চতুর্থ তফসিলদ্বিতীয় খন্ড
চতুর্থ তফসিল
তফসিল-৪ এর দ্বিতীয় খন্ড সন্নিবেশিতব্য প্রতিবেদনসমূহ
চতুর্থ তফসিল, ক্রমিক ১
১। কোন ব্যবসা অর্জনের প্রস্তাব থাকিলে হিসাব রক্ষকগণের নামসহ নিম্নবর্ণিত বিষয়াদির উপর তাহাদের একটি প্রতিবেদন থাকিতে হইবে, যথা :- (ক) রেজিষ্ট্রারের নিকট প্রতিবেদন দাখিলের অব্যবহিত পূর্ববর্তী পাঁচটি অর্থ বৎসরের উক্ত ব্যবসার লাভ ও ক্ষতি, প্রতি বৎসর ভিত্তিতে; এবং (খ) সর্বশেষ যে তারিখ পর্যন্ত হিসাব প্রণয়ন করা হইয়াছে সেই তারিখে উক্ত ব্যবসায়ের পরিসম্পদ ও দায় দায়িত্ব।
চতুর্থ তফসিল, ক্রমিক ২
২। (১) যে ক্ষেত্রে অন্য কোন নিগমিত সংস্থার শেয়ার কোম্পানী কর্তৃক অর্জনের জন্য এমন প্রস্তাব করা হয় যে, উক্ত অর্জন দ্বারা বা উহার ফলশ্রুতিতে বা উহার সহিত সংশ্লিষ্ট কিছু করার সূত্রে সংস্থাটি উক্ত কোম্পানীর অধীনস্থ কোম্পানীতে পরিণত হইবে, সে ক্ষেত্রে হিসাবরক্ষকগণ এই অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (২) এবং (৩) এর বিধান অনুসারে একটি প্রতিবেদন প্রণয়ন করিবেন, যাহাতে তাহাদের নামসহ উক্ত সংস্থার লাভ, ক্ষতি, পরিসম্পদ এবং দায়-দায়িত্বের বিবরণ উল্লেখ থাকিবে, এবং উহাতে আরো উল্লেখ করিতে হইবে যে অর্জিতব্য শেয়ারসমূহ যদি সংস্থার প্রারম্ভ হইতেই কোম্পানীর শেয়ার হইত তবে কোম্পানীর সদস্যদের উপর উক্ত শেয়ারসমূহের ব্যাপারে উক্ত সংস্থার পরিসম্পদ ও দায়-দায়িত্বের ব্যাপারে সংস্থার অন্যান্য শেয়ার হোল্ডারগণকে কি সুবিধা প্রদেয় হইত। (২) উক্ত অন্য নিগমিত সংস্থার কোন অধীনস্থ কোম্পানী না থাকিলে, অনুচ্ছেদ (১)-এ উল্লেখিত প্রতিবেদনে নিম্নবর্ণিত বিষয়াদি বিধৃত থাকবে, যথা:- (ক) রেজিষ্ট্রারের নিকট প্রতিবেদন দাখিলের অব্যবহিত পূর্ববর্তী পাঁচটি অর্থ বৎসর পর্যন্ত সময়ের লাভ-ক্ষতির বর্ণনা প্রতি অর্থ বৎসর ভিত্তিতে, এবং (খ) সর্বশেষ যে তারিখ পর্যন্ত উক্ত সংস্থার পরিসম্পদ ও দায়-দায়িত্বের হিসাব প্রণীত হইয়াছে সেই তারিখে উহার পরিসম্পদ ও দায়-দায়িত্বের বর্ণনা। (৩) উক্ত অন্য নিগমবদ্ধ সংস্থার এক বা একাধিক অধীনস্থ কোম্পানী থাকিলে, উপ-অনুচ্ছেদ (১)-এর উল্লেখিত প্রতিবেদনটিতে নিম্নবর্ণিত বিষয়াদি বিধৃত থাকিবে, যথা:- (ক) উপ-অনুচ্ছেদ (২) এর বিধান অনুসারে উক্ত সংস্থার লাভ ও ক্ষতি পৃথকভাবে উল্লেখ ছাড়াও নিম্নবর্ণিত বিষয়াদি, যথা: (অ) উক্ত সংস্থার সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট রহিয়াছে এইরূপ সামগ্রিক লাভ-ক্ষতি, যাহাতে উক্ত সকল অধীনস্থ কোম্পানীর লাভ বা ক্ষতি অন্তর্ভুক্ত থাকিবে, অথবা (আ) পৃথক-পৃথকভাবে প্রত্যেক অধীনস্থ কোম্পানীর এমন লাভ বা ক্ষতি, যাহাতে উক্ত সংস্থার সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট রহিয়াছে; (খ) দফা (ক) অনুসারে উক্ত সংস্থার লাভ-ক্ষতির পৃথক বর্ণনার পরিবর্তে উহার অধীনস্থ বা কোম্পানীসমূহের সামগ্রিক লাভ-ক্ষতির যে অংশে উক্ত সংস্থার সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট সেই অংশসহ উক্ত সংস্থার সামগ্রিক লাভ-ক্ষতির বর্ণনা; (গ) উপ-অনুচ্ছেদ (২) অনুসারে উক্ত সংস্থার পরিসম্পদ ও দায়-দায়িত্বের পৃথক বিবরণ ছাড়াও নিম্নবর্ণিত বিষয়াদির বিবরণ- (অ) উক্ত সংস্থার অধীনস্থ সকল কোম্পানীর সামগ্রিক পরিসম্পদ ও দায়-দায়িত্ব। (আ) পৃথক-পৃথকভাবে প্রতিটি অধীনস্থ কোম্পানীর পরিসম্পদ ও দায়-দায়িত্ব। (ঘ) কোম্পানীর সদস্যগণ ব্যতীত অন্য কোন ব্যক্তিকে উক্ত অধীনস্থ কোম্পানীসমূহের পরিসম্পদ ও দায়-দায়িত্বের ব্যাপারে সুবিধাদির বিবরণ। এর তৃতীয় খন্ড তফসিল-৪ এর প্রথম ও দ্বিতীয় খন্ডের ক্ষেত্রে প্রযোজ্য বিধানাবলী
