পঞ্চম তফসিল৩য় খন্ড
পঞ্চম তফসিল
তফসিল-৫ এর ৩য় খন্ড পঞ্চম তফসিলের প্রথম ও দ্বিতীয় খন্ডের ক্ষেত্রে প্রযোজ্য বিধানাবলী
পঞ্চম তফসিল, ক্রমিক ১
১। এই তফসিলে ‘বিক্রেতা’ বলিতে তফসিল ২-এ তৃতীয় খন্ডে সংজ্ঞায়িত ‘বিক্রেতা শব্দটির অর্থও অন্তর্ভুক্ত হইবে এবং অর্থ বৎসর’ শব্দটি উক্ত তফসিলের উক্ত খন্ডে যে অর্থে ব্যবহৃত হইয়াছে সেই অর্থ বহন করিবে।
পঞ্চম তফসিল, ক্রমিক ২
২। পাঁচটি অর্থ বৎসরের কম সময়ব্যাপী পরিচালিত কোন ব্যবসার ক্ষেত্রে, অথবা পাঁচটি অর্থ বৎসরের কম সময়ব্যাপী ব্যবসা পরিচালনা করিতেছে এইরূপ নিগমিত সংস্থার ক্ষেত্রে উক্ত ব্যবসা বা সংস্থার হিসাবপত্র যদি পাঁচটি অর্থ বৎসর অপেক্ষা কম যে কোন সংখ্যক অর্থ বৎসরের (যেমন: চার/তিন/দুই/এক) জন্য প্রণীত হইয়া থাকে তবে উক্ত কম সময়ের হিসাবের ক্ষেত্রেও এই তফসিলের দ্বিতীয় খন্ডের বিধানাবলী কার্যকর হইবে যেন উক্ত কম সময় পাঁচ অর্থ বৎসরের ন্যায় একই মেয়াদ।
পঞ্চম তফসিল, ক্রমিক ৩
৩। এই তফসিলের দ্বিতীয় খন্ডের বিধান অনুসারে আবশ্যকীয় যে কোন প্রতিবেদনে- (ক) উল্লেখিত লাভ-ক্ষতি, পরিসম্পদ ও দায়-দায়িত্ব সম্পর্কিত যে কোন সমন্বয় সাধনের ইঙ্গিত টীকার মাধ্যমে প্রতিবেদনকারী উল্লেখ করিবেন, যদি উক্ত ইঙ্গিত প্রয়োজনীয় বলিয়া তাহাদের নিকট প্রতীয়মান হয়; অথবা (খ) দফা (ক) তে উল্লেখিত সমন্বয় সাধন করিতে হইবে এবং উহাদের ইঙ্গিতও থাকিতে হইবে।
পঞ্চম তফসিল, ক্রমিক ৪
৪। এই তফসিলের দ্বিতীয় খন্ডের বিধান অনুসারে হিসাবরক্ষকগণ কর্তৃক প্রণীত হওয়া আবশ্যক হয় এইরূপ সকল প্রতিবেদন- (ক) এই আইন অনুসারে কোম্পানীর নিরীক্ষক হিসাবে নিয়োগযোগ্য হিসাবরক্ষকগণ কর্তৃক প্রণীত হইবে; এবং (খ) এমন কোন হিসাবরক্ষক কর্তৃক প্রণীত হইবে না, যিনি উক্ত কোম্পানীতে বা উহার অধীনস্থ বা নিয়ন্ত্রণকারী কোম্পানীতে কিংবা উক্ত নিয়ন্ত্রণকারী কোম্পানীর অপর কোন অধীনস্থ কোম্পানীতে কর্মকর্তা বা অন্যবিদ কর্মচারী হিসাবে কর্মরত আছেন বা যিনি উক্ত কর্মকর্তা বা কর্মচারীর অধীনে কর্মরত আছেন বা যিনি উক্ত কর্মকর্তা বা কর্মচারীর একজন অংশীদার। ব্যাখ্যা-এই অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণকল্পে ‘কর্মকর্তা’ বলিতে কোম্পানীর একজন প্রস্তাবিত পরিচালকও, অন্তর্ভুক্ত হইবেন, তবে কোন নিরীক্ষক অন্তর্ভুক্ত হইবে না। (ধারা ৬ এবং ২২৬ দ্রষ্টব্য) শেয়ার দ্বারা সীমিত দায় কোম্পানীর সংঘস্মারক ১ম। কোম্পানীর নাম . . . . . . . . . . . . . . . . . লিমিটেড (যেমন-দি ইষ্টার্ণ ষ্টীম লিমিটেড)। ২য়। কোম্পানীর