Skip to content

জেলা পরিষদ আইন, ২০০০

প্রথম তফসিলপ্রথম অংশ

বলবৎ

প্রথম তফসিল

প্রথম তফসিল প্রথম অংশ বাধ্যতামূলক কার্যাবলী [ধারা ২৭(২) দ্রষ্টব্য]

প্রথম তফসিল, ক্রমিক ১

১। জেলার সকল উন্নয়ন কার্যক্রমের পর্যালোচনা।

প্রথম তফসিল, ক্রমিক ২

২। উপজেলা পরিষদ ও পৌরসভা কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা।

প্রথম তফসিল, ক্রমিক ৩

৩। সাধারণ পাঠাগারের ব্যবস্থা ও উহার রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৪

৪। উপজেলা পরিষদ, পৌরসভা বা সরকার কর্তৃক সংরক্ষিত নহে এই প্রকার জনপথ, কালভার্ট ও ব্রীজ এর নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন।

প্রথম তফসিল, ক্রমিক ৫

৫। রাস্তার পার্শ্বে ও জনসাধারণের ব্যবহার্য স্থানে বৃক্ষরোপণ ও উহার সংরক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৬

৬। জনসাধারণের ব্যবহারার্থে উদ্যান, খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ব্যবস্থা ও উহাদের রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৭

৭। সরকারী, উপজেলা পরিষদ বা পৌরসভার রক্ষণাবেক্ষণে নহে এমন খেয়াঘাটের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ।

প্রথম তফসিল, ক্রমিক ৮

৮। সরাইখানা, ডাকবাংলা এবং বিশ্রামাগারের ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৯

৯। জেলা পরিষদের অনুরূপ কার্যাবলী সম্পাদনরত অন্যান্য প্রতিষ্ঠানের সংগে সহযোগিতা।

প্রথম তফসিল, ক্রমিক ১০

১০। উপজেলা ও পৌরসভাকে সহায়তা, সহযোগিতা এবং উৎসাহ প্রদান।

প্রথম তফসিল, ক্রমিক ১১

১১। সরকার কর্তৃক জেলা পরিষদের উপর অর্পিত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন।

প্রথম তফসিল, ক্রমিক ১২

১২। সরকার কর্তৃক আরোপিত অন্যান্য কাজ। দ্বিতীয় অংশ ঐচ্ছিক কার্যাবলী [ধারা ২৭ (৩) দ্রষ্টব্য] (ক) শিক্ষা

প্রথম তফসিল, ক্রমিক ১

১। বিদ্যালয় স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ২

২। ছাত্রাবাসের জন্য দালান নির্মাণ ও রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৩

৩। ছাত্র বৃত্তির ব্যবস্থা।

প্রথম তফসিল, ক্রমিক ৪

৪। শিক্ষক প্রশিক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৫

৫। শিক্ষা প্রতিষ্ঠানে অর্থ মঞ্জুরী প্রদান।

প্রথম তফসিল, ক্রমিক ৬

৬। শিক্ষামূলক জরিপ গ্রহণ, শিক্ষা পরিকল্পনা প্রণয়ন এবং উহার বাস্তবায়ন।

প্রথম তফসিল, ক্রমিক ৭

৭। শিক্ষা উন্নয়নের লক্ষ্যে গঠিত সমিতিসমূহের উন্নয়ন ও সাহায্য।

প্রথম তফসিল, ক্রমিক ৮

৮। উপানুষ্ঠানিক শিক্ষা উন্নয়ন।

প্রথম তফসিল, ক্রমিক ৯

৯। স্কুলের শিশু-ছাত্রদের জন্য দুগ্ধ সরবরাহ ও খাদ্যের ব্যবস্থা।

প্রথম তফসিল, ক্রমিক ১০

১০। বই প্রকাশনা ও ছাপাখানা রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ১১

১১। এতিম ও দুঃস্থ ছাত্রদের জন্য বিনা মূল্যে অথবা কম মূল্যে পাঠ্য পুস্তকের ব্যবস্থা।

