Skip to content

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬

ধারা ২১প্রদত্ত সেবার জন্য অভিকর আরোপের ক্ষমতা

বলবৎচতুর্থ অধ্যায় কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব

চতুর্থ অধ্যায় কর্তৃপক্ষের ক্ষমতা ও দায়িত্ব

ধারা ২১

21. প্রদত্ত সেবার জন্য অভিকর আরোপের ক্ষমতা আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ বিধি দ্বারা নির্ধারিত প্রণালীতে, উহার সেবার জন্য পানি অভিকর, পয়ঃঅভিকর ও বৃষ্টি-পানি নিষ্কাশন অভিকর আরোপ করিতে পারিবে: তবে শর্ত থাকে যে, কোন এলাকায় পানি সরবরাহ বা পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা না করা পর্যন্ত এবং তজ্জন্য আরোপনীয় অভিকর বোর্ড কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত উক্ত এলাকায় কোন পানি অভিকর, বা পয়ঃঅভিকর বা বৃষ্টি-পানি নিষ্কাশন অভিকর আরোপ ও আদায় করা যাইবে না: আরও শর্ত থাকে যে, সরকার ইচ্ছা করিলে সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা ধর্মীয় উপাসনালয়কে পানি অভিকর, পয়ঃঅভিকর ও বৃষ্টি-পানি অভিকর আরোপ ও আদায় হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবে৷ তবে উক্তরূপ অব্যাহতির জন্য সরকার কর্তৃক কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ প্রদান করিতে হইবে৷

End of ধারা ২১.

সূচিপত্র দেখুন: পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