Skip to content

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮

ধারা ২৮পরিষদের সভার কর্মকর্তা ইত্যাদির উপস্থিতি

বলবৎ

ধারা ২৮

28. পরিষদের সভার কর্মকর্তা ইত্যাদির উপস্থিতি (১) পরিষদের সভায় আলোচ্য বা নিষ্পত্তিযোগ্য কোন বিষয় সম্পর্কে মতামত প্রদান বা পরিষদকে অন্যবিধভাবে সহায়তা করার জন্য উপজেলা বা থানা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত থাকিবেন এবং আলোচনায় অংশ গ্রহণ করিতে ও তাঁহার মতামত ব্যক্ত করিতে পারিবেন, তবে তাঁহার কোন ভোটাধিকার থাকিবে না৷ (২) পরিষদ প্রয়োজনবোধে যে কোন বিষয়ে মতামত প্রদানের উদ্দেশ্যে উহার সভায় যে কোন ব্যক্তিকে আমন্ত্রণ জানাইতে, উপস্থিত থাকিবার এবং মতামত ব্যক্ত করিবার সুযোগ দিতে পারিবে৷

End of ধারা ২৮. Not in the index for this Act: তফসিল (১).

সূচিপত্র দেখুন: উপজেলা পরিষদ আইন, ১৯৯৮