পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬
ধারা ২০নির্দেশ দেওয়ার ক্ষমতা
বলবৎ
চতুর্থ অধ্যায় কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব
ধারা ২০
20. নির্দেশ দেওয়ার ক্ষমতা এই আইনের ধারা ১৮ অথবা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, সরকার, সময় সময়, উভয় পক্ষের সম্মত শর্তে, কোন কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক সংরক্ষিত কোন পানি সরবরাহ বা পয়ঃপ্রণালী ব্যবস্থা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় হস্তান্তর করার নির্দেশ দিতে পারিবে৷
সূচিপত্র দেখুন: পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