Skip to content

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬

ধারা ৩কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

বলবৎদ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

দ্বিতীয় অধ্যায় কর্তৃপক্ষ প্রতিষ্ঠা

ধারা ৩

3. কর্তৃপক্ষ প্রতিষ্ঠা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে কোন এলাকার জন্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করিতে পারিবে৷ (২) কর্তৃপক্ষ উহার এলাকাধীন কোন মহানগরী বা প্রধান শহরের নামানুসারে পরিচিত হইবে৷ (৩) কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার ও হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে৷

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