Skip to content

বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ আইন, ২০০১

ধারা ৩ইনস্টিটিউট স্থাপন

বলবৎ

ধারা ৩

3. ইনস্টিটিউট স্থাপন (১) এই আইন বলবত্ হইবার পর যথাশীঘ্র সম্ভব, সংসদ সচিবালয়, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণকল্পে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ নামে একটি ইনস্টিটিউট স্থাপন করিবে৷ (২) ইনস্টিটিউট একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইন ও বিধি সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং ইহার নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে৷

End of ধারা ৩.

সূচিপত্র দেখুন: বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারী স্ট্যাডিজ আইন, ২০০১