প্রথম তফসিল, ক্রমিক ১২

১২। স্কুলের বই এবং ষ্টেশনারী মাল বিক্রয় কেন্দ্র রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ১৩

১৩। শিক্ষার উন্নয়নের সহায়ক অন্যান্য ব্যবস্থা গ্রহণ। (খ) সংস্কৃতি

প্রথম তফসিল, ক্রমিক ১৪

১৪। তথ্যকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ১৫

১৫। সাধারণ সংস্কৃতিমূলক কর্মকা- সংগঠন।

প্রথম তফসিল, ক্রমিক ১৬

১৬। জনসাধারণের জন্য ক্রীড়া ও খেলাধুলার উন্নয়ন।

প্রথম তফসিল, ক্রমিক ১৭

১৭। সরকারী প্রতিষ্ঠান এবং জনসাধারণের ব্যবহার্য স্থানে রেডিও ও টেলিভিশন এর ব্যবস্থা ও রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ১৮

১৮। যাদুঘর ও আর্ট-গ্যালারী স্থাপন ও প্রদর্শনীর সংগঠন।

প্রথম তফসিল, ক্রমিক ১৯

১৯। পাবলিক হল, কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা এবং জনসভার জন্য স্থানের ব্যবস্থা।

প্রথম তফসিল, ক্রমিক ২০

২০। নাগরিক শিক্ষার প্রসার এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও পুনর্গঠন, স্বাস্থ্য, সমাজ উন্নয়ন, কৃষি শিক্ষা, গবাদি পশু প্রজনন সম্পর্কিত এবং জনস্বার্থ সম্পর্কিত অন্যান্য বিষয়ের উপর তথ্য প্রচার।

প্রথম তফসিল, ক্রমিক ২১

২১। মহানবী (সঃ) এর জন্মদিবস, জাতীয় দিবস, জাতীয় শোক দিবস, শহীদ দিবস ও অন্যান্য জাতীয় অনুষ্ঠান উদ্‌যাপন।

প্রথম তফসিল, ক্রমিক ২২

২২। বিশিষ্ট অতিথিগণের অভ্যর্থনা।

প্রথম তফসিল, ক্রমিক ২৩

২৩। শরীর চর্চ্চার উন্নয়ন, খেলাধুলায় উৎসাহ দান এবং সমাবেশ ও প্রতিযোগিতামূলক ক্রীড়া ও খেলাধুলার ব্যবস্থা করা।

প্রথম তফসিল, ক্রমিক ২৪

২৪। স্থানীয় এলাকার ঐতিহাসিক এবং আদি বৈশিষ্ট্যসমূহ সংরক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ২৫

২৫। সংস্কৃতি উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা। (গ) সমাজ কল্যাণ

প্রথম তফসিল, ক্রমিক ২৬

২৬। দুঃস্থ ব্যক্তিদের জন্য কল্যাণ সদন, আশ্রয় সদন, এতিমখানা, বিধবা সদন এবং অন্যান্য প্রতিষ্ঠান স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ২৭

২৭। মৃত নিঃস্ব ব্যক্তিদের দাফনের ও অন্ত্যেষ্টিক্রিয়ার ব্যবস্থা করা।

প্রথম তফসিল, ক্রমিক ২৮

২৮। ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, জুয়া, মাদকদ্রব্য সেবন, মদ্যপান, কিশোর অপরাধ এবং অন্যান্য সামাজিক অনাচার প্রতিরোধ।

প্রথম তফসিল, ক্রমিক ২৯

২৯। জনগণের মধ্যে সামাজিক, নাগরিক এবং দেশপ্রেমমূলক গুণাবলী উন্নয়ন এবং গোত্র বা গোষ্ঠীগত, বর্ণগত এবং সম্প্রদায়গত কুসংস্কার নিরম্নৎসাহিত করা।

