Skip to content

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১

ধারা ৮[প্রত্যর্পণযোগ্য] সম্পত্তির হস্তান্তর নিষিদ্ধ

বলবৎ

ধারা ৮

8. [প্রত্যর্পণযোগ্য] সম্পত্তির হস্তান্তর নিষিদ্ধ [এই আইনের অধীন অবমুক্তি বা প্রত্যর্পণ সম্পন্ন হওয়ার পূর্বে কোন ব্যক্তি [প্রত্যর্পণযোগ্য] সম্পত্তি বিক্রয়, দান বা অন্য কোনভাবে হস্তান্তর করিতে বা বন্ধক রাখিতে পারিবে না এবং উক্তরূপ বিক্রয়, দান, অন্যবিধ হস্তান্তর বা বন্ধক বাতিল ও ফলবিহীন হইবে।]

  1. 18. ধারা ৮ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২০ নং আইন) এর ৩ ধারাবলে প্রতিস্থাপিত ।
  2. 19. “প্রত্যর্পণযোগ্য” শব্দটি "অর্পিত” শব্দটির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত।

End of ধারা ৮.

সূচিপত্র দেখুন: অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১