নিবন্ধিত কার্যালয় বাংলাদেশে অবস্থিত থাকিবে। ৩য়। কোম্পানী প্রতিষ্ঠার উদ্দেশ্য হইতেছে, নিম্নরূপ :- (যেমন-কোম্পানী কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত স্থানসমূহে জাহাজ কিংবা নৌকায় যাত্রী ও পণ্য পরিবহন এবং উপরি-উক্ত উদ্দেশ্যসমূহ পূরণকল্পে কোম্পানী আনুষংগিক এবং প্রয়োজনীয় অন্যান্য কাজও করিবে।) ৪র্থ। সদস্যগণের দায়-দায়িত্ব সীমিত। ৫ম। কোম্পানীর শেয়ার মূলধন . . . . . .টাকা, যাহা প্রতিটি . . . . . . . টাকা মূল্যের . . . . . . শেয়ারে বিভক্ত। আমরা কতিপয় ব্যক্তি আমাদের নাম, ঠিকানা নিম্নে প্রদর্শনপূর্বক স্বাক্ষর দান করিলাম, এবং এই সংঘস্মারক অনুসারে একটি কোম্পানী গঠনে ইচ্ছুক হইয়া তদুদ্দেশ্যে আমরা আমাদের স্ব স্ব নামের বিপরীতে লিখিত সংখ্যক শেয়ার কোম্পানীর শেয়ার মূলধন হইতে গ্রহণ করিতে সম্মতি জ্ঞাপন করিলাম। স্বাকরকারীগণের নাম, প্রত্যেক স্বাক্ষরকারীগণ স্বাক্ষর ঠিকানা, জাতীয়তা ও কর্তৃক গৃহীত শেয়ারের পরিচয়। সংখ্যা। (অংকে ও কথায়)
পঞ্চম তফসিল, ক্রমিক ১
১। ’’ ’’
পঞ্চম তফসিল, ক্রমিক ২
২। ’’ ’’
পঞ্চম তফসিল, ক্রমিক ৩
৩। ’’ ’’
পঞ্চম তফসিল, ক্রমিক ৪
৪। ’’ ’’
পঞ্চম তফসিল, ক্রমিক ৫
৫। ’’ ’’
পঞ্চম তফসিল, ক্রমিক ৬
৬। ’’ ’’
পঞ্চম তফসিল, ক্রমিক ৭
৭। ’’ ’’ মোট গৃহীত শেয়ারের সংখ্যা
পঞ্চম তফসিল, ক্রমিক ১৯
১৯. . . . . . . . সালের . . . . . . . . . মাসের . . . . . . . . তারিখ : উপরোক্ত স্বাক্ষরসমূহ সত্যায়নকারী সাক্ষীগণের নাম, ঠিকানা ও স্বাক্ষর :
পঞ্চম তফসিল, ক্রমিক ১
১।
পঞ্চম তফসিল, ক্রমিক ২
২।
পঞ্চম তফসিল, ক্রমিক ১৯
১৯. . . . . . . সালের . . . . . . . . . মাসের . . . . . . . . . .তারিখ। (ধারা ৭ এবং ২২৬ দ্রষ্টব্য) গ্যারান্টি দ্বারা সীমিতদায় এবং শেয়ার মূলধনবিহীন কোম্পানীর সংঘ-স্মারক ও সংঘবিধি সংঘ-স্মারক ১ম। কোম্পানীর নাম . . . . . . . . . . . . . . . . . . . . . লিমিটেড [(যেমন-দি মিউচুয়াল (ঢাকা) . . . . . . . কোম্পানী লিমিটেড]। ২য়। কোম্পানীর নিবন্ধিত কার্যালয় বাংলাদেশে অবস্থিত থাকিবে। ৩য়। কোম্পানী প্রতিষ্ঠার উদ্দেশ্য হইতেছে, নিম্নরূপ :- (যেমন-কোম্পানীর সদস্যগণের মালিকানাধীন জাহাজসমূহের মিউচুয়াল বীমার ব্যবস্থা করা এবং এই উদ্দেশ্য পূরণকল্পে আনুষংগিক এবং প্রয়োজনীয় অন্যান্য কাজ করা।) ৪র্থ। সদস্যগণের দায়-দায়িত্ব সীমিত। ৫ম। কোম্পানীর প্রত্যেক সদস্য এতদ্বারা অঙ্গীকার করিতেছেন যে, তিনি সদস্য থাকাকালীন সময়ে অথবা তাহার সদস্যপদ সমাপ্তির পরবর্তী এক