প্রথম তফসিল, ক্রমিক ৩০

৩০। সমাজ সেবার জন্য স্বেচ্ছাসেবকদের সংগঠিত করণ।

প্রথম তফসিল, ক্রমিক ৩১

৩১। দরিদ্রদের জন্য আইনগত সহায়তা (legal aid) ।

প্রথম তফসিল, ক্রমিক ৩২

৩২। নারী ও পশ্চাৎপদ শ্রেণীর পরিবারের সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ।

প্রথম তফসিল, ক্রমিক ৩৩

৩৩। সালিশী ও আপোষের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ।

প্রথম তফসিল, ক্রমিক ৩৪

৩৪। সমাজকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ। (ঘ) অর্থনৈতিক কল্যাণ

প্রথম তফসিল, ক্রমিক ৩৫

৩৫। আদর্শ কৃষিখামার স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৩৬

৩৬। উন্নত কৃষি পদ্ধতি জনপ্রিয়করণ, উন্নত কৃষি যন্ত্রপাতির সংরক্ষণ ও কৃষকগণকে উক্ত যন্ত্রপাতি ধারে প্রদান এবং পতিত জমি চাষের জন্য ব্যবস্থা গ্রহণ।

প্রথম তফসিল, ক্রমিক ৩৭

৩৭। শস্য পরিসংখ্যান সংরক্ষণ, ফসলের নিরাপত্তা বিধান, বপনের উদ্দেশ্যে বীজের ঋণদান, রাসায়নিক সার বিতরণ এবং উহার ব্যবহার জনপ্রিয়করণ এবং পশু খাদ্যের মওজুদ গড়িয়া তোলা।

প্রথম তফসিল, ক্রমিক ৩৮

৩৮। কৃষি ঋণ প্রদান ও কৃষি শিক্ষার উন্নয়ন এবং কৃষি উন্নয়নমূলক অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

প্রথম তফসিল, ক্রমিক ৩৯

৩৯। বাঁধ নির্মাণ ও মেরামত এবং কৃষি কাজে ব্যবহার্য পানি সরবরাহ, জমানো ও নিয়ন্ত্রণ।

প্রথম তফসিল, ক্রমিক ৪০

৪০। গ্রামাঞ্চলে বনভূমি সংরক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৪১

৪১। ভূমি সংরক্ষণ ও পুনরম্নদ্ধার এবং জলাভূমির পানি নিষ্কাশন।

প্রথম তফসিল, ক্রমিক ৪২

৪২। বাজার স্থাপন, নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৪৩

৪৩। গ্রামাঞ্চলের শিল্পসমূহের জন্য কাঁচামাল সংগ্রহ এবং উৎপাদিত সামগ্রীর বাজারজাতকরণের ব্যবস্থা।

প্রথম তফসিল, ক্রমিক ৪৪

৪৪। শিল্প-স্কুল স্থাপন, সংরক্ষণ এবং গ্রামভিত্তিক শিল্পের জন্য শ্রমিকদের প্রশিক্ষণ প্রদান।

প্রথম তফসিল, ক্রমিক ৪৫

৪৫। গ্রাম্য বিপণী স্থাপন ও সংরক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৪৬

৪৬। সমবায় আন্দোলন জনপ্রিয়করণ এবং সমবায় শিক্ষার উন্নতিসাধন।

প্রথম তফসিল, ক্রমিক ৪৭

৪৭। অর্থনৈতিক কল্যাণের জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ। (ঙ) জনস্বাস্থ্য

প্রথম তফসিল, ক্রমিক ৪৮

৪৮। জনস্বাস্থ্য বিষয়ক শিক্ষার উন্নয়ন।

প্রথম তফসিল, ক্রমিক ৪৯

৪৯। ম্যালেরিয়া ও সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন।

প্রথম তফসিল, ক্রমিক ৫০

৫০। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৫১

৫১। ভ্রাম্যমান চিকিৎসক দল গঠন।

প্রথম তফসিল, ক্রমিক ৫২

৫২। চিকিৎসা সাহায্য প্রদানের জন্য সমিতি গঠনে উৎসাহ দান।

প্রথম তফসিল, ক্রমিক ৫৩

৫৩। চিকিৎসা-শিক্ষার উন্নয়ন এবং চিকিৎসা সাহায্যদানকারী প্রতিষ্ঠানসমূহে অর্থ মঞ্জুরী প্রদান।

