Skip to content

পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯

প্রথম তফসিলপল(পরফ:৩১)ী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯ ৩০৫

বলবৎ

প্রথম তফসিল

প্রথম তফসিল পল(পরফ:৩১)ী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯ ৩০৫ অথবা কর্তৃত্ব অথবা সুবিধা টিবিসিসিএ সমূহের ছিল তাহার অবসান হইবে এবং সেই অধিকার অথবা কর্তৃত্ব অথবা সুবিধা ফাউন্ডেশনের নিকট ন্যস্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং ফাউন্ডেশন যেইরূপ নির্ধারণ করিবে সেইরূপে উক্ত অধিকার, কর্তৃত্ব বা সুবিধাসমূহ প্রয়োগ করিতে পারিবে; (গ) প্রাথমিক সমবায় সমিতিসমূহ অথবা উহাদের সদস্যদের উপর টিবিসিসিএসমূহের, উহাদের কর্মচারী এবং এজেন্টদের এইরূপ কোন কর্তৃত্ব, এখতিয়ার, নিয়ন্ত্রণ অথবা প্রভাব থাকিবে না যাহা উপরোক্ত সমিতিসমূহ বা উহাদের সদস্যদের সহিত ফাউন্ডেশন, উহার কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক কাজ-কারবার অথবা অন্য কোন লেনদেন সম্পাদনের ক্ষেত্রে নিষিদ্ধকরণ, প্রতিবন্ধকতা অথবা হস্তক্ষেপমূলক প্রভাব ফেলিতে পারে; (ঘ) টিবিসিসিএ সমূহ, উহাদের কর্মকর্তা এবং এজেন্টগণ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এইরূপ কোন কাজ করিবেন না বা এমন কোন কাজে নিয়োজিত হইবেন না যাহা যে কোনভাবে ফাউন্ডেশনের কাজে বিঘ্ন ঘটাইতে অথবা হস্তক্ষেপ করিতে পারে অথবা বিঘ্ন ঘটানোর বা হস্তক্ষেপমূলক প্রভাব ফেলিতে পারে;

প্রথম তফসিল, ক্রমিক ২

(২) টিবিসিসিএ সমূহ, উহাদের কর্মকর্তা এবং এজেন্টগণ উপধারা (১) এর দফা (খ) তে উল্লিখিত প্রাথমিক সমবায় সমিতির সদস্যদের সহিত এইরূপ কোন কাজ-কারবার সম্পাদন বা সেবা প্রদান করিবেন না অথবা এইরূপ কোন কাজ-কারবার সম্পাদনে বা সেবা প্রদানে নিয়োজিত হইবেন না যাহা ফাউন্ডেশন কর্তৃক উহাদের সহিত সম্পাদিত কাজ-কারবার বা উহাদিগকে প্রদত্ত সেবার মত বা অনুরূপ হইবে।

End of প্রথম তফসিল to প্রথম তফসিল, ক্রমিক ২.

সূচিপত্র দেখুন: পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