বৎসরের মধ্যে কোম্পানী অবলুপ্ত হইলে, ইহার অবলুপ্তির পুর্ব পর্যন্ত বা তাহার সদস্যপদ সমাপ্তির পূর্ব পর্যন্ত কোম্পানীর যে সকল ঋণ ও দায়-দায়িত্ব থাকিবে তাহা পরিশোধের জন্য এবং কোম্পানী অবলুপ্তির ব্যয় এবং এতদ্সংক্রান্ত চার্জ পরিশোধের জন্য এবং প্রদায়কগণের পারস্পরিক অধিকার সমন্বয় সাধনের জন্য যে অর্থের প্রয়োজন হইবে সেই অর্থ সংস্থানের উদ্দেশ্যে অনধিক . . . . . টাকা পরিমাণ অর্থ কোম্পানীর পরিসম্পদ প্রদান করিতে প্রত্যেক সদস্য বাধ্য থাকিবে। আমরা কতিপয় ব্যক্তি আমাদের নাম ও ঠিকানা নিম্নে প্রদানপূর্বক এই সংঘ-স্মারক অনুসারে একটি কোম্পানী গঠনে ইচ্ছুক হইয়া স্বাক্ষর করিলাম-স্বাক্ষরকারীগণের নাম, ঠিকানা, জাতীয়তা ও পরিচয়।
পঞ্চম তফসিল, ক্রমিক ১
১।
পঞ্চম তফসিল, ক্রমিক ২
২।
পঞ্চম তফসিল, ক্রমিক ৩
৩।
পঞ্চম তফসিল, ক্রমিক ৪
৪।
পঞ্চম তফসিল, ক্রমিক ৫
৫।
পঞ্চম তফসিল, ক্রমিক ১৯
১৯. . . . . . . . সালের . . . . . . . . . মাসের . . . . . . . . তারিখ। উপরোক্ত স্বাক্ষরসমূহ সত্যায়নকারী সাক্ষীর নাম, ঠিকানা ও স্বাক্ষর :
পঞ্চম তফসিল, ক্রমিক ১
১।
পঞ্চম তফসিল, ক্রমিক ২
২।
পঞ্চম তফসিল, ক্রমিক ১৯
১৯. . . . . . . সালের . . . . . . . . . মাসের . . . . . . . . . .তারিখ। সংঘবিধি (যাহা পূর্ববর্তী সংঘ-স্মারকের সহিত সংযুক্ত হইবে)। সদস্য-সংখ্যা
পঞ্চম তফসিল, ক্রমিক ১
১। নিবন্ধনের উদ্দেশ্যে এতদ্বারা ঘোষণা করা হইল যে, কোম্পানীতে . . . . . . . . জন সদস্য থাকিবে।
পঞ্চম তফসিল, ক্রমিক ২
২। পরবর্তীতে পরিচালকগণ কোম্পানীর কার্যাবলী অথবা কোম্পানীর প্রয়োজনে যে কোন সময় সদস্যগণের সংখ্যা বর্ধিত করিতে এবং তাহা নিবন্ধন করিতে পারিবেন। সদস্যের সংজ্ঞা
পঞ্চম তফসিল, ক্রমিক ৩
৩। প্রত্যেক ব্যক্তি, যিনি অতঃপর বিধৃত প্রবিধান অনুসারে, . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . করেন (যেমন-কোন জাহাজ অথবা উহার কোন শেয়ারের বীমা করেন) তিনি কোম্পানীর সদস্য হইতে সম্মতি প্রদান করিয়াছেন বলিয়া গণ্য হইবেন। সাধারণ সভা
পঞ্চম তফসিল, ক্রমিক ৪
৪। কোম্পানীর প্রথম সাধারণ সভা কোম্পানী নিগমিত (incorporated) হওয়ার কমপক্ষে এক মাস পর তবে অনধিক তিন মাসের মধ্যে পরিচালকগণের নির্ধারিত সময় ও স্থানে অনুষ্ঠিত হইবে।
পঞ্চম তফসিল, ক্রমিক ৫
৫। কোম্পানীর সাধারণ সভা কর্তৃক নির্ধারিত সময়ে ও স্থানে বিগত বার্ষিক সাধারণ সভার তারিখ হইতে অনধিক পনের মাসের মধ্যে প্রতি বৎসর একটি সাধারণ সভা অনুষ্ঠিত হইবে, অথবা ইহাতে ব্যর্থ হইলে, পরবর্তী যে মাসে কোম্পানী নিগমিত হওয়ার বার্ষিকীর তারিখ পড়ে সেইমাসে পরিচালকগণ কর্তৃক নির্ধারিত সময়ে ও স্থানে সাধারণ সভা অনুষ্ঠিত হইবে। অনুরূপভাবেও সাধারণ সভা অনুষ্ঠিত না হইলে, কোম্পানীও অন্ততঃ দুইজন সদস্যের আহবানে উক্ত সভা অনুষ্ঠিত হইবে এবং আহবানকারী সদস্যগণ যতদূর সম্ভব সেই একই পদ্ধতি অনুসরণ করিবেন যে পদ্ধতি এতদুদ্দেশ্যে পরিচালকগণ অনুসরণ করিয়া থাকেন।
পঞ্চম তফসিল, ক্রমিক ৬
৬। উপরি-উল্লিখিত সাধারণ সভাসমূহ সাধারণ সভা নামে অভিহিত হইবে এবং অন্যান্য সকল সাধারণ সভা বিশেষ সভা নামে অবহিত হইবে।
পঞ্চম তফসিল, ক্রমিক ৭
৭। পরিচালকগণ যখনই প্রয়োজন মনে করিবেন তখনই বিশেষ সাধারণ সভা আহবান করিতে পারিবেন; এবং কোম্পানীর এক-দশমাংশ বা ততোধিক সদস্যের নিকট হইতে রিকুইজিশন পাওয়া গেলে উক্ত সভা আহবান করিতে পরিচালকগণ বাধ্য থাকিবেন।
পঞ্চম তফসিল, ক্রমিক ৮
৮। সদস্যগণ তাহাদের রিকুইজিশন পত্রে প্রস্তাবিত সভার উদ্দেশ্য উল্লেখ করিবেন এবং অবশ্যই উক্ত রিকুইজিশন স্বাক্ষরযুক্ত করিয়া কোম্পানীর নিবন্ধিত কার্যালয়ে জমা দিবেন।
পঞ্চম তফসিল, ক্রমিক ৯
৯। রিকুইজিশনপত্র প্রাপ্তির পর পরিচালকগণ অবিলম্বে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ যাহাতে রিকুইজিশন জমা দেওয়ার তারিখ হইতে একুশ দিনের মধ্যে সভা অনুষ্ঠান করা যায়, অন্যথায় রিকুইজিশনকারীগণ নিজেরাই সভা আহবান করিতে পারিবেন। সাধারণ সভার কার্যধারা
পঞ্চম তফসিল, ক্রমিক ১০
১০। সভার স্থান, তারিখ, সময় এবং বিশেষ কার্যাবলীর ক্ষেত্রে উহার সাধারণ প্রকৃতি নোটিশে উল্লেখপূর্বক সদস্যগণকে, অতঃপর উল্লিখিত পদ্ধতিতে অথবা কোম্পানীর সাধারণ সভার অনুরূপ অন্য কোন পদ্ধতি নির্ধারিত হইয়া থাকিলে সেই পদ্ধতিতে কমপক্ষে চৌদ্দ দিনের নোটিশ দিতে হইবে, তবে সাধারণ সভার কার্যধারা শুধুমাত্র এই কারণে অবৈধ প্রতিপন্ন হইবে না যে কোম্পানীর সদস্যগণের মধ্যে কেহ উক্ত নোটিশ পান নাই।
পঞ্চম তফসিল, ক্রমিক ১১
১১। বিশেষ সাধারণ সভায় সম্পাদিত সকল কার্যাবলী বিশেষ কার্যাবলী বলিয়া গণ্য হইবে এবং সাধারণ সভায় কোম্পানীর হিসাব, ব্যালান্স শীট, পরিচালক ও নিরীক্ষকগণের সাধারণ প্রতিবেদন, পর্যায়ক্রমে পরিচালক ও অন্যান্য কর্মকর্তা অবসরগ্রহণ করিলে তাহাদের স্থলে নতুন পরিচালক ও কর্মকর্তা নির্বাচন এবং নিরীক্ষকগণের পারিশ্রমিক নির্ধারণের বিষয় বিবেচনা ব্যতীত অন্য যে কোন কার্যাবলী সাধারণ কার্যাবলী বলিয়া গণ্য হইবে।
পঞ্চম তফসিল, ক্রমিক ১২
