Skip to content

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮

ধারা ৬৩বিধি প্রণয়নের ক্ষমতা

বলবৎ

ধারা ৬৩

63. বিধি প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ বিধিতে নিম্নবর্ণিত সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- [***] (গ) [চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান] ও সদস্যগণের ক্ষমতা ও কার্যাবলী; (ঘ) পরিষদের পক্ষে চু্‌ক্তি সম্পাদনের বিধানাবলী; (ঙ) পরিষদের কার্যক্রম বাস্তবায়নের বিধানাবলী; (চ) পরিষদের রেকর্ডপত্র, প্রতিবেদন ইত্যাদি রক্ষণাবেক্ষণ ও প্রকাশনা সংক্রান্ত; (ছ) পরিষদের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ ও চাকুরীর শর্তাবলী সংক্রান্ত বিষয়; (জ) পরিষদের তহবিল রক্ষণ পরিচালনা, নিয়ন্ত্রণ, বিনিয়োগ; (ঝ) হিসাব নিরীক্ষা সংক্রান্ত বিষয়াদি; (ঞ) পরিষদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ, পরিচালনা সংক্রান্ত বিষয়াদি; (ট) নির্মাণ কাজ এবং উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়াদি; (ঠ) পরিষদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কর্মকর্তা ও কর্মচারীদের আচরণ সংক্রান্ত বিষয়; (ড) কর সংক্রান্ত বিষয়; (ঢ) পরিষদের আদেশের বিরুদ্ধে আপীল সংক্রান্ত বিষয়; (ণ) বিশেষ সভা আহ্বান এবং [চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান] বা অন্য কোন সদস্য সংক্রান্ত অপসারণের বিষয়; (ত) বাজেট প্রণয়ন ও অনুমোদন সংক্রান্ত বিষয়াবলী; (থ) এই আইনের বিধানাবলী পালনের জন্য সম্পৃক্ত অন্যান্য বিষয়াদি৷ [(৩) নির্বাচন কমিশন নিম্নবর্ণিত বিষয়ে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বিধি প্রণয়ন করিতে পারিবে, যথাঃ- (ক) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও [নারী] সদস্য নির্বাচন ও তৎসংক্রান্ত কার্যাবলী; (খ) নির্বাচন ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনাল নিয়োগ, উহাদের ক্ষমতা, নির্বাচনী দরখাস্ত দাখিল এবং নির্বাচনী বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত বিষয়াদি।]

  1. 112. দফা (ক) ও (খ) উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২১ নং আইন) এর ১৮(ক) ধারাবলে বিলুপ্ত।
  2. 113. "চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান" শব্দগুলি ও কমা "চেয়ারম্যান" শব্দের পরিবর্তে উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৭ নং আইন) এর ২৮(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 114. "চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান" শব্দগুলি ও কমা "চেয়ারম্যান" শব্দের পরিবর্তে উপজেলা পরিষদ (রহিত আইন পুনঃপ্রচলন ও সংশোধন) আইন, ২০০৯ (২০০৯ সনের ২৭ নং আইন) এর ২৮(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 115. উপ-ধারা (৩) উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২১ নং আইন) এর ১৮(খ) ধারাবলে সংযোজিত।
  5. 116. “নারী” শব্দটি “মহিলা” শব্দের পরিবর্তে জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬' href='/act-1691.html'>উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৬২ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৬৩. Not in the index for this Act: তফসিল (১).

সূচিপত্র দেখুন: উপজেলা পরিষদ আইন, ১৯৯৮