প্রথম তফসিল, ক্রমিক ৫৪

৫৪। কম্পাউন্ডার, নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মীদের কাজ ও ডিসপেনসারী পরিদর্শন।

প্রথম তফসিল, ক্রমিক ৫৫

৫৫। ইউনানী, আয়ুর্বেদীয় ও হোমিওপ্যাথিক ডিসপেন্সারী প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন।

প্রথম তফসিল, ক্রমিক ৫৬

৫৬। স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসদন ও শিশু মংগল কেন্দ্র স্থাপন, রক্ষণাবেক্ষণ ও পরিদর্শন, ধাত্রীদের প্রশিক্ষণ দান এবং মাতা ও শিশুদের কল্যাণের জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ।

প্রথম তফসিল, ক্রমিক ৫৭

৫৭। পশু-পাখির ব্যাধি দূরীকরণ এবং পশু-পাখীদের মধ্যে ছোঁয়াচে রোগের প্রতিরোধ ও নিয়ন্ত্রণ।

প্রথম তফসিল, ক্রমিক ৫৮

৫৮। গবাদি পশু সম্পদ সংরক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৫৯

৫৯। চারণভূমির ব্যবস্থা ও উন্নয়ন।

প্রথম তফসিল, ক্রমিক ৬০

৬০। দুগ্ধ সরবরাহ নিয়ন্ত্রণ, দুগ্ধপল্লী স্থাপন এবং স্বাস্থ্যসম্মত আস্তাবলের ব্যবস্থা ও নিয়ন্ত্রণ।

প্রথম তফসিল, ক্রমিক ৬১

৬১। গবাদি খামার ও দুগ্ধ খামার স্থাপন ও সংরক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৬২

৬২। হাঁস মুরগীর খামার স্থাপন ও সংরক্ষণ।

প্রথম তফসিল, ক্রমিক ৬৩

৬৩। জনস্বাস্থ্য, পশুপালন ও পাখী কল্যাণ উন্নয়নের জন্য অন্যান্য ব্যবস্থা গ্রহণ। (চ) গণপূর্ত

প্রথম তফসিল, ক্রমিক ৬৪

৬৪। যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন।

প্রথম তফসিল, ক্রমিক ৬৫

৬৫। পানি নিষ্কাশন, পানি সরবরাহ ব্যবস্থা, ভূ-উপরিস্থ সুপেয় পানির জলাশয় সংরক্ষণ, বৃষ্টির পানি সংরক্ষণ, রাস্তা পাকাকরণ ও অন্যান্য জনহিতকর অত্যাবশ্যকীয় কাজ করা।

প্রথম তফসিল, ক্রমিক ৬৬

৬৬। স্থানীয় এলাকার নকশা প্রণয়ন।

প্রথম তফসিল, ক্রমিক ৬৭

৬৭। এই আইন বা অন্য কোন আইনের অধীনে ন্যস্ত কোন দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় অথচ এই আইনের অন্যত্র উল্লেখ নাই এমন জনকল্যাণমূলক অত্যাবশ্যকীয় কাজের নির্মাণ ও ব্যবস্থাপনা। (ছ) সাধারণ

প্রথম তফসিল, ক্রমিক ৬৮

৬৮। স্থানীয় এলাকা ও উহার অধিবাসীদের ধর্মীয়, নৈতিক ও বৈষয়িক উন্নতি সাধনের জন্য ব্যবস্থা গ্রহণ।

End of প্রথম তফসিল to প্রথম তফসিল, ক্রমিক ৬৮.

সূচিপত্র দেখুন: জেলা পরিষদ আইন, ২০০০