চতুর্থ তফসিল, ক্রমিক ১
১। এই তফসিলে ‘বিক্রেতা’ শব্দটিতে তফসিল-২ এর তৃতীয় খন্ডে সংজ্ঞায়িত ‘বিক্রেতা’ শব্দটির অর্থও অন্তর্ভুক্ত হইবে এবং ‘অর্থ-বৎসর’ শব্দটি উক্ত তফসিলের উক্ত খন্ডে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থ বহন করিবে।
চতুর্থ তফসিল, ক্রমিক ২
২। পাঁচটি অর্থ-বৎসরের কম সময়ব্যাপী পরিচালিত কোন ব্যবসার ক্ষেত্রে, অথবা পাঁচটি অর্থ-বৎসরের কম সময়ব্যাপী ব্যবসা পরিচালনা করিতেছে এইরূপ নিগমিত সংস্থার ক্ষেত্রে উক্ত ব্যবসা বা সংস্থার হিসাবপত্র যদি পাঁচটি অর্থ-বৎসর অপেক্ষা কম যে কোন সংখ্যক অর্থ-বৎসর (যথা চার/তিন/দুই/এক) বা সময় এর জন্য প্রণীত হইয়া থাকে, তবে উক্ত কম সময়ের হিসাবের ক্ষেত্রেও এই তফসিলের দ্বিতীয় খন্ডের বিধানাবলী যাহাতে পাঁচ বৎসরের উল্লেখ রহিয়াছে তাহা কার্যকর হইবে যেন উক্ত কম বৎসর বা সময় পাঁচ অর্থ-বৎসরের ন্যায় একই মেয়াদ।
চতুর্থ তফসিল, ক্রমিক ৩
৩। এই তফসিলের দ্বিতীয় খন্ডের বিধান অনুসারে আবশ্যকীয় যে কোন প্রতিবেদনে- (ক) উল্লেখিত লাভ-ক্ষতি, পরিসম্পদ ও দায় দায়িত্বের পরিমাণ সম্পর্কিত যে কোন সমন্বয় সাধনের ইঙ্গিত টীকার মাধ্যমে প্রতিবেদনকারী উল্লেখ করিবেন, যদি উক্ত ইঙ্গিত প্রয়োজনীয় বলিয়া তাহাদের নিকট প্রতীয়মান হয়; অথবা (খ) দফা (ক) তে উল্লিখিত সমন্বয় সাধন করিতে হইবে এবং উহাদের ইঙ্গিতও থাকিতে হইবে।
চতুর্থ তফসিল, ক্রমিক ৪
৪। এই তফসিলের দ্বিতীয় খন্ডের বিধান অনুসারে হিসাবরক্ষকগণ কর্তৃক প্রণীত হওয়া আবশ্যক হয় এইরূপ সফল প্রতিবেদন- (ক) কোম্পানী আইন, ১৯৯৪ অনুসারে কোম্পানীর নিরীক্ষক হিসাবে নিয়োগযোগ্য হিসাবরক্ষকগণ কর্তৃক প্রণীত হইবে; এবং (খ) এমন কোন হিসাবরক্ষক কর্তৃক প্রণীত হইবে না, যিনি উক্ত কোম্পানীতে বা উহার অধীনস্থ বা নিয়ন্ত্রণকারী কোম্পানীতে কিংবা উক্ত নিয়ন্ত্রণকারী কোম্পানীর অপর কোন অধীনস্থ কোম্পানীতে কর্মকর্তা বা কর্মচারী (Servant) হিসাবে কর্মরত আছেন বা যিনি উক্ত কর্মকর্তা বা কর্মচারীর অধীনে কর্মরত আছেন বা যিনি উক্ত কর্মকর্তা বা কর্মচারীর একজন অংশীদার। ব্যাখ্যা : এই অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে কর্মকর্তা বলিতে কোম্পানীর একজন প্রস্তাবিত পরিচালকও অন্তর্ভুক্ত হইবেন, তবে কোন নিরীক্ষক অন্তর্ভুক্ত হইবেন না। (ধারা ২৩১ দ্রষ্টব্য) কোন প্রাইভেট কোম্পানী পাবলিক কোম্পানীতে রূপান্তরিত হওয়ার পর রেজিষ্ট্রারের নিকট যে প্রসপেক্টাসের বিকল্প বিবরণী দাখিল করিতে হইবে উহার ছক এবং উহাতে সন্নিবেশিতব্য প্রতিবেদনসমূহ। প্রথম খন্ড প্রসপেক্টাসের বিকল্প বিবরণীর ছক এবং উহাতে বিধৃতব্য বিবরণসমূহ কোম্পানী আইন ১৯৯৪ এর ধারা ২৩১ অনুসারে প্রসপেক্টাসের বিকল্প বিবরণী নিবন্ধের জন্য . . . . . . . কোম্পানী লিমিটেড কর্তৃক দাখিল করা হইল-যে সকল বিষয়ে তথ্য দিতে হইবে তথ্যাদি
