Skip to content

বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ আইন, ২০০১

ধারা ৯নির্বাহী কমিটি

বলবৎ

ধারা ৯

9. নির্বাহী কমিটি (১) ইনস্টিটিউটের একটি নির্বাহী কমিটি থাকিবে, যাহা নিম্্নরূপ সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সংসদীয় বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী; (গ) সংসদ নেতা কর্তৃক মনোনীত দুইজন সংসদ-সদস্য, যাহাদের মধ্যে একজন সরকার দলীয় এবং অন্যজন বিরোধী দলীয় হইবেন; (ঘ) সংসদ সচিবালয়ের সচিব; (ঙ) সংসদ বিষয়ক মন্ত্রণালয় বা বিভাগের সচিব; (চ) রেক্টর, যিনি ইহার সচিবও হইবেন৷ (২) নির্বাহী কমিটি- (ক) পরিচালনা বোর্ডকে উহার কার্যাবলী সুচারুরূপে সম্পাদনে সহায়তা প্রদান করিবে; (খ) পরিচালনা বোর্ডের যাবতীয় সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দায়ী থাকিবে; এবং (গ) পরিচালনা বোর্ড কর্তৃক অর্পিত সকল ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবে৷ (৩) নির্বাহী কমিটি ইহার সভার কার্য পদ্ধতি নির্ণয় করিতে পারিবে৷

End of ধারা ৯.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ আইন, ২০০১