Skip to content

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮

ধারা ৬৪প্রবিধান প্রণয়নের ক্ষমতা

বলবৎ

ধারা ৬৪

64. প্রবিধান প্রণয়নের ক্ষমতা (১) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে পরিষদ, সরকারের পূর্বানুমোদনক্রমে, এই আইনের বা কোন বিধির সহিত অসমঞ্জস না হয় এইরূপ প্রবিধান প্রণয়ন করিতে পারিবে৷ (২) বিশেষ করিয়া, এবং উপরি-উক্ত ক্ষমতার সামগ্রিকতাকে ক্ষুণ্ন না করিয়া, অনুরূপ প্রবিধানে নিম্নরূপ সকল অথবা যে কোন বিষয়ে বিধান করা যাইবে, যথা:- (ক) পরিষদের কার্যাবলী পরিচালনা; (খ) পরিষদের সভার কোরাম নির্ধারণ; (গ) পরিষদের সভায় প্রশ্ন উত্থাপন; (ঘ) পরিষদের সভা আহবান; (ঙ) পরিষদের সভার কার্যবিবরণী লিখন; (চ) পরিষদের সভায় গৃহীত প্রস্তাবের বাস্তবায়ন; (ছ) সাধারণ সীলমোহরের হেফাজত ও ব্যবহার; (জ) পরিষদের কোন কর্মকর্তাকে চেয়ারম্যানের ক্ষমতা অর্পণ; (ঝ) পরিষদের অফিসের বিভাগ ও শাখা গঠন এবং উহাদের কাজের পরিধি নির্ধারণ; (ঞ) কার্যনির্বাহ সংক্রান্ত যাবতীয় বিষয়; (ট) এই আইনের অধীন প্রবিধান দ্বারা নিয়ন্ত্রণ করিতে হইবে বা করা যাইবে এইরূপ যে কোন বিষয়৷ (৩) পরিষদের বিবেচনায় যে প্রকারে প্রকাশ করিলে কোন প্রবিধান সম্পর্কে জনসাধারণ ভালভাবে অবহিত হইতে পারিবে সেই প্রকারে প্রত্যেক প্রবিধান প্রকাশ করিতে হইবে৷ (৪) সরকার নমুনা প্রবিধান প্রণয়ন করিতে পারিবে এবং এইরূপ কোন নমুনা প্রণীত হইলে পরিষদ উহা অনুসরণ করিবে৷

End of ধারা ৬৪. Not in the index for this Act: তফসিল (১).

সূচিপত্র দেখুন: উপজেলা পরিষদ আইন, ১৯৯৮