চতুর্থ তফসিল, ক্রমিক ১
১। (ক) কোম্পানীর নামিক শেয়ার-মূলধনের ১। (ক) . . . . . . . . টাকা মোট পরিমাণ। (খ) প্রতিটি শেয়ারের নামিক মূল্য (খ) . . . . . . . . . . টাকা (গ) মোট শেয়ার সংখ্যা (গ) . . . . . . . . . . . . . . . . . . . . শ্রেণীর শেয়ারের সংখ্যা . . . . . . . . . . . . . . . . . . . . শ্রেণীর শেয়ারের সংখ্যা . . . . . . . . . .
চতুর্থ তফসিল, ক্রমিক ২
২। (ক) উপরি-উক্ত মূলধনের কোন অংশ ২। (ক) মোট পরিমাণ . . . . পুনরুদ্ধারযোগ্য অগ্রাধিকারের শেয়ার . . . . . . টাকা হইলে উহার পরিমাণ। শেয়ারের সংখ্যা . . . . . . . প্রতিটি শেয়ারের নামিক মূল্য . . . . . . . . . . (খ) কোম্পানী সর্বপ্রথম যে তারিখে (খ) তারিখ . . . . . . . . . . উক্ত শেয়ারসমূহ পুনরুদ্ধার করিতে পারিবে।
চতুর্থ তফসিল, ক্রমিক ৩
৩। নিম্নোক্ত ব্যক্তিগণের নাম, ঠিকানা এবং ৩। পেশা- (ক) পরিচালক বা প্রস্তাবিত পরিচালক (ক) (খ) ব্যবস্থাপনা পরিচালক বা প্রস্তাবিত (খ) ব্যবস্থাপনা পরিচালক (গ) ম্যানেজিং এজেন্ট বা প্রস্তাবিত (গ) ম্যানেজিং এজেন্ট (যদি থাকে)। (ঘ) ম্যানেজার বা প্রস্তাবিত ম্যানেজার। (ঘ)
চতুর্থ তফসিল, ক্রমিক ৪
৪। কোম্পানীর সংঘবিধি অনুসারে অথবা ৪। (ক) বিশেষ বিধান . . . . কোন চুক্তি সম্পাদনের সময় নির্বিশেষে . . . . . . উক্ত চুক্তি অনুসারে ক্রমিক নং-৩ এর (খ) পারিশ্রমিক . . . . . . . . (ক), (খ), (গ) ও (ঘ)-তে উল্লেখিত ব্যক্তিগণের নিয়োগ সংক্রান্ত বিশেষ বিধান, যদি থাকে, এবং তাহাদিগকে প্রদেয় পারিশ্রমিক।
চতুর্থ তফসিল, ক্রমিক ৫
৫। (ক) ইস্যুকৃত শেয়ার-মূলধনের পরিমাণ ৫। (ক) . . . . . . . . . . টাকা (খ) ইস্যুকৃত শেয়ার সংখ্যা . . . . . . (খ) . . . . . . . . . . টাকা (গ) উক্ত শেয়ারসমূহের উপর প্রদত্ত (গ) . . . . . . . . . . টাকা কমিশনের পরিমাণ।
চতুর্থ তফসিল, ক্রমিক ৬
৬। (ক) কোন শেয়ার ইস্যুর উপর বাটা ৬। (ক) . . . . . . . . . . প্রদান করা হইয়া থাকিলে উহার টাকা পরিমাণ, অথবা (খ) বিবরণীর তারিখে উহার যতটুকু (খ) . . . . . . . . . . টাকা অবলিখিত (written off) করা হয় নাই ততটুকু।
চতুর্থ তফসিল, ক্রমিক ৭
৭। যে তারিখে কোম্পানী কার্যাবলী/ব্যবসা ৭। আরম্ভ করার অধিকারী হইয়াছিল সেই তারিখ হইতে দুই বৎসরের অধিক সময় অতিবাহিত না হইয়া থাকিলে- (ক) প্রারম্ভিক ব্যয়ের প্রাক্কলিত পরিমাণ (ক) . . . . . . . . . . টাকা (খ) যে উদ্যোক্তা/ব্যক্তি উক্ত ব্যয় (খ) নাম ও পরিচয় . . . . . করিয়াছেন বা করিবেন তাহার নাম ও পরিচয় (গ) কোন উদ্যোক্তাকে উক্ত প্রারম্ভিক (গ) উদ্যোক্তার নাম . . . . . ব্যয়ের আংশিক হিসাবে কোন অর্থ অর্থের পরিমান . . . . . . . . পরিশোধ করা হইয়া থাকিলে বা কারণ/পণ . . . . . . . . . . উহা প্রদানের অভিপ্রায় থাকিলে তাহার নাম, অর্থের পরিমাণ এবং উহা পরিশোধের কারণ/পণ। (ঘ) কোন উদ্যোক্তাকে অন্য কোন (ঘ) উদ্যোক্তার নাম . . . . . সুবিধা প্রদানের অভিপ্রায় থাকিলে সুবিধার ধরন ও টাকার উক্ত সুবিধার বিবরণ ও পরিমাণ পরিমাণ . . . . . এবং সুবিধা প্রদানের কারণ/পণ কারণ/পণ . . . . . . . . . .
