পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯
প্রথম তফসিল(ধারা ৩১ দ্রষ্টব্য)
প্রথম তফসিল
তফসিল অংশ-১ (ধারা ৩১ দ্রষ্টব্য) ভবিষ্যতে শেয়ার ক্রয়ের জন্য টিবিসিসিএ সমূহের নিকট জমাকৃত অর্থ নিম্নবর্ণিত পদ্ধতিতে প্রাথমিক সমবায় সমিতির সদস্যগণকে ফেরত প্রদান করা হইবে, যথা:- (ক) যেক্ষেত্রে প্রাথমিক সমবায় সমিতির কোন সদস্যের কোন ঋণ ছিল না অথবা যে ক্ষেত্রে উক্তরূপ কোন সদস্যের ঋণ ছিল কিন্তু তাহার ঋণের আসল বা সুদ বাবদ কোন কিস্তি বকেয়া ছিল না, সে ক্ষেত্রে ভবিষ্যতে ইস্যুতব্য শেয়ার ক্রয়ের জন্য তাহার প্রদত্ত অর্থের সমপরিমাণ অর্থ তাহার সঞ্চয়ী হিসাবে, তাহার অবগতিক্রমে, জমাকরণের মাধ্যমে ফেরত প্রদান করা হইবে, এবং উক্ত সদস্য তাহার ইচ্ছাক্রমে উক্ত অর্থ উত্তোলন করিতে পারিবেন; ৩০৬ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯ (খ) যেক্ষেত্রে প্রাথমিক সমবায় সমিতির কোন সদস্যের ঋণ ছিল এবং উক্ত ঋণের আসল বা সুদ বাবদ কোন কিস্তি বকেয়া ছিল, সেক্ষেত্রে ভবিষ্যতে ইস্যুতব্য শেয়ারক্রয়ের জন্য তাহার প্রদত্ত অর্থ উক্ত কিস্তির সমপরিমাণ অর্থ তাহার ঋণ হিসাবে জমাকরণের মাধ্যমে ফেরত প্রদান করা হইবে এবং যদি তাহার প্রদত্ত অর্থ উক্ত কিস্তির অর্থের অধিক হয় তাহা হইলে উদ্বৃত্ত অর্থের সমপরিমাণ অর্থ দফা (ক) তে বর্ণিত পদ্ধতিতে উক্ত সদস্যের সঞ্চয়ী হিসাবে জমা করা হইবে, এবং উক্ত সদস্য তাহার ইচ্ছাক্রমে উক্ত অর্থ উত্তোলন করিতে পারিবেন; (গ) যেক্ষেত্রে সমবায় সমিতির কোন সদস্যের কোন ঋণ ছিল না বা কোন টিবিসিসিএ'তে তাহার কোন সঞ্চয়ী হিসাব ছিল না, সেক্ষেত্রে শেয়ারক্রয়ের জন্য তাহার প্রদত্ত অর্থ পরিশোধ করা হইবে নিম্নরূপে, যথা:- (অ) যেক্ষেত্রে উক্ত প্রাথমিক সমবায় সমিতি সদস্যের পরিচয় ও ঠিকানা ফাউন্ডেশনের নিকট জ্ঞাত থাকে সেক্ষেত্রে ফাউন্ডেশন, নোটিশের মাধ্যমে, উক্ত সদস্যকে নোটিশে উল্লিখিত স্থান, তারিখ ও সময়ে উপস্থিত হইয়া শেয়ার ক্রয়ের জন্য তাহার প্রদত্ত অর্থ গ্রহণ করিবার জন্য অবহিত করিবার সর্বোত্তম প্রচেষ্টা গ্রহণ করিবে; (আ) যেক্ষেত্রে উপ-দফা (অ) এর অধীনে অর্থ পরিশোধ করা যায় নাই অথবা যেক্ষেত্রে প্রাথমিক সমবায় সমিতির সংশ্লিষ্ট সদস্যের সঠিক পরিচয় ও অবস্থান ফাউন্ডেশনের জানা না থাকে সেক্ষেত্রে শেয়ার ক্রয়ের জন্য তাহার প্রদত্ত অর্থ বাবদ প্রাপ্য অর্থ একটি লেজারে "নিখোঁজ সদস্য হিসাব" খাতে তাহার নামের বিপরীতে রেকর্ড করা হইবে এবং উক্ত অর্থ ফাউন্ডেশনের দায় হিসাবে গণ্য হইবে; এবং যদি সংশ্লিষ্ট সদস্য নোটিশ প্রদানের তারিখের পরবর্তী পাঁচ বৎসর মেয়াদের মধ্যে উপস্থিত না হন অথবা যদি ফাউন্ডেশনের সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তাহার পরিচয় এবং অবস্থান জানা না যায়, তাহা হইলে তাহার প্রাপ্য অর্থ পাঁচ বৎসর অতিবাহিত হইবার পর বোর্ড যেইরূপ সিদ্ধান্ত গ্রহণ করে সেইরূপে ব্যবহার করা হইবে। পল(পরফ:৩১)ী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯ ৩০৭ ধারা ৩১ এর দফা (খ)-তে উল্লিখিত দায়-দেনা ও বাধ্যবাধকতা নিম্নবর্ণিত পদ্ধতিতে পরিশোধ বা ক্ষেত্রমতে পালন করা হইবে, যথা:-
অংশ-২
প্রথম তফসিল, ক্রমিক ১
(১) (ক) আরডি-২ প্রকল্প চলাকালীন সময়ে টিবিসিসিএ সমূহ কর্তৃক অর্জিত সকল সম্পদ এবং সদস্যগণের এইরূপ জমাকৃত অর্থ যাহা উক্ত প্রকল্পের অধীন প্রদত্ত বকেয়া ঋণের বিপরীতে সমতাবিধান ( off set ) সাপেক্ষ ছিল তাহা ফাউন্ডেশন কর্তৃক বিআরডিবি এর নিকট হস্তান্তর করা হইবে; (খ) ফাউন্ডেশন প্রতিষ্ঠার তারিখ হইতে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন নিম্নবর্ণিত সম্পদ ও সদস্যগণের জমাকৃত অর্থ বিআরডিবি এর নিকট হস্তান্তর করিবে, যথা:- (অ) ১৯৮৮ সনের পূর্বে উক্ত প্রকল্পের আওতায় সোনালী ব্যাংক হইতে গৃহীত ঋণ হইতে বিত্তহীনদেরকে প্রদত্ত সকল ঋণ; (আ) আরডি-২ চলাকালীন সময়ে প্রদত্ত সকল অর্জিত ও অনর্জিত উদ্বৃত্ত, চুক্তি বা নিয়ন্ত্রণমূলক প্রয়োজনে সংরক্ষিত অর্থ ব্যতীত; (ই) সদস্যগণের জমাকৃত এইরূপ ব্যালেন্স, সঞ্চয়ের আকারে হউক বা শেয়ার ডিপোজিটের আকারে হউক বা গোষ্ঠী তহবিলের আকারে হউক, যাহা এমন সদস্যগণের জমাখাতে পাওয়া যায় যাহাদের হিসাবে উক্ত প্রকল্প চলাকালীন সময়ে প্রদত্ত ঋণের আসল বা সুদ বাবদ অপরিশোধিত ব্যালেন্স ছিল; (গ) ফাউন্ডেশন তহবিলের অর্থের পরিমাণ ও শ্রেণীসমূহ এবং অবিনিমেয় সম্পদ উল্লেখপূর্বক এইরূপ বিস্তারিত বিবরণী ও বিআরডিবি-এর নিকট সরবরাহ করিবে যাহার মাধ্যমে উক্ত তহবিল ও সম্পদ উহার নিকট হস্তান্তর করা হইয়াছে এবং যাহাতে উহার দাবী রহিয়াছে। ২। বিআরডিবি ফাউন্ডেশনের পক্ষ হইতে সোনালী ব্যাংকের নিকট বকেয়া আসল ও সুদ বাবদ টিবিসিসিএ সমূহের দায়-দেনা পরিশোধের দায়িত্ব গ্রহণ করিবে। _______