পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯
ধারা ১৩সভা
ধারা ১৩
13. সভা (১) বোর্ড কর্তৃক নির্ধারিত স্থানে ও সময়ে বোর্ডের সভাসমূহ অনুষ্ঠিত হইবে৷ (২) প্রত্যেক পঞ্জিকা বত্সরে বোর্ডের অন্ততঃ দুইটি সভা অনুষ্ঠিত হইবে৷ (৩) বোর্ডের সভাসমূহ, বোর্ডের সভাপতির সম্মতি সাপেক্ষে, সভাপতি কর্তৃক নির্ধারিত তারিখ, স্থান ও সময়ে, সদস্য-সচিব কর্তৃক আহ্বান করা হইবে; (৪) বোর্ডের সভায় কোরাম গঠনের জন্য অন্যুন পাঁচজন সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে৷ (৫) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির নিকট দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷ (৬) বোর্ডের সভায় সকল বিষয় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে স্থিরিকৃত হইবে৷ (৭) যে বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন সদস্যের স্বার্থের সংশ্লেষ থাকে সেই বিষয়ে তিনি কোন ভোট প্রদান করিতে পারিবেন না: তবে শর্ত থাকে যে, এই উপ-ধারার বিধানাবলী ধারা ৭(১) (চ) তে উল্লিখিত সুবিধাভোগী সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হইবে না৷ (৮) সভাপতি বোর্ডের সকল সভায় সভাপতিত্ব করিবেন এবং সভাপতির অনুপস্থিতিতে সহ-সভাপতি এবং সভাপতি ও সহ-সভাপতি উভয়ের অনুপস্থিতিতে উপস্থিত সদস্যগণ কর্তৃক তাহাদের নিজেদের মধ্য হইতে এতদুদ্দেশ্যে বাছাইকৃত একজন সদস্য বোর্ডের সভায় সভাপতিত্ব করিবেন৷ (৯) শুধুমাত্র বোর্ডের সদস্য পদে শূন্যতা বা বোর্ড গঠনের ত্রুটি থাকার কারণে বোর্ডের কোন কার্য বা কার্যধারা অবৈধ হইবে না এবং তত্সম্পর্কে কোন প্রশ্ন উত্থাপন করা যাইবে না৷