চতুর্থ তফসিল, ক্রমিক ৮
৮। কোম্পানীর শেয়ার-মূলধন বিভিন্ন ৮। শ্রেণীর শেয়ারে বিভক্ত হইলে, কোম্পানীর সভায় উক্ত শ্রেণীর শেয়ার হোল্ডারগণকে ভোটদানের ব্যাপারে এবং মূলধন ও লভ্যাংশের ব্যাপারে প্রদত্ত অধিকার।
চতুর্থ তফসিল, ক্রমিক ৯
৯। এই বিবরণীর তারিখের পূর্ববর্তী দুই ৯।(ক) সম্পূর্ণ বৎসরের মধ্যে নগদে ব্যতীত অন্যভাবে পরিশোধিত/পরিশোধিতব্য যে সকল শেয়ার ও ডিবেঞ্চার সম্পূর্ণ শেয়ার কিংবা আংশিক পরিশোধিত শেয়ার ও (১) প্রতিটির মূল্যমান . . . . ডিবেঞ্চার হিসাবে ইস্যু করা হইয়াছে বা . . . টাকা হইবে বলিয়া সম্মতি প্রদান করা (২) মোট শেয়ারের সংখ্যা . হইয়াছে উহাদের সংখ্যা ও অর্থের পরিমাণ। (৩) মোট পরিশোধিত/ পরিশোধিতব্য অর্থের পরিমাণ . . . . . . . . (খ) আংশিক পরিশোধিত/ পরিশোধিতব্য শেয়ার- (১) প্রতিটির নামিক মূল্যমান . . . . . . টাকা (২) মোট শেয়ারের সংখ্যা . . . (৩) আংশিক পরিশোধিত/ পরিশোধিতব্য অর্থের পরিমাণ . (৪) বকেয়া অর্থের পরিমাণ . . . (গ) সম্পূর্ণ পরিশোধিত/ পরিশোধিতব্য ডিবেঞ্চার- (১) প্রতিটির মূল্যমান . . . . . . . . . টাকা (২) মোট ডিবেঞ্চার সংখ্যা . . . (৩) মোট পরিশোধিত/ পরিশোধিতব্য অর্থের পরিমাণ . (ঘ) আংশিক পরিশোধিত/ পরিশোধিতব্য ডিবেঞ্চার- (১) প্রতিটির মূল্যমান . . . . . . . . . . টাকা (২) মোট ডিবেঞ্চার সংখ্যা . . . (৩) আংশিক পরিশোধিত/ পরিশোধিতব্য অর্থের পরিমাণ . (৪) বকেয়া অর্থের পরিমাণ .
