Skip to content

সমবায় সমিতি আইন, ২০০১

ধারা ৪৫নিরীক্ষার প্রকৃতি

বলবৎঅষ্টম অধ্যায় নিরীক্ষা, পরিদশর্ন এবং তদন্ত

অষ্টম অধ্যায় নিরীক্ষা, পরিদশর্ন এবং তদন্ত

ধারা ৪৫

45. নিরীক্ষার প্রকৃতি ৪৩ ধারার অধীনে সম্পাদিত নিরীক্ষায় নিম্নত্ত বিষয়াদি অর্ন্তভুক্ত থাকিবে,- (ক) নগদ তহবিল ও নিরাপত্তা জামানত পরীক্ষা; (খ) আমানতকারী এবং পাওনাদারদের পাওনার স্থিতি এবং খাতকদের নিকট সমিতির পাওনার পরিমাণ পরীক্ষা; (গ) মেয়াদোত্তীর্ণ ঋণ, যদি থাকে, পরীক্ষা; (ঘ) সমিতির সম্পদ ও দেনার মূল্যায়ন; (ঙ) আর্থিক লেনদেনসহ সমিতির লেনদেনসমূহ বিধি মোতাবেক নির্ধারিত সীমা পর্যন্ত পরীক্ষা; (চ) ব্যবস্থাপনা কমিটি কর্তৃক নির্ধারিত ফরমে প্রস্তুতকৃত হিসাব বিবরণী পরীক্ষা; (ছ) আদায়কৃত লাভের প্রত্যয়ন; (জ) হালনাগাদ সদস্য তালিকা পরীক্ষা; (ঝ) বিধিদ্বারা নির্ধারিত অন্যান্য বিষয়সমূহ৷

End of ধারা ৪৫.

সূচিপত্র দেখুন: সমবায় সমিতি আইন, ২০০১