রবিধানে প্রতিবেদন বলিতে সেই প্রতিবেদনকে বুঝানো হইতেছে যাহা এই তফসিলের দ্বিতীয় খন্ডের বিধান অনুসারে প্রণীত হয় এবং যাহার ভিত্তিতে ব্যালান্স শীট ও লাভ-ক্ষতির হিসাব প্রণীত হয়।

End of তৃতীয় তফসিল to তৃতীয় তফসিল, ক্রমিক ২৩.

সূচিপত্র দেখুন: কোম্পানী আইন, ১৯৯৪