চতুর্থ তফসিল, ক্রমিক ১০
১০। ক্রমিক নং ৯-এ উল্লেখিত শেয়ার ১০। (ক) শেয়ারের জন্য . . . ডিবেঞ্চার ইস্যুর জন্য প্রদত্ত বা প্রদেয় . . টাকা পণ। (খ) ডিবেঞ্চারের জন্য . . . . . . . . . টাকা
চতুর্থ তফসিল, ক্রমিক ১১
১১। (ক) সেই সকল শেয়ার/ডিবেঞ্চারের ১১। (ক) শেয়ার-সংখ্যা বর্ণনা, ও টাকার অংকে প্রতিটির নামিক মূল্যমান . . উহাদের পরিমাণ, যেগুলিকে কোন . . . . . টাকা ব্যক্তিকে বরাদ্দ করা হইয়াছে বা শেয়ারের সংখ্যা . . . . . . . বরাদ্দের সম্মতি প্রদান করা হইয়াছে, এবং তাহার নিকট মোট মূল্য . . . . . . . টাকা হইতে বিক্রির প্রস্তাব লাভের বর্ণনা . . . . . . . . উদ্দেশ্যে ঐগুলিতে চাঁদা প্রদানের ডিবেঞ্চার-জন্য বা ঐগুলি অর্জনের উদ্দেশ্যে অন্য কোন ব্যক্তিকে স্বেচ্ছাধীন প্রতিটির নামিক মূল্যমান . . অধিকার (option) দেওয়া . . . . . টাকা হইয়াছে। শেয়ারের সংখ্যা . . . . . . . মোট মূল্য . . . . . . . .টাকা বর্ণনা . . . . . . . . . . (খ) যে সময় পর্যন্ত উক্ত স্বেচ্ছাধীন (খ) . . . . . তাং পর্যন্ত অধিকার প্রয়োগযোগ্য। শেয়ারের জন্য . . . . . . . তাং পর্যন্ত ডিবেঞ্চারের জন্য (গ) যে সকল শেয়ার বা ডিবেঞ্চারের (গ) শেয়ারের জন্য . . . . . . স্বেচ্ছাধীন অধিকার প্রয়োগযোগ্য . . . . . টাকা সেই সকল শেয়ার/ডিবেঞ্চারের ডিবেঞ্চারের জন্য . . . . . . . জন্য প্রদেয় মূল্য। . . . . . টাকা (ঘ) স্বেচ্ছাধীন অধিকার বা উহার (ঘ) পণের বর্ণনা . . . . . . . অধিকার লাভের পণ . . . (ঙ) যে ব্যক্তিগণকে স্বেচ্ছাধীন অধিকার (ঙ) ব্যক্তি/ শেয়ারহোল্ডার/ বা উহা লাভের অধিকার দেওয়া ডিবেঞ্চার-হোল্ডার এর নাম হইয়াছে অথবা বিদ্যমান শেয়ার ও ঠিকানা। হোল্ডার বা ডিবেঞ্চার-হোল্ডারকে প্রদত্ত হইয়া থাকিলে উক্ত শেয়ার বা ডিবেঞ্চারের বর্ণনা।
চতুর্থ তফসিল, ক্রমিক ১২
১২। (ক) যে ক্ষেত্রে কোম্পানীর সাধারণ ১২। (ক) বিক্রেতা/ব্যক্তির কার্যাবলী/ব্যবসা পরিচালনার নাম, ঠিকানা ও পেশা . . . . উদ্দেশ্যে এই বিবরণের তারিখের . . . . . . . . . . . . . . . . . . পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে . . . . . . . . . . . . . . . . কোম্পানী যে সকল ব্যক্তির নিকট কোন সম্পত্তি ক্রয় বা অর্জনের চুক্তি সম্পাদন করার সম্মতি প্রদান বা প্রস্তাব করিয়াছে, সেই সকল বিক্রেতা/ব্যক্তি তাহাদের নাম, ঠিকানা ও পেশা, তবে যে ক্ষেত্রে কোম্পানী সাধারণ কার্যাবলী পরিচালনার জন্য, উক্ত চুক্তি সম্পাদন বা প্রস্তাব বা সম্মতি প্রদান করা হইয়াছে অথচ উক্ত চুক্তি ইত্যাদির সহিত প্রাক্তন প্রাইভেট কোম্পানীর কোন সম্পর্ক নাই অথচ যে ক্ষেত্রে ক্রয় মূল্যের অর্থ গুরুত্বপূর্ণ নয়, সেক্ষেত্রে তাহাদের নাম ইত্যাদির প্রয়োজন নাই। (খ) প্রত্যেক বিক্রেতাকে পৃথক (খ) প্রত্যেক বিক্রেতাকে পৃথকভাবে প্রদত্ত/প্রদেয় অর্থের প্রদত্ত/প্রদেয় অর্থের পরিমাণ পরিমাণ নগদে/শেয়ার/ডিবেঞ্চারে। নগদে/শেয়ারে/ডিবেঞ্চারে মোট অর্থ . . . . . টাকা (গ) ব্যবসায়ের সুনামসহ (goodwill) (গ) নগদে . . .. . . . .টাকা উক্ত সম্পত্তি বাবদ কোন অর্থ প্রদত্ত শেয়ারে . . . . . . . . . . বা প্রদেয় হইয়া থাকিলে তাহা ডিবেঞ্চারের মাধ্যমে . . . . . উল্লেখ করতঃ নগদ, শেয়ার বা সুনামের জন্য . . . . . টাকা ডিবেঞ্চারের প্রদত্ত বা প্রদেয় অর্থের পরিমাণ।
