ধারা ৯
9. [প্রত্যর্পণযোগ্য ]সম্পত্তির তালিকা প্রকাশ
[ (১) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১১ কার্যকর হইবার [ ৩০০ (তিনশত)] দিনের মধ্যে সরকার এই ধারার বিধান অনুযায়ী ‘ক’ [ ***] তফসিলে বর্ণিত [ প্রত্যর্পণযোগ্য সম্পত্তির] মৌজা ভিত্তিক [ উপজেলা বা থানা বা] জেলাওয়ারী তালিকা প্রস্ত্তত করিয়া সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা প্রকাশ করিবে [ :
তবে শর্ত থাকে যে, উক্ত ৩০০(তিনশত) দিনের মধ্যে তালিকা প্রস্তুত করিয়া সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ করা সম্ভব না হইলে, সরকার সুনির্দিষ্ট কারণ লিপিবদ্ধ করিয়া অতিরিক্ত ৯০ (নব্বই) দিনের মধ্যে তালিকা প্রস্তুত করিয়া সরকারি গেজেটে প্রজ্ঞাপন প্রকাশ করিবে।]
[ (১ক) উপ-ধারা (১) এর অধীন [ প্রত্যর্পণযোগ্য] সম্পত্তির তালিকা প্রকাশের তারিখ অতিক্রান্ত হওয়া সত্ত্বেও এই আইন কার্যকর হইবার পর, সরকার, জনস্বার্থে, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, অনধিক ৩০০ (তিনশত) দিনের মধ্যে অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশ করিবে।]
(২) উক্ত তালিকায় মৌজা-ওয়ারী (ক) [ ***] তফসিলে বর্ণিত অর্পিত সম্পত্তির পূর্ণাঙ্গ বিবরণ (যেমনঃ−উক্ত সম্পত্তির প্রকৃতি, উক্ত সম্পত্তি জমি হইলে খতিয়ান নম্বর (সাবেক ও হাল) ও দাগ নম্বর (সাবেক ও হাল), পরিমাণ, ইত্যাদি) তথ্যাদি থাকিবে।]
(৩) প্রত্যর্পণযোগ্য জনহিতকর সম্পত্তির ব্যাপারে উপ-ধারা (২) অনুসারে প্রয়োজনীয় তথ্যাদি উক্ত তালিকায় আলাদাভাবে অন্তর্ভুক্ত করিতে হইবে৷
(৪) জনস্বার্থে অধিগ্রহণকৃত অর্পিত সম্পত্তির বিপরীতে প্রদেয় ক্ষতিপূরণের অর্থ জমা থাকিলে উপ-ধারা (২) অনুসারে উক্ত সম্পত্তির বিবরণ, অধিগ্রহণের তারিখ এবং জমাকৃত অর্থের পরিমাণ উক্ত তালিকায় আলাদাভাবে প্রকাশ করিতে হইবে৷
(৫) উক্ত তালিকা প্রকাশের সংগে সংগে সরকার-
(ক) জনসাধারণের জ্ঞাতার্থে এতদবিষয়ে রেডিও, টেলিভিশন এবং অন্যান্য প্রচার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার করিবে;
(খ) প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত তালিকার পর্যাপ্ত কপি সরবরাহ করিবে, যাহাতে আগ্রহী যে কোন ব্যক্তি উহার নির্ধারিত মূল্যে সংগ্রহ করিতে পারেন৷
[ (৬) এই ধারার অধীনে ‘ক’ [ ***] তফসিলে বর্ণিত এবং গেজেটে প্রকাশিত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত নহে এমন কোন সম্পত্তি অর্পিত সম্পত্তি বলিয়া গণ্য হইবে না এবং উহাতে অর্পিত সম্পত্তি হিসাবে সরকারের কোন স্বত্ব, স্বার্থ, অধিকার বা দায়-দায়িত্ব থাকিবে না।]
[***]
[***]
[***]
[***]
[***]
- 21. উপ-ধারা (১) ও (২) অর্পিত সম্পত্তি প্রত্যর্পন (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২৩ নং আইন) এর ৪ (খ) ধারাবলে প্রতিস্থাপিত।
- 22. “৩০০ (তিনশত)” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলি “১৫০ (একশত পঞ্চাশ)” সংখ্যা, বন্ধনী ও শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ২২ নং আইন) এর ৫ ধারাবলে প্রতিস্থাপিত।
- 23. “ও 'খ’” শব্দ, বর্ণ ও চিহ্ন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ৬(খ) ধারাবলে বিলুপ্ত।
- 24. “প্রত্যর্পণযোগ্য সম্পত্তির” শব্দগুলি "অর্পিত সম্পত্তির” শব্দগুলির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ৬(খ) ধারাবলে প্রতিস্থাপিত।
- 25. ‘‘উপজেলা বা থানা বা’’ শব্দগুলি ‘‘মৌজা ভিত্তিক’’ শব্দের পর অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৩৯ নং আইন) এর ৩(ক) ধারাবলে সন্নিবেশিত ।
- 26. ‘‘:’’ কোলন প্রান্তস্থিত “।’’ দাড়ির পরিবর্তে প্রতিস্থাপিত এবং অতঃপর শর্তাংশটি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১২ (২০১২ সনের ৩৯ নং আইন) এর ৩(খ) ধারাবলে সন্নিবেশিত ।
- 27. উপ-ধারা (১ক) অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ২০ নং আইন) এর ৪ ধারাবলে সন্নিবেশিত।
- 28. “প্রত্যর্পণযোগ্য” শব্দটি "অর্পিত” শব্দটির পরিবর্তে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ৬(গ) ধারাবলে প্রতিস্থাপিত।
- 29. “ও (খ)” শব্দ, বর্ণ ও বন্ধনী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ৬(ঘ) ধারাবলে বিলুপ্ত।
- 30. উপ-ধারা (৬) অর্পিত সম্পত্তি প্রত্যর্পন (সংশোধন) আইন, ২০১১ (২০১১ সনের ২৩ নং আইন) এর ৪ (গ) ধারাবলে প্রতিস্থাপিত।
- 31. “ও 'খ’” শব্দ, বর্ণ ও চিহ্ন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ৬(ঙ) ধারাবলে বিলুপ্ত।
- 32. ধারা ৯ক অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত।
- 33. ধারা ৯খ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত।
- 34. ধারা ৯খখ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত।
- 35. ধারা ৯গ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত।
- 36. ধারা ৯ঘ অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৪৬ নং আইন) এর ৭ ধারাবলে বিলুপ্ত।
End of ধারা ৯.