ধারা ৩৪মুনাফার বিনিয়োগ ও বণ্টন
ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতিসমূহের সম্পত্তি এবং তহবিলসমূহ
ধারা ৩৪
34. মুনাফার বিনিয়োগ ও বণ্টন (১) প্রত্যেক সমবায় সমিতি প্রতি সমবায় বর্ষে উহার [নীট] মুনাফা [***] হইতে নিম্নবর্ণিত পরিমাণের অর্থ সংরক্ষণ ও নিষ্পত্তি করিবে:- (ক) সংরক্ষিত তহবিল, ন্যুনতম ১৫%; (খ) অর্থায়নকারী সমবায় সমিতি বা [সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক] ক্ষেত্রে, তত্কর্তৃক প্রদত্ত ঋণ বা কুঋণ বা সন্দিগ্ধ ঋণ সংক্রান্ত দায়-দায়িত্ব মিটানো বা ব্যয় নির্বাহের জন্য কুঋণ বা সন্দিগ্ধ ঋণ তহবিল বাবদ ১০%; [(গ) সমবায় উন্নয়ন তহবিলের চাঁদা ৩%: তবে এই ৩% এর মধ্যে [২%] সমবায় সংক্রান্ত প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণের জন্য সমবায় প্রশিক্ষণ একাডেমীসমূহের জন্য নির্দিষ্ট থাকিবে;] (ঘ) উপ-আইনে উল্লেখিত অন্যান্য উদ্দেশ্যে সর্বাধিক ১০%; (ঙ) অবশিষ্ট মুনাফা [***] লভ্যাংশ আকারে সদস্যদের মাঝে বণ্টন৷ (২) সংরক্ষিত তহবিলের সর্বাধিক ৫০% সমিতির ব্যবসায়িক কার্যক্রমে বিনিয়োগ করা যাইবে৷ (৩) সংরক্ষিত তহবিল এবং কুঋণ বা সন্দিগ্ধ ঋণ তহবিল নিম্নবর্ণিতভাবে বিনিয়োগ বা জমা রাখিতে হইবে:- (ক) সরকার কর্তৃক ইস্যুকৃত সঞ্চয় পত্র বা অনুরূপ কোন সিকিউরিটিতে; (খ) যে কোন তফসিলী ব্যাংকে [বা নির্ধারিত অন্য কোন ব্যাংকে] আমানত হিসাবে৷ (৪) উপ-ধারা (১)(ঙ) তে উল্লেখিত মুনাফা বণ্টনের পূর্বে উক্ত মুনাফার ৫০% পূর্বের ক্ষতি (যদি থাকে) বাবদ সমন্বয় করিতে হইবে৷