চতুর্থ তফসিল, ক্রমিক ১৩
১৩। ক্রমিক নং ১২ তে উল্লিখিত সম্পত্তি ১৩। সম্পর্কিত লেনদেন, যাহা বিবরণীর তারিখের পূর্ববর্তী দুই বৎসরের মধ্যে সম্পন্ন হইয়াছে এবং যাহা উক্ত লেনদেনের ক্ষেত্রে সম্পত্তি বিক্রেতা বা প্রস্তাবকারী ছিলেন, অথবা যাহারা ঐ সময়ে কোম্পানীর উদ্যোক্তা, পরিচালক অথবা প্রস্তাবিত পরিচালক ছিলেন তাহাদের উক্ত লেনদেন প্রত্যক্ষ বা পরোক্ষ কোন স্বার্থ থাকিলে উহার সংক্ষিপ্ত বিবরণ।
চতুর্থ তফসিল, ক্রমিক ১৪
১৪। (ক) কোম্পানীর কোন শেয়ার বা ১৪। (ক) কমিশন হিসাবে- ডিবেঞ্চারে চাঁদাদানের জন্য অথবা প্রদত্ত অর্থ . . . . . . . টাকা চাঁদাদানে সম্মতি দেওয়ার জন্য প্রদেয় অর্থ . . . . . . . টাকা অথবা চাঁদাদাতা সংগ্রহের জন্য বা চাঁদাদাতা সংগ্রহ করিতে সম্মতির জন্য কমিশন হিসাবে কোন অর্থ প্রদত্ত বা প্রদেয় থাকিলে তাহার পরিমাণ। (খ) কমিশনের শতকরা হার। (খ) শতকরা . . . . . হারে। (গ) কমিশনের বিনিময়ে কোন শেয়ারে (গ) শেয়ার সংখ্যা . . . . . . কোন ব্যক্তি চাঁদাদান করিতে সম্মতি প্রদান করিয়া থাকিলে উহার সংখ্যা।
চতুর্থ তফসিল, ক্রমিক ১৫
১৫। কোন ব্যবসা বা কর্মকান্ড অর্জনের ১৫। প্রস্তাব থাকিলে, তৎসম্পর্কিত একটি বিবৃতি আলাদা কাগজে দাখিল করিতে হইবে এবং উক্ত বিবৃতির তারিখর অব্যবহিত পূর্ববর্তী পাঁচটি অর্থ বৎসরে উক্ত ব্যবসা বা কর্মকান্ড হইতে প্রতি বৎসরে অর্জিত নীট মুনাফার পরিমাণ এবং সেই বিষয়ে হিসাব নিরীক্ষকগণের একটি প্রত্যয়নপত্র থাকিতে হইবে : তবে শর্ত থাকে যে, কোন ব্যবসা বা কর্মকান্ড পাঁচ বৎসরের কম যে কোন সংখ্যক অর্থ বৎসর (যথা, চার/তিন/দুই/এক) এর জন্য পরিচালিত এবং উহার হিসাব প্রণীত হইয়া থাকিলে, এই ক্রমিক নম্বরের উপরোক্ত বিধান উক্ত কম সময়ের জন্যও একইরূপে কার্যকর হইবে এবং এইরূপ যে কোন ক্ষেত্রে উক্ত ব্যবসা বা কর্মকান্ড কতদিন যাবত চলিতেছে তাহাও উক্ত বিবরণীতে লিপিবদ্ধ করিতে হইবে।
চতুর্থ তফসিল, ক্রমিক ১৬
১৬। নিম্নবর্ণিত বিষয়াদির তারিখ, পক্ষ ও ১৬। সাধারণ প্রকৃতি (ক) পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, (ক) চুক্তি ও উহার প্রকৃতি . . ম্যানেজিং এজেন্ট, ম্যানেজার ও . . . . . . . সচিবের নিয়োগ ও পারিশ্রমিক তারিখ . . . . . . . . . . নির্ধারণকারী চুক্তি; এবং পারিশ্রমিক . . . . . . . . . . পক্ষসমূহ . . . . . . . . . . (খ) নিম্নবর্ণিত বিষয়াদির ব্যতিরেকে (খ) অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি . অন্যান্য গুরুত্বপূর্ণ চুক্তি- . . . . . (অ) কোম্পানীর সাধারণ কর্মকান্ড (অ) বা ব্যবসা পরিচালনার জন্য সম্পাদিত চুক্তিসমূহ; (আ) এই বিবরণী দাখিলের দুই (আ) বৎসর পূর্বে সম্পাদিত চুক্তি।
চতুর্থ তফসিল, ক্রমিক ১৭