১২। কোন সভার কার্য আরম্ভের সময় কোরাম না হইলে, লভ্যাংশ ঘোষণা ব্যতীত অন্য কোন কার্য উক্ত সভায় সম্পাদন করা যাইবে না। সভা অনুষ্ঠানের সময় কোম্পানীর মোট সদস্য সংখ্যা দশের অধিক না হইলে, পাঁচ জন সদস্যের উপস্থিতিতে কোরাম হইবে এবং সদস্য-সংখ্যা দশের অধিক হইলে প্রতি পাঁচজন অতিরিক্ত সদস্যের জন্য উক্ত কোরাম সংখ্যার সহিত একজন সংযোজিত হইবে, তবে কোন অবস্থাতেই কোরাম সংখ্যা দশের অধিক হইবে না।
পঞ্চম তফসিল, ক্রমিক ১৩
১৩। সদস্যগণের রিকুইজিশনজনিত সভার ক্ষেত্রে, সভার নির্ধারিত সময়ের এক ঘন্টার মধ্যে কোরাম না হইলে উক্ত সভা ভংগ করিতে হইবে; অন্য যে কোন সভার ক্ষেত্রে, ইহা পরবর্তী সপ্তাহের একই দিন, একই সময় ও একই স্থানে অনুষ্ঠানের জন্য মূলতবী হইয়া যাইবে; এবং অনুরূপ মূলতবী সভায় কোরাম না হইলে উক্ত সভা অনির্দিষ্টকালের জন্য মূলতবী থাকিবে।
পঞ্চম তফসিল, ক্রমিক ১৪
১৪। পরিচালক পরিষদের চেয়ারম্যান কোম্পানীর প্রত্যেক সাধারন সভায় সভাপতিত্ব করিবেন।
পঞ্চম তফসিল, ক্রমিক ১৫
১৫। সভা অনুষ্ঠানের সময় চেয়ারম্যান উপস্থিত না থাকিলে, উপস্থিত সদস্যগণ তাহাদের মধ্য হইতে একজনকে সভাপতি নির্বাচিত করিবেন।
পঞ্চম তফসিল, ক্রমিক ১৬
১৬। সভাপতি সভার সম্মতিক্রমে বিভিন্ন সময় ও স্থানে উক্ত সভা মূলতবী করিতে পারিবেন। তবে সভা যে পর্যায়ে মূলতবী হয় সেই পর্যায়ে অনিষ্পন্ন থাকা কার্য ব্যতীত অন্য কোন কার্য মূলতবী সভায় সম্পাদন করা যাইবে না।
পঞ্চম তফসিল, ক্রমিক ১৭
১৭। যে কোন সাধারণ সভায়, কোন বিষয়ে কমপক্ষে তিনজন সদস্য কর্তৃক আনুষ্ঠানিক ভোট (poll) গ্রহণ দাবী না করা হইলে, উক্ত সভায় উক্ত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হইয়াছে মর্মে সভাপতির ঘোষণা এবং তদনুযায়ী কোম্পানীর কার্যধারা বহিতে উহা লিপিবদ্ধকরণ সিদ্ধান্তের পক্ষে বা বিপক্ষে প্রদত্ত ভোটের সংখ্যা বা অনুপাতের প্রথম ব্যতিরেকেই, উক্ত সিদ্ধান্ত গ্রহণের সত্যতার চূড়ান্ত সাক্ষ্য বলিয়া গণ্য হইবে।
পঞ্চম তফসিল, ক্রমিক ১৮
১৮। কোন সাধারণ সভায় কোন বিষয়ে অন্ততঃ তিনজন সদস্য আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ দাবী করিলে সভাপতির নির্দেশিত পদ্ধতিতে ভোট-পর্ব অনুষ্ঠিত হইবে এবং যে সভায় ভোট দাবী করা হইয়াছিল সেই সভার সিদ্ধান্ত ভোটের ফলাফলের ভিত্তিতে গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। সদস্যগণের ভোট
পঞ্চম তফসিল, ক্রমিক ১৯
১৯। প্রত্যেক সদস্যের একটি মাত্র ভোট থাকিবে, একাধিক নয়।
পঞ্চম তফসিল, ক্রমিক ২০
২০। কোন সদস্য উন্মাদ (Lunatic) কিংবা জড়বুদ্ধি (Idiot) হইলে তিনি এতদুদ্দেশ্যে তাহার জন্য নিযুক্ত কমিটি বা অন্যান্য আইনানুগ অভিভাবকের মাধ্যমে ভোট দিতে পারিবেন।
