পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬
ধারা ১২কমিটি গঠন
বলবৎ
তৃতীয় অধ্যায় কার্য পরিচালনা
ধারা ১২
12. কমিটি গঠন (১) বোর্ড, কোন বিষয় পরীক্ষার জন্য, উহার সদস্যগণ এবং উহার বিবেচনায় অন্য যে সকল ব্যক্তির পরামর্শ ও সহায়তা প্রয়োজন সেই সকল ব্যক্তির সমন্ববয়ে কমিটি গঠন করিতে পারিবে৷ (২) উক্তরূপ কোন কমিটি গঠিত হইলে, বোর্ড কমিটির বিবেচ্য বিষয় এবং কত দিনের মধ্যে উহার নিকট প্রতিবেদন দাখিল করিতে হইবে উহা নির্ধারণ করিয়া দিবে৷
সূচিপত্র দেখুন: পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