Skip to content

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯

ধারা ১২ব্যবস্থাপনা পরিচালকের কার্যাবলী

বলবৎ

ধারা ১২

12. ব্যবস্থাপনা পরিচালকের কার্যাবলী (১) উপ-ধারা (২) এ উল্লিখিত কার্যাবলীর অতিরিক্ত হিসাবে বোর্ড যেইরূপ কার্যাবলী বরাদ্দ করিয়া দেয় সেইরূপ সকল কার্যাবলী এবং ফাউন্ডেশনের উদ্দেশ্যের সহিত সংগতিপূর্ণ ও সহায়ক কিন্তু বোর্ড বা বোর্ড কর্তৃক নিযুক্ত কোন কমিটির জন্য সংরক্ষিত নহে, এইরূপ কার্যাবলী সম্পাদন করাও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব হইবে৷ (২) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বসমূহ হইবে- (ক) ফাউন্ডেশনের উদ্দেশ্যসমূহ পূরণ করা; (খ) বোর্ডের নীতিমালা বাস্তবায়ন করা এবং নীতিগত বিষয়ে সুপারিশ প্রদান করা; যেমন-ফাউন্ডেশনের আর্থিক লক্ষ্যের সহিত সংগতিপূর্ণভাবে সুদের হার চালু করার সুপারিশ; (গ) আরোপনীয় বা পরিশোধনীয় সুদের হার চালু করাসহ ফাউন্ডেশনের কার্যাবলী সংক্রান্ত নির্দেশাবলী এবং কৌশলাদি কার্যকর করা; (ঘ) ফাউন্ডেশনের আর্থিক স্বনির্ভরতা অর্জন এবং সংরক্ষণের প্রতি সুদৃঢ় দৃষ্টি রাখিয়া চলমান বাজার শক্তির সহিত সংগতিপূর্ণ একটি সুশৃঙ্খল প্রাতিষ্ঠানিক সংস্কৃতি গড়িয়া তোলা; (ঙ) বোর্ডের দলিলাদি প্রস্তুত করা; (চ) ঊর্ধ্বতন বিভাগীয় প্রধানদের নিয়োগ করা এবং ফাউন্ডেশনের প্রয়োজনীয় অন্যান্য কর্মচারীদের নিয়োগ তত্ত্বাবধান করা; (ছ) ফাউন্ডেশনের কার্যাবলীর লক্ষ্যসমূহ এবং মানদন্ড প্রতিষ্ঠা করা এবং ঐ সকল লক্ষ্যসমূহের সার্বক্ষণিক তত্ত্বাবধান ও অনুসরণের ব্যবস্থা করা; (জ) সময় সময় প্রয়োজন হইতে পারে এইরূপ সমন্বয় বিধানপূর্বক পারিশ্রমিক ও অন্যান্য সুবিধাদি নির্ধারণসহ ফাউন্ডেশনের জনবলনীতির উন্নয়ন ও সুপারিশ করা; (ঝ) ফাউন্ডেশনের কার্যাবলী যথাযথভাবে সম্পাদনের উদ্দেশ্যে প্রয়োজনীয় ক্ষমতা এবং কর্তৃত্ব ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপর অর্পণ করা৷

End of ধারা ১২.

সূচিপত্র দেখুন: পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