Skip to content

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১

ধারা ৩২অপরাধ ও দণ্ড

বলবৎ

ধারা ৩২

32. অপরাধ ও দণ্ড কোন ব্যক্তি- (ক) [ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালের] সম্মুখে ইচ্ছাকৃতভাবে মিথ্যা আবেদন বা আপীল করিলে, বা লিখিত বা মৌখিকভাবে মিথ্যা সাক্ষ্য দিলে বা নিজের সঠিক পরিচয় গোপন করতঃ অন্য ব্যক্তির পরিচয়ে আবেদন বা বক্তব্য পেশ বা সাক্ষ্য প্রদান বা কোন দাবী উপস্থাপন করিলে; (খ) ইচ্ছাকৃতভাবে [[ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালে] এর] কোন জাল বা মিথ্যা দলিল উপস্থাপন করিলে; বা (গ) [ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালের] কোন নির্দেশ বা ডিক্রী বাস্তবায়নের উদ্দেশ্যে জেলা প্রশাসক প্রদত্ত নির্দেশ লংঘন করিলে; তিনি অনধিক ৭ (সাত) বত্সরের কারাদণ্ডে বা অনধিক ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন৷

  1. 121. “ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালের” শব্দগুলি “জেলা কমিটি, বিভাগীয় কমিটি, কেন্দ্রীয় কমিটি, ট্রাইব্যুনাল, আপীল ট্রাইব্যুনাল বা বিশেষ আপীল ট্রাইব্যুনালের” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ২৬(ক) ধারাবলে প্রতিস্থাপিত।
  2. 122. “জেলা কমিটি, বিভাগীয় কমিটি, কেন্দ্রীয় কমিটি, ট্রাইব্যুনাল, আপীল ট্রাইব্যুনাল বা বিশেষ আপীল ট্রাইব্যুনাল এর” শব্দগুলি ও কমাগুলি “জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটি, ট্রাইব্যুনালে বা আপীল ট্রাইব্যুনালে” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২০ নং আইন) এর ২৫ ধারাবলে প্রতিস্থাপিত।
  3. 123. “ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালে” শব্দগুলি “জেলা কমিটি, বিভাগীয় কমিটি, কেন্দ্রীয় কমিটি, ট্রাইব্যুনাল, আপীল ট্রাইব্যুনাল বা বিশেষ আপীল ট্রাইব্যুনাল” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ২৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
  4. 124. “ট্রাইব্যুনাল বা আপীল ট্রাইব্যুনালের” শব্দগুলি “জেলা কমিটি, বিভাগীয় কমিটি, কেন্দ্রীয় কমিটি, ট্রাইব্যুনাল, আপীল ট্রাইব্যুনাল বা বিশেষ আপীল ট্রাইব্যুনালের” শব্দগুলি ও কমাগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ২৬(গ) ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৩২.

সূচিপত্র দেখুন: অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১