দ্বিতীয় তফসিল(জেলা পরিষদ কর্তৃক আরোপণীয় কর, রেইট, টোল এবং ফি)
বলবৎ
দ্বিতীয় তফসিল
দ্বিতীয় তফসিল (জেলা পরিষদ কর্তৃক আরোপণীয় কর, রেইট, টোল এবং ফি) [ধারা ৫১ দ্রষ্টব্য] ১। স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর ধার্য করের অংশ। ২। বিজ্ঞাপনের উপর কর। ৩। পরিষদের রক্ষণাবেক্ষণাধীন রাস্তা, পুল ও ফেরীর উপর টোল। ৪। পরিষদ কর্তৃক জনকল্যাণমূলক কাজ সম্পাদনের জন্য রেইট। ৫। পরিষদ কর্তৃক স্থাপিত বা পরিচালিত স্কুলের ফিস। ৬। পরিষদ কর্তৃক কৃত জনকল্যাণমূলক কাজ হইতে প্রাপ্ত উপকার গ্রহণের জন্য ফিস। ৭। পরিষদ কর্তৃক কৃত কোন বিশেষ সেবার জন্য ফিস। ৮। সরকার কর্তৃক পরিষদকে প্রদত্ত ক্ষমতাবলে আরোপিত কোন কর।