Skip to content

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬

ধারা ২সংজ্ঞা

বলবৎপ্রথম অধ্যায় প্রারম্ভিক

প্রথম অধ্যায় প্রারম্ভিক

ধারা ২

2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “কর্তৃপক্ষ” অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ; (খ) “কর্পোরেশন” অর্থ কোন আইনের অধীন কোন নগরীর জন্য গঠিত সিটি কর্পোরেশন; (গ) “কার্য-সম্পাদন-চক্তি” অর্থ সম্মত লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন কার্য সম্পাদন ক্ষেত্রে কর্তৃপক্ষের দক্ষতা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষ ও সরকারের মধ্যে বার্ষিক চুক্তি; (ঘ) “চেয়ারম্যান” অর্থ বোর্ডের চেয়ারম্যান; (ঙ) “তফসিল” অর্থ এই আইনের তফসিল; (চ) “নির্ধারিত” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত; (ছ) “নীতি-বিবৃতি” অর্থ কতৃপক্ষের নির্দেশনার জন্য ধারা ১৬ এর অধীন, সময় সময় সরকার কর্তৃক প্রদত্ত নীতি-বিবৃতি; (জ) “পয়ঃঅভিকর” অর্থ পয়ঃব্যবস্থা ব্যবহারের জন্য কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত চার্জ এবং পয়ঃসংযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত হইতে পারে এইরূপ চার্জ বা ফিসও ইহার অন্তর্ভুক্ত হইবে; (ঝ) “পয়ঃনিষ্কাশন ব্যবস্থা” অর্থ স্বাস্থ্য, পয়ঃ এবং শিল্পবর্জ্য সংগ্রহ, পাম্পিং, শোধন এবং অপসারণের জন্য সর্বপ্রকার পয়ঃপ্রণালীর ব্যবস্থা; (ঞ) “পরিবেশ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থা” অর্থ পানি সরবরাহ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং বৃষ্টি-পানি নিষ্কাশন ব্যবস্থা; (ট) “পানি অভিকর” অর্থ বিভিন্ন প্রকার পানি ব্যবহারের জন্য কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত চার্জ এবং পানি সংযোগ দেয়ার জন্য কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত হতে পারে এইরূপ চার্জ বা ফিসও ইহার অন্তর্ভুক্ত হইবে; (ঠ) “পানি সরবরাহ ব্যবস্থা” অর্থ পানি সংগ্রহ, শোধন, পাম্পিং, সঞ্চয় এবং সরবরাহ করার ব্যবস্থা; (ড) “পৌর কর্তৃপক্ষ” অর্থ কোন আইনের অধীন কোন নগরীর জন্য গঠিত কোন সিটি কর্পোরেশন বা Paurashava Ordinance, 1977 (XXVI of 1977) এর অধীন গঠিত কোন পৌরসভা; (ঢ) “প্রবিধান” অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (ণ) “বৃষ্টি-পানি” অর্থ বৃষ্টি দ্বারা সৃষ্ট পানি-কুণ্ড; (ত) “বৃষ্টি-পানি নিষ্কাশন অভিকর” অর্থ বৃষ্টি-পানি নিষ্কাশন প্রণালীর জন্য কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত চার্জ; (থ) “বৃষ্টি-পানি নিষ্কাশন প্রণালী” অর্থ বৃষ্টি, বন্যা এবং ভূ-উপরস্থ পানি নিষ্কাশনের জন্য সকল পয়ঃপ্রণালী; (দ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (ধ) “বোর্ড” অর্থ কর্তৃপক্ষের বোর্ড; (ন) “ব্যবস্থাপনা পরিচালক” অর্থ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক; (প) “ভাইস-চেয়ারম্যান” অর্থ বোর্ডের ভাইস-চেয়ারম্যান; (ফ) “শিল্প বর্জ্য” অর্থ শিল্প প্রক্রিয়া হইতে প্রাপ্ত, কিন্ত স্বাস্থ্য বর্জ্য হইতে স্বতন্ত্র, তরল বর্জ্য; (ব) “সদস্য” অর্থ বোর্ডের সদস্য; (ভ) “স্বাস্থ্য-পয়ঃ” অর্থ পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে ধৌত ও অপসারিত স্বাস্থ্য বর্জ্য৷

End of ধারা ২.

সূচিপত্র দেখুন: পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