31. বিচারিক কার্যক্রম
[এই আইনের অধীনে [ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালের] বা কেন্দ্রীয় কমিটির কার্যক্রম Penal Code (XLV of 1860) এর Section 228 এ উল্লিখিত বিচারিক কার্যক্রম (Judicial Proceeding) ওCode of Criminal Procedure, 1898 (Act, V of 1898)-এরSection 480 তে উল্লিখিতCivil Court এর কার্যক্রম বলিয়া গণ্য হইবে।]
119. ধারা ৩১ অর্পিত সম্পত্তি প্রত্যর্পন (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২৩ নং আইন) এর ১৫ ধারাবলে প্রতিস্থাপিত।
120. “ট্রাইব্যুনাল ও আপীল ট্রাইব্যুনালের” শব্দগুলি “ট্রাইব্যুনাল, আপীল ট্রাইব্যুনাল, বিশেষ আপীল ট্রাইব্যুনাল, জেলা কমিটি, বিভাগীয় কমিটি, কেন্দ্রীয় কমিটির” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ২৫ ধারাবলে প্রতিস্থাপিত।