Skip to content

বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ আইন, ২০০১

ধারা ১০ইনস্টিটিউটের তহবিল

বলবৎ

ধারা ১০

10. ইনস্টিটিউটের তহবিল (১) ইনস্টিটিউটের একটি নিজস্ব তহবিল থাকিবে এবং উহাতে নিম্্ন eেির্ণত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ, অন্য কোন প্রতিষ্ঠান, কোম্পানী বা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত পরামর্শ এবং গবেষণাধর্মী সেবার কমিশন বাবদ প্রাপ্ত অর্থ; (ঘ) ইনস্টিটিউটের সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত অর্থ৷ (২) এই তহবিল ইনস্টিটিউটের নামে কোন তফসিলী ব্যাংকে জমা রাখিতে হইবে এবং পরিচালনা বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে এই তহবিল হইতে অর্থ উঠানো যাইবে৷ (৩) এই তহবিল হইতে ইনস্টিটিউটের প্রয়োজনীয় ব্যয় নির্বাহ করা যাইবে৷ (৪) ইনস্টিটিউট এই তহবিল বা উহার অংশবিশেষ সরকারের অনুমোদিত কোন খাতে বিনিয়োগ করিতে পারিবে৷

End of ধারা ১০.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ আইন, ২০০১