পঞ্চম তফসিল, ক্রমিক ২১
২১। কোন সদস্যের নিকট কোম্পানীর পাওনা সমুদয় অর্থ পরিশোধিত না হওয়া পর্যন্ত তিনি কোম্পানীর কোন সভায় ভোট প্রদানের অধিকারী হইবেন না।
পঞ্চম তফসিল, ক্রমিক ২২
২২। আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণের ক্ষেত্রে, কোন সদস্য ব্যক্তিগতভাবে কিংবা প্রক্সির মাধ্যমে ভোট দিতে পারিবেন : তবে, শর্ত থাকে যে, প্রক্সি নিয়োগকারী নিজ স্বাক্ষরে অথবা নিয়োগকারী কোন নিগমিত সংস্থা হইলে, উহার ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সাধারণ সীলমোহর অংকিত করিয়া লিখিতভাবে প্রক্সি নিয়োগ করিবেন : আরো শর্ত থাকে যে, কোম্পানী আইন, ১৯৯৪-এর ৮৬ ধারা অনুসারে উহার পরিচালকগণ কর্তৃক কোন সিদ্ধান্ত বলবৎ থাকা পর্যন্ত কোন সদস্য প্রক্সির মাধ্যমে ভোট দিতে পারিবেন না।
পঞ্চম তফসিল, ক্রমিক ২৩
২৩। (১) কোন ব্যক্তি কোন সভায় প্রক্সি হিসাবে কাজ করার জন্য নিযুক্ত না হইলে তিনি প্রক্সি হিসাবে কাজ করিতে পারিবেন না। (২) যে সভায় প্রস্তাবিত ভোট দেওয়া হইবে সেই সভা অনুষ্ঠিত হওয়ার অন্যূন ৪৮ ঘন্টা পূর্বে প্রক্সি নিয়োগ সংক্রান্ত দলিল কোম্পানীর নিবন্ধিত কার্যালয়ে জমা দিতে হইবে।
পঞ্চম তফসিল, ক্রমিক ২৪
২৪। প্রক্সি নিয়োগের দলিল নিম্নরূপ ছকে প্রণীত হইবে- . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . কোম্পানী, লিমিটেড . . . . . . . . . . . . . . . . . . . . . . . আমি . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ঠিকানা . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . কোম্পানী, লিমিটেড-এর একজন সদস্য হিসাবে . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . এতদ্বারা জনাব . . . . . . . . . . . . . . . . . . . ঠিকানা . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . কে ১৯ . . . . . . . . . সালের . . . . . . . . মাসের . . . . . . . . . . . . . . . . . . . .. তারিখে অনুষ্ঠিতব্য উক্ত কোম্পানীর সাধারণ/বিশেষ সভায় এবং উহার মূলতবী সভায় আমার পক্ষে এবং ক্ষেত্রমত আমার অনুকূলে ভোট প্রদানের জন্য প্রক্সি নিয়োগ করিলাম। অদ্য ১৯ . . . . . . . সালের . . . . . . . . . মাসের . . . . . . . . . তারিখে স্বাক্ষর করিলাম। পরিচালকগণ
পঞ্চম তফসিল, ক্রমিক ২৫
২৫। কোম্পানীর পরিচালকগণের সংখ্যা এবং প্রথম পরিচালকগণের নাম কোম্পানীর সংঘ-স্মারকে স্বাক্ষরকারীগণ কর্তৃক নির্ধারিত হইবে।
পঞ্চম তফসিল, ক্রমিক ২৬
