Skip to content

সমবায় সমিতি আইন, ২০০১

ধারা ৩৩সমবায় সমিতির তহবিল বিনিয়োগ

বলবৎষষ্ঠ অধ্যায় সমবায় সমিতিসমূহের সম্পত্তি এবং তহবিলসমূহ

ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতিসমূহের সম্পত্তি এবং তহবিলসমূহ

ধারা ৩৩

33. সমবায় সমিতির তহবিল বিনিয়োগ সমবায় সমিতি উহার তহবিল নিম্নবর্ণিতভাবে বিনিয়োগ বা জমা রাখিতে পারিবে: (ক) কোন তফসিলী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে [বা নির্ধারিত অন্য কোন সমবায় ব্যাংকে] আমানত হিসাবে, বা সরকার কর্তৃক ইস্যুকৃত সঞ্চয় পত্র বা অন্য কোন সিকিউরিটি আকারে; (খ) সমিতির কাজ-কর্ম পরিচালনা বা ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নহে এরূপ উদ্বৃত্ত থাকিলে [, সাধারণ সভার অনুমাদনক্রমে,] উহার অনধিক ১০% অর্থ কোন কোম্পানীর শেয়ার, ডিবেঞ্চার বা অন্য কোন সিকিউরিটিতে; (গ) উক্ত সমিতি অন্য কোন সমবায় সমিতির সদস্য হইলে এবং দ্বিতীয়োক্ত সমিতির আমানত গ্রহণের ক্ষমতা থাকিলে, উহার নিকট আমানত আকারে৷

  1. 51. “বা নির্ধারিত অন্য কোন সমবায় ব্যাংকে” শব্দগুলি “আর্থিক প্রতিষ্ঠানে” শব্দগুলির পর সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ০১ নং আইন) এর ২২(ক) ধারাবলে সন্নিবেশিত।
  2. 52. “, সাধারণ সভার অনুমাদনক্রমে,” কমাগুলি ও শব্দগুলি “উদ্বৃত্ত থাকিলে” শব্দগুলির পর সমবায় সমিতি (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ০১ নং আইন) এর ২২(খ) ধারাবলে সন্নিবেশিত।

End of ধারা ৩৩.

সূচিপত্র দেখুন: সমবায় সমিতি আইন, ২০০১