১৭। যে সময়ে ও স্থানে নিম্নবর্ণিত ১৭। চুক্তি/অনুলিপি/দলিল পরিদর্শন করা যায় তাহার বিবরণ- (ক) লিখিত মূল চুক্তি বা উহার অনুলিপি- (ক) সময় . . . . . . . . . . স্থান . . . . . . . . . . (খ) চুক্তিটি অলিখিত হইলে, উহার পূর্ণ (খ) সময় . . . . . . . . . . বিবরণ সম্বলিত একটি স্মারক। স্থান . . . . . . . . . . (গ) চুক্তিটির সম্পূর্ণ বা আংশিক (গ) সময় . . . . . . . . . . ইংরেজী ব্যতীত অন্য কোন স্থান . . . . . . . . . . বিদেশী ভাষায় প্রণীত থাকিলে, সম্পূর্ণ চুক্তিটির ইংরেজী অনুবাদ বা ক্ষেত্রমত অন্য বিদেশী ভাষায় প্রণীত অংশের ইংরেজীর অনুবাদ। এইরূপ ক্ষেত্রে উক্ত অনুবাদ সঠিক এই মর্মে একটি প্রত্যয়নপত্র সংযুক্ত থাকিবে।
চতুর্থ তফসিল, ক্রমিক ১৮
১৮। কোম্পানীর কোন নিরীক্ষক থাকিলে ১৮। তাহাদের নাম ও ঠিকানা।
চতুর্থ তফসিল, ক্রমিক ১৯
১৯। (ক) কোম্পানী গঠনের উদ্যোগ গ্রহণে ১৯। (ক) বা কোম্পানী কর্তৃক অর্জিত সম্পত্তিতে প্রত্যেক পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং এজেন্ট বা ম্যানেজারের কোন স্বার্থ থাকিলে উহার প্রকৃতিও পরিধির বিবরণ- (খ) যে সম্পত্তি অর্জনের প্রস্তাব (খ) কোম্পানীর বিবেচনাধীন আছে যে সম্পত্তিতে উপরোক্ত প্রত্যেক ব্যক্তির স্বার্থের প্রকৃতি ও পরিধির বিবরণ- (গ) যে ক্ষেত্রে পূর্বোক্ত কোন (গ) পরিচালকের স্বার্থে এই কারণে বিদ্যমান থাকে যে তিনি কোন ফার্মের অংশীদার, সেক্ষেত্রে উক্ত সম্পত্তিতে ফার্মের স্বার্থের প্রকৃতি ও পরিধির বিবরণ- (ঘ) ক্রমিক নং (গ) এর ব্যাপারে নিম্নবর্ণিত (ঘ) তথ্যাদি- (অ) কোম্পানীর পরিচালক বা অন্য কোন (অ) পদধারী হওয়ার জন্য তাহাকে বা উক্ত ফার্মকে উদ্বুদ্ধ করিতে বা যোগ্যতা সম্পন্ন করিতে তাহাকে বা উক্ত ফার্মকে নগদ অর্থ বা শেয়ার বা অন্য কিছু প্রদান করা হইয়া থাকিলে উক্ত অর্থ শেয়ার বা অন্য কিছুর পরিমান ও বিবরণ- (আ) উক্ত কোম্পানী গঠনের উদ্যোগ (আ) গ্রহনে বা গঠনে তৎকর্তৃক বা উক্ত ফার্ম কর্তৃক প্রদত্ত দেবার বিনিময়ে তাহাকে বা ফার্মকে প্রদত্ত অর্থ, শেয়ার বা অন্য কিছুর বিবরণ-
চতুর্থ তফসিল, ক্রমিক ২০
২০। (ক) এই বিবরণীর তারিখের অব্যবহিত ২০। (ক) পূর্ববর্তী অর্থ বৎসর অথবা কোম্পানী নিগমিত হওয়ার তারিখের বিবরণী দাখিলের তারিখ ও সময়-এই দুইয়ের স্বল্পতর মেয়াদের প্রতি অর্থ বৎসরে কোম্পানী বিভিন্ন শ্রেণীর শেয়ার বাবদ লভ্যাংশ প্রদান করিয়া থাকিলে লভ্যাংশের হার। (খ) উক্ত বৎসরসমূহের কোন বৎসরে কোন (খ) শ্রেণীর শেয়ার বাবদ কোন লভ্যাংশ প্রদান না করা হইয়া থাকিলে উক্ত বৎসর ও শ্রেণীর বিবরণ-উপরোক্ত পরিচালক বা প্রস্তাবিত পরিচালক অথবা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত তাহাদের প্রতিনিধির স্বাক্ষর। তারিখ : এর দ্বিতীয় খন্ড সন্নিবেশিতব্য প্রতিবেদনসমূহ
চতুর্থ তফসিল, ক্রমিক ১
১। কোম্পানীর অইস্যুকৃত শেয়ার বা ডিবেঞ্চার কোন ব্যবসা ক্রয়ের জন্য প্রয়োগ করিতে হইলে, হিসাবরক্ষকগণের নামসহ নিম্নবর্ণিত বিষয়াদির উপর তাহাদের একটি প্রতিবেদন থাকিতে হইবে- (ক) রেজিষ্ট্রারের নিকট প্রতিবেদন দাখিলের অব্যবহিত পূর্ববর্তী পাঁচটি অর্থ বৎসরে উক্ত ব্যবসার লাভ ও ক্ষতির হিসাব প্রতি বৎসরের ভিত্তিতে এবং যে সর্বশেষ তারিখ পর্যন্ত হিসাব প্রণীত হয় সেই তারিখ পর্যন্ত উক্ত লাভ-ক্ষতির অবস্থা; এবং (খ) সর্বশেষ যে তারিখ পর্যন্ত হিসাব প্রণয়ন করা হইয়াছে সেই তারিখে উক্ত ব্যবসায়ের পরিসম্পদ ও দায়-দায়িত্ব।
চতুর্থ তফসিল, ক্রমিক ২
২। (১) যে ক্ষেত্রে কোম্পানীর অইস্যুকৃত শেয়ার বা ডিবেঞ্চারের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রয়োগের মাধ্যমে অন্য কোন নিগমিত সংস্থার শেয়ার অর্জনের জন্য এমন প্রস্তাব করা হয় যে, উক্ত অর্জন দ্বারা বা উহার ফলশ্রুতিতে বা উহার সহিত সংশ্লিষ্ট কোন কিছু করার সূত্রে সংস্থাটি উক্ত কোম্পানীর অধীনস্থ কোম্পানীতে পরিণত হইবে, সে ক্ষেত্রে হিসাবরক্ষকগণ এই অনুচ্ছেদের উপ-অনুচ্ছেদ (২) এবং (৩) এর বিধান অনুসারে একটি প্রতিবেদন প্রণয়ন করিবেন, যাহাতে তাহাদের নামসহ উক্ত সংস্থার লাভ-ক্ষতি, পরিসম্পদ এবং দায়-দায়িত্বের বিবরণ উল্লেখ থাকিবে; এবং উহাতে আরো উল্লেখ করিতে হইবে যে, অর্জিতব্য শেয়ারসমূহ যদি সংস্থার প্রারম্ভ হইতেই কোম্পানীর শেয়ার হইত তবে কোম্পানীর সদস্যের উপর উক্ত শেয়ারসমূহের ব্যাপারে উক্ত সংস্থার লাভ-ক্ষতির প্রভাব কিরূপ হইত এবং সংস্থাটির হিসাব প্রণীত উক্ত পরিসম্পদ ও দায়-দায়িত্বের ব্যাপারে উহার অন্যান্য শেয়ারের হোল্ডারগণকে কি সুবিধা প্রদেয় হইত। (২) উক্ত অন্য নিগমিত সংস্থার কোন অধীনস্থ কোম্পানী না থাকিলে, অনুচ্ছেদ (১)-এ উল্লিখিত প্রতিবেদনে নিম্নবর্ণিত বিষয়াদি বিধৃত থাকিবে- (ক) রেজিষ্ট্রারের নিকট প্রতিবেদন দাখিলের অব্যবহিত পূর্ববর্তী পাঁচটি অর্থ বৎসর পর্যন্ত সময়ের লাভ-ক্ষতির বর্ণনা, প্রতি অর্থ বৎসর ভিত্তিতে; এবং (খ) সর্বশেষ যে তারিখ পর্যন্ত উক্ত সংস্থার পরিসম্পদ ও দায়-দায়িত্বের হিসাব প্রণীত হইয়াছে সেই তারিখে উহার পরিসম্পদ ও দায়-দায়িত্বের বর্ণনা। (৩) উক্ত অন্য নিগমিত সংস্থার এক বা একাধিক অধীনস্থ কোম্পানী থাকিলে, উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত প্রতিবেদনটিতে নিম্নবর্ণিত বিষয়াদির বিধৃত থাকিবে- (ক) উপ-অনুচ্ছেদ (২) এর বিধান অনুসারে উক্ত সংস্থার লাভ ও ক্ষতি পৃথকভাবে উল্লেখ ছাড়াও নিম্নবর্ণিত বিষয়াদি- (অ) উক্ত সংস্থার সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট রহিয়াছে এইরূপ সামগ্রিক লাভ-ক্ষতি, যাহাতে উক্ত সকল অধীনস্থ কোম্পানীর লাভ বা ক্ষতি অন্তর্ভুক্ত থাকিবে, অথবা (আ) পৃথক পৃথকভাবে প্রত্যেক অধীনস্থ কোম্পানীর এমন লাভ বা ক্ষতি যাহাতে উক্ত সংস্থার সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট রহিয়াছে; (খ) দফা (ক) অনুসারে উক্ত সংস্থার লাভ-ক্ষতির পৃথক বর্ণনার পরিবর্তে উহার অধীনস্থ কোম্পানী বা কোম্পানীসমূহের সামগ্রিক লাভ-ক্ষতির যে অংশে উক্ত সংস্থার সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট সেই অংশসহ উক্ত সংস্থার সামগ্রিক লাভ-ক্ষতির বর্ণনা; (গ) উপ-অনুচ্ছেদ (২) অনুসারে উক্ত সংস্থার পরিসম্পদ ও দায়-দায়িত্বের পৃথক বিবরণ ছাড়াও নিম্নবর্ণিত বিষয়াদির বিবরণ- (অ) উক্ত সংস্থার অধীনস্থ সকল কোম্পানীর সামগ্রিক পরিসম্পদ ও দায়-দায়িত্ব; অথবা (আ) পৃথক পৃথকভাবে প্রতিটি অধীনস্থ কোম্পানীর পরিসম্পদ ও দায়-দায়িত্ব; (ঘ) কোম্পানীর সদস্যগণ ব্যতীত অন্য কোন ব্যক্তিকে, উক্ত অধীনস্থ কোম্পানীসমূহের পরিসম্পদ ও দায়-দায়িত্বের ব্যাপারে প্রদেয় সুবিধাদির বিবরণ।