২৬। পরিচালকগণের নিয়োগ না হওয়া পর্যন্ত কোম্পানীর সংঘ-স্মারকে স্বাক্ষরকারীগণ, কোম্পানী আইন, ১৯৯৪ এর উদ্দেশ্য পূরণকল্পে, পরিচালক বলিয়া গণ্য হইবেন। পরিচালকের ক্ষমতা
পঞ্চম তফসিল, ক্রমিক ২৭
২৭। কোম্পানীর কার্যাবলী পরিচালকগণ কর্তৃক পরিচালিত হইবে, এবং তাহারা এমন সকল ক্ষমতাই প্রয়োগ করিতে পারিবেন যেগুলি কোম্পানী আইন, ১৯৯৪ অথবা এই সংঘবিধির বিধান অনুসারে কোম্পানীর সাধারণ সভায় কোম্পানী কর্তৃক প্রয়োগ করার প্রয়োজন হয় না; তবে কোম্পানীর সাধারণ সভায় প্রণীত কোন বিধান পরিচালক কর্তৃক তৎপূর্বে সম্পাদিত এমন কোন কাজকে অবৈধ প্রতিপন্ন করিবে না, যাহা উক্ত বিধান প্রণীত না হইলে বৈধ হইত। পরিচালক নির্বাচন
পঞ্চম তফসিল, ক্রমিক ২৮
২৮। পরিচালকগণ প্রতি বৎসর কোম্পানীর সাধারণ সভায় নির্বাচিত হইবেন। কোম্পানীর কার্যাবলী (যে পদ্ধতিতে কোম্পানীর বীমা সংক্রান্ত কার্যাবলী পরিচালিত হইবে সেই পদ্ধতি নিম্নোক্ত বিধান এখানে সন্নিবেশিত করুন)।
পঞ্চম তফসিল, ক্রমিক ২৯
২৯। নিরীক্ষকগণ কোম্পানী আইন, ১৯৯৪-এর ধারা ১০ এবং ২১৩ অনুসারে নিযুক্ত হইবেন; এবং এতদুদ্দেশ্যে ধারা দুইটি এইরূপে কার্যকরী হইবে যেন ধারা দুইটিতে ‘শেয়ার হোল্ডার’ শব্দটির পরিবর্তে ‘সদস্য’ শব্দটি প্রতিস্থাপিত হইয়াছে। নোটিশ
পঞ্চম তফসিল, ক্রমিক ৩০
৩০। কোম্পানী উহার যে কোন সদস্যকে ব্যক্তিগতভাবে অথবা তাহার নিবন্ধিকৃত ঠিকানায় ডাকযোগে নোটিশ প্রদান করিতে পারিবে।
পঞ্চম তফসিল, ক্রমিক ৩১
৩১। যে ক্ষেত্রে ডাকযোগে নোটিশ প্রেরণ করা হয় সেক্ষেত্রে যথাযথভাবে ঠিকানা লিখিয়া, ডাকমাশুল পূর্বে, পরিশোধ করিয়া এবং নোটিশ সম্বলিত একখানা চিঠি ডাকযোগে প্রেরণ করা হইলে নোটিশটি প্রদান করা হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং ডাকের সাধারণ গতিতে যে সময়ে কোন চিঠি ইহার প্রাপকের নিকট পৌঁছায় সেই সময় উক্ত নোটিশটি উক্ত সদস্যের নিকট পৌঁছিয়াছে বলিয়া গণ্য হইবে, যদি না ইহার বিপরীত কোন কিছু প্রমাণিত হয়। স্বাক্ষরকারীগণের নাম, ঠিকানা, জাতীয়তা, পরিচয় এবং স্বাক্ষর
পঞ্চম তফসিল, ক্রমিক ১
১।
পঞ্চম তফসিল, ক্রমিক ২
২।
পঞ্চম তফসিল, ক্রমিক ৩
৩।
পঞ্চম তফসিল, ক্রমিক ৪
৪।
পঞ্চম তফসিল, ক্রমিক ১৯
১৯. . . . . . . সালের . . . . . . . . . মাসের . . . . . . . . তারিখ। উপরি-উক্ত স্বাক্ষর সত্যায়নকারী সাক্ষীগণের নাম, ঠিকানা ও পরিচয়।
পঞ্চম তফসিল, ক্রমিক ১
১।
পঞ্চম তফসিল, ক্রমিক ২
২।
পঞ্চম তফসিল, ক্রমিক ১৯
১৯. . . . . . . সালের . . . . . . . . . মাসের . . . . . . . . তারিখ।