বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ আইন, ২০০১
ধারা ২সংজ্ঞা
ধারা ২
2. সংজ্ঞা বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “ইনস্টিটিউট” অর্থ এই আইনের ধারা ৩ এর অধীন স্থাপিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ; (খ) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান; (গ) “নির্বাহী বোর্ড” অর্থ ইনস্টিটিউটের নির্বাহী বোর্ড; (ঘ) “পরিচালনা বোর্ড” অর্থ ইনস্টিটিউটের পরিচালনা বোর্ড; (ঙ) “বিধি” অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (চ) “বিরোধীদলের উপ-নেতা” অর্থ বিরোধীদলের নেতা কর্তৃক সংসদে বিরোধীদলের উপ-নেতারূপে মনোনীত কোন সংসদ-সদস্য; (ছ) “রেক্টর” অর্থ ইনস্টিটিউটের রেক্টর; (জ) “স্পীকার” অর্থ সংসদের স্পীকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭৪ অনুচ্ছেদ অনুসারে সাময়িকভাবে স্পীকারের পদে দায়িত্ব সম্পাদনকারী ডেপুটি স্পীকার বা অন্য কোন ব্যক্তি; (ঝ) “সদস্য” অর্থ ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডের সদস্য; (ঞ) “সংসদ” অর্থ বাংলাদেশ জাতীয় সংসদ; (ট) “সংসদ উপ-নেতা” অর্থ প্রধানমন্ত্রী কর্তৃক সংসদ উপ-নেতারূপে মনোনীত কোন সংসদ-সদস্য; (ঠ) “সংসদ নেতা” অর্থ প্রধানমন্ত্রী; (ড) “সংসদ সচিবালয়” অর্থ জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ৮ নং আইন) এর ধারা ২(ঠ) এর অধীন সংজ্ঞায়িত সংসদ সচিবালয়; (ঢ) “সংসদ সচিবালয় কমিশন” অর্থ জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ৮ নং আইন) এর ধারা ২(ড) এ সংজ্ঞায়িত সংসদ সচিবালয় কমিশন; (ণ) “সংসদ-সদস্য” অর্থ সংসদের কোন সদস্য৷
সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ আইন